স্ত্রীর অপরাধে নিউজিল্যান্ড ছাড়ছেন ভারতীয় হাইকমিশনার
নিউজিল্যান্ডে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের স্ত্রী শর্মিলা এক কর্মচারীকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে তারা নিউজিল্যান্ড ছেড়ে দেশে ফিরে আসছেন।
হাইকমিশনার রবি থাপারকে আনুষ্ঠানিকভাবে ডেকে পাঠানো হয়েছে। শনিবার সকালে তার ওয়েলিংটনের বাসভবনের সামনে মালামাল নেয়ার গাড়ি দেখা গেছে। সংবাদ মাধ্যম একথা জানায়।
পুলিশ বলছে, যে স্টাফকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তিনি মে মাসের প্রথম দিকে ভারত ফিরে গেছেন। পুলিশ জানায়, ওই স্টাফ আনুষ্ঠানিক কোনো অভিযোগ জানাতে চায়নি।
ধারণা করা হচ্ছে, ওই স্টাফ ছিলেন শেফ। এক রাতে ওয়েলিংটনের কূটনৈতিক পাড়া থেকে ২০ কিলোমিটার দূরে তাকে বিপর্যস্ত অবস্থায় হাঁটতে দেখে একজন পুলিশ স্টেশনে নিয়ে যায়। পরে ওই স্টাফকে ওয়েলিংটনের আশ্রয়কেন্দ্রে কয়েক রাত রাখা হয়। তখন সে অভিযোগ করে তার সঙ্গে চাকর-বাকরের মতো আচরণ করা হয় এবং শর্মিলা তাকে মারধর করেন।
নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয় জানায়, তারা থাপারের নিউজিল্যান্ড ত্যাগের ব্যাপারে অবগত আছে।
একে/আরআই