হ্যাকারদের কবলে পোল্যান্ডের ১৪০০ বিমান যাত্রী


প্রকাশিত: ০৬:৪৬ এএম, ২২ জুন ২০১৫

হ্যাকারদের কবলে পড়ে পোল্যান্ডের একটি ফ্লাইটের প্রায়  ১৪০০ যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনতে বাধ্য হয়েছে দেশটির এয়ারলাইনস এলওটি। রবিবার দেশটির রাজধানী ওয়ারশ বিমানবন্দরে এই ঘটনাটি ঘটে।

এলওটি-র মুখপাত্র আদ্রিয়ান কুবিককি জানান, ওই দিন ফ্লাইট পরিকল্পনার জন্য ব্যবহৃত গ্রাউন্ড কম্পিউটার সিস্টেমটি হ্যাকিংয়ের শিকার হয়। পরে প্রায় পাঁচ ঘন্টা চেষ্টার পর সিস্টেমটিকে ফের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়।

কিন্তু এই সময়ের মধ্যে রাষ্ট্রীয় বিমান সংস্থাটির ১০টি জাতীয় ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয় এবং আরো অনেক ফ্লাইটের যাত্রা বিঘ্নিত হয়।

তবে রাষ্ট্রীয় বিমান সংস্থা আক্রান্ত হলেও বিমানবন্দরের কার্যক্রম আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন চোপিন বিমানবন্দরের মুখপাত্র।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।