পরমাণু বিষয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পররাষ্ট্র পর্যায়ের বৈঠক


প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২৭ জুন ২০১৫

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জরিফ শনিবার ভিয়েনায় আগামী ৩০ জুন সময়সীমার মধ্যে একটি ঐতিহাসিক পরমাণু চুক্তিতে উপনীত হওয়ার চেষ্টায় আলোচনা শুরু করেছেন। মার্কিন কর্মকর্তারা এ খবর জানান।

কেরি ও মোহাম্মদ জাভেদ জরিফের মধ্যে বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন উভয় পক্ষের কূটনীতিকরা বলছেন যে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি চুক্তি সম্পাদন এখনো অনেক দূরে রয়েছে।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।