সিরিয়ায় দুটি মাজার ধ্বংস করেছে আইএস


প্রকাশিত: ০৫:৪২ এএম, ২৪ জুন ২০১৫

সিরিয়ার পালমিরা দখলে নেয়ার এক মাস পর  নগরীর দুটি প্রাচীন মাজার ধ্বংস করেছে সন্ত্রাসী গোষ্ঠি  ইসলামিক স্টেট (আইএস)। শনিবার ধ্বংসপ্রাপ্ত স্থাপত্যের একটি হচ্ছে, আইএস মহানবী (স.) য়ের জামাতা হজরত আলীর সঙ্গী মোহাম্মদ বিন আলীর মাজার। এছাড়া তারা ৫ হাজার বছরের পুরনো আরো একটি মাজার ভেঙ্গে ফেলে। এটি ছিল সুফি সাধক নিজার আবু বাহাউদ্দিনের মাজার।

পরে তারা অনলাইনে এগুলোর ধ্বংসাবশেষের ছবি পোস্ট করে। ছবিতে মোহাম্মদ বিন আলীর মাজার থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। পালমিরা থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত ছিল এই দুটি ঐতিহাসিক স্থাপণা। ছবির সঙ্গে সংযুক্ত এক বিবৃতিতে আরো মাজার এবং ভাস্কর্য ধ্বংসের অঙ্গীকার করেছে আইএস।

তবে এক মাস আগে দখলে নিলেও তারা পালমিরাতে এবারই প্রথমবারের মত ধ্বংসযজ্ঞ চালিয়েছে। রোমান যুগের ঐতিহাসিক নিদর্শনের জন্য বিখ্যাত শহরটি ইউনেস্কোর  তালিকায় রয়েছে। এর আরবি নাম তাদমুর।

এর আগে তারা ইরাক ও সিরিয়ায় বিভিন্ন এলাকা দখলের পর বহু প্রত্নতাত্ত্বিক প্রাচীন নিদর্শন ধ্বংস করেছিল। গত মার্চে তারা মসুলের ৩ হাজার বছরের পুরনো আসিরীয় শহর বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলেছিল।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।