জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করবে শতাধিক দেশ


প্রকাশিত: ০৮:০৪ এএম, ০৭ এপ্রিল ২০১৬

বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় জাতিসংঘ চুক্তিতে স্বাক্ষর করতে বিশ্বের শতাধিক দেশ প্রস্তুত রয়েছে। ফ্রান্সে প্রতিবেশ মন্ত্রী সেগোলেন রয়্যাল বুধবার এ তথ্য জানান।

তিনি বলেন, প্যারিসে জলবায়ু চুক্তি নিয়ে গত বছর যে সমঝোতা হয়েছে তা আগামী ২২ এপ্রিল নিউইয়র্কে অনুমোদন পেতে পারে। এর আগে গত বছরের ডিসেম্বরে ফ্রান্সের রাজধানী প্যারিসে বৈশ্বিক উষ্ণতা শিল্প বিপ্লবের পূর্বের পর্যায়ের চেয়ে দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে ধরে রাখার লক্ষ্যে বিশ্বের দুই শতাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা একটি চুক্তিতে পৌঁছান।

রয়্যাল বলেন, প্রাথমিকভাবে চুক্তিতে একশ দেশ স্বাক্ষর করবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু ইতিমধ্যে এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত ১২০টির বেশি দেশ এ চুক্তিতে স্বাক্ষর করবে বলে জানিয়েছে।

২০২০ সাল থেকে বছরে বিশ্বের ধনী দেশগুলোকে জলবায়ু সহায়তা হিসেবে কমপক্ষে ১শ’ বিলিয়ন ডলার জমা দেয়ার আহবান জানানো হয় এবারের প্যারিস জলবায়ু চুক্তিতে।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।