তাপদাহে পাকিস্তানে মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে


প্রকাশিত: ০৭:০০ এএম, ২৫ জুন ২০১৫

পাকিস্তানের চলমান তাপদাহে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন এ খবর প্রকাশ করেছে।

ডনের প্রতিবেদনে বলা হয়, গত ৫ দিনে তীব্র দাবদাহে করাচিসহ প্রদেশের বিভিন্ন অংশে মারা গেছেন এক হাজার ১১ জন। এর মধ্যে বুধবারই মারা গেছে ২২৯ জন। আর অঞ্চল হিসেবে গত পাঁচদিনে শুধু করাচিতেই মারা গেছেন কমপক্ষে ৯৫০ জন। এখনও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন প্রায় সাড়ে ৬ হাজার মানুষ।

স্থানীয় আবহাওয়া অফিসের মতে, গত পাঁচদিনের মধ্যে বুধবারই তাপমাত্রা কিছুটা হ্রাস পায়। এদিন সিন্ধু প্রদেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে গত মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

এআরএস/পিআর/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।