বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেলেন মা ও শিশু
কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পাঁচদিন পর অলৌকিকভাবে মা ও তার শিশু সন্তানকে জীবিত পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির উদ্ধার কর্মীরা।
উদ্ধারকর্মীরা জানায়, মারিয়া নেলি মুরিলো (১৮) শরীরে কিছুটা আঘাত পেলেও দুর্ঘটনায় একটা আঁচড়ও পড়েনি শিশুটির গায়ে। এ ঘটনাকে অলৌকিক বলছেন তারা।
গত শনিবার কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে একটি জঙ্গলের কাছে মুরিলোর উড়োজাহাজটি বিধ্বস্ত হয়, এই ঘটনায় পাইলট নিহত হন । কিন্তু ঘটনার পর উড়োজাহাজে থাকা মা ও শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
এ ঘটনা সম্পর্কে কলম্বিয়ার বিমান বাহিনীর কমান্ডার কর্নেল হেক্টর ক্যারাসকেল বলেন, এটি একটি অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই নয়। এটা একদম জঙ্গল এলাকা। দুর্ঘটনাটি ছিল দুর্যোগময়। মায়ের মানসিক শক্তিই শিশুটিকে বেঁচে থাকার শক্তি জুগিয়েছে।
কলম্বিয়ার বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, উদ্ধারের পর মা ও শিশুকে হেলিকপ্টারে করে কাছের হাসপাতালে নেওয়া হয়েছে ।
এসকেডি/পিআর/এসআরজে