ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জন নিহত


প্রকাশিত: ১০:৪০ এএম, ২৮ জুন ২০১৫

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় এক আত্মীয়ের মৃতদেহ দাহ করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন একই পরিবারের ছয়জন। এ ঘটনায় আহত হয়েছেন ওই পরিবারেরই আরো দুইজন। শনিবার গভীর রাতে নদীয়ার চাপড়া থানার চারাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সূত্রে খবর, হীরেন বিশ্বাস (৭৪) নামের এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে একটি গাড়িতে বিশ্বাস পরিবারের আটজন নদীয়ায় আসেন শবদাহের জন্য। দাহ কাজ শেষ করে রাত ১টা নাগাদ তারা সেখান থেকে বেরিয়ে যান।

কৃষ্ণনগরে এসে একটি হোটেলে খাওয়া-দাওয়া শেষে আবার রওনা দেন বাড়ির উদ্দেশে। কৃষ্ণনগর থেকে করিমপুর যাওয়ার পথে চাপড়ার চারাতলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে একটি গাছে সজোরে ধাক্কা মারে।

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রথীন বিশ্বাস, পঞ্চানন বিশ্বাস, বিশ্বনাথ বিশ্বাস, প্রকাশ বিশ্বাস নামে একই পরিবারের চার ভাইয়ের। মৃত্যু হয় ওই পরিবারেরই আরো দু’জনের। তারা হলেন সুশান্ত বিশ্বাস ও প্রশান্ত বিশ্বাস।

গুরুতর আহত হন ভাইপো কার্তিক বিশ্বাস এবং ওই পরিবারের জামাই। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।