ধরা পড়লো অণ্ডকোষ ছিঁড়ে খেয়ে ফেলা মাছ!


প্রকাশিত: ০৯:৫১ এএম, ২৪ জুন ২০১৫

ফিলাডেলফিয়ার রন রসি এবং তার ছেলে ফ্র্যাংক রসি বড় বাঁচা বেঁচে গেলেন বলা যায়। মঙ্গলবার বাড়ির কাছেই একটি লেকে তারা গিয়েছিলেন মাছ ধরতে। যে মাছ ধরে ফিরলেন তার মধ্যে যে ছিল একটা বড়সড় ‘নাটক্র্যাকার’ মাছও, ধারণার বাইরে ছিল বাপ-ছেলের। বাসায় এসে জানার পর তো চক্ষু চড়কগাছ!

ভয়ের কারণ আছে বটে! এই নাটক্র্যাকার মাছ কুখ্যাত মানুষের অণ্ডকোষ কামড়ে ছিঁড়ে খেয়ে ফেলার জন্য! মূলত অ্যামাজনে বাস করা এই মাছ ফিলাডেলফিয়ার শহরতলীর লেকে এলো কি করে, সেও এক রহস্য!

ব্রাজিলে প্রতিবছর অনেকেই নদীতে সাঁতরাতে গিয়ে এই মাছের কবলে পড়ে অণ্ডকোষ খোয়ায়। স্থানীয়ভাবে এই মাছকে ডাকা হয় পাকু নামে। অণ্ডকোষ কামড়ে ছেঁড়ার জন্য এই মাছের রয়েছে মানুষেরই মতো দু’পাটি দাঁত। অণ্ডকোষ ছিঁড়ে নিয়ে এই দাঁত দিয়ে চিবিয়ে খেয়ে ফেলে তারা। একেকটা পাকু হতে পারে চার ফুট পর্যন্ত লম্বা। ওজন হয় ২৫ কেজির মতো।



রন এবং ফ্র্যাংক ধরার পর ভেবেছিলেন পিরানহা ধরেছেন। কিন্তু বাসায় এসে ভালমতো দেখে দাঁতগুলো চোখে পড়ে তাদের। তারপরই বোঝা যায়, বাপ-ছেলে যে এদিন আস্ত দেহে ফিরেছেন তা নেহাতই ভাগ্যের জোরে!

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।