বিশ্বের প্রথম বৈদ্যুতিক বিমান
বিশ্বের প্রথম ‘উড়ানযোগ্য’ বৈদ্যুতিক যাত্রীবাহী বিমান তৈরি করেছে চীন। দেশটির সরকারি সংবাদসংস্থা সিনহুয়া জানায়- শিগরিউ উড়ানযোগ্য হিসেবে প্রশংসাপত্র পাবে বিমানটি।
বিএক্স-১-ই বিমানটির ডানার বিস্তার ১৪ দশমিক ৫ মিটার। ২৩০ কেজি ওজন বয়ে নিয়ে যেতে সক্ষম বিমানটি ৩ হাজার মিটার উঁচুতে উড়তে পারে।
বিমানটির ব্যাটারি চার্জ হতে সময় লাগবে মাত্র দুই ঘণ্টা। এই জ্বালানিতে বিমানটি প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা আকাশে থাকতে পারবে। সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার।
সিনহুয়া জানিয়েছে, বিমানটি তৈরি করেছে লাওনিং প্রদেশের শেনইয়াং এয়ারোস্পেস ইউনিভার্সিটি এবং লাওনিং জেনারেল অ্যাভিয়েশন কোম্পানি লিমিটেড।
বৃহস্পতিবার এ ধরনের দুটি বিমান লাওনিং রুইক্সিয়াং জেনারেল অ্যাভিয়েশন কোম্পানি লিমিটেডকে দেওয়া হয়েছে। পাইলটদের প্রশিক্ষণ, পর্যটন, আবহাওয়া বিদ্যা ও উদ্ধার কাজে ব্যবহার করা যেতে পারে। ইতিমধ্যেই এ ধরনের ২৮ টি বিমানের অর্ডার এসেছে। একেকটি বিমানের দাম ১৬ হাজার ৩শ’ মার্কিন ডলার।
এসএইচএস/পিআর