আগামী বছরেই উড়ছে সার্ক স্যাটেলাইট
নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী বছরেই উড়বে সার্ক স্যাটেলাইট। ইতিমধ্যে পাকিস্তান তাতে অংশ নিতে রাজি হয়েছে বলে জানা গেছে। ইন্ডিয়ান স্পেশ রিসার্চ অর্গানাইজেশন একথা ঘোষণা করেছে।
জানা গেছে, আগামী বছরের শেষেই চালু হবে এই স্যাটেলাইট। বিভিন্ন এলাকায় শিক্ষা, স্বাস্থ্যে পরিসেবা দিতে কাজ করবে এই স্যাটেলাইট। সার্কের সব সদস্যরাই এব্যাপারে অনুমতি দিয়েছে।
গত বছর ক্ষমতায় আসার পর থেকেই সার্ক স্যাটেলাইটের বিষয়টি তুলে ধরেন মোদি। পরে নভেম্বেরে কাঠমান্ডুতে সার্ক শীর্ষ সম্মেলনেও এই অঞ্চলের শীর্ষ নেতাদের সামনে বিষয়টি আবারো তোলেন তিনি।
২০০০ কেজির এই সার্ক স্যাটেলাইটটি তৈরি, উৎক্ষেপণ এবং ব্যবস্থাপনাসহ অন্যান্য আনুষাঙ্গিক সকল কাজ ও যাবতীয় খরচ বহন করছে ভারত। এর জন্যে তারা কেবল সার্কভূক্ত দেশগুলোর কাছ থেকে সমর্থন চেয়েছে।
এ স্যাটেলাইটের এর মাধ্যমে প্রথমিক পর্যায়ে টেলি-এডুকেশন, টেলি-মেডিসিন সেবা দেওয়া হবে। এছাড়া কোনও বিপর্যয়ের সময় সাহায্যও পাঠানো যাবে।
টিআই