কারাগারে মারা গেলেন সিরিয়ার বিরোধী নেতা


প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২৩ জুন ২০১৫

সরকারি কারাগারে আটকাবস্থায় নির্যাতনের কারণে সিরিয়ার প্রবীণ বিরোধী নেতা উদে রাজাব হয়ে মারা গেছেন। সিরীয় সংবাদ মাধ্যম গুলো জানায়, অতিরিক্ত নির্যাতনের কারণে কিডনি অকেজো হয়ে সোমবার রাতে তিনি মারা যান।

দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে পশ্চিমাঞ্চলীয় তারতাস নগরী থেকে গত এপ্রিলে রাজাব (৫২) কে গ্রেফতার করা হয়।

অবজারভেটরি প্রধান রামি আবদেল রাহমান বলেন, টানা আটদিন ধরে তার ওপর নির্যাচন চলে। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে কিডনি অকেজো হয়ে তিনি মারা যান।

উল্লেখ্য সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদের পিতা হাফেজ আল আসাদের শাসনামলে রাজাব ছয় বছর কারাভোগ করেন। নিষিদ্ধ ঘোষিত কমিউনিস্ট পার্টির সদস্য হওয়ায় তাকে এ কারাভোগ করতে হয়।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।