৫০০ ফিল্ড সুপারভাইজার নেবে টিএমএসএস, লাগবে না অভিজ্ঞতা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ২৭ এপ্রিল ২০২৬
ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের লোগো। ফাইল ছবি

দেশের শীর্ষস্থানীয় এনজিও ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) ‘ফিল্ড সুপারভাইজার (এফএস)’ পদে ৫০০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৫ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।

এক নজরে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

তথ্যের ধরন বিবরণ
প্রতিষ্ঠানের নাম ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)
পদের নাম ফিল্ড সুপারভাইজার (এফএস)
পদসংখ্যা ৫০০ জন
চাকরির ধরন বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা প্রযোজ্য নয়
বেতন ও অন্যান্য সুবিধা ১৯,০০০ - ৩২,৪৪৫ টাকা
বয়সসীমা নির্ধারিত নয়
সূত্র বিডি জবস

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ২৭ এপ্রিল ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ২৫ মে ২০২৬ তারিখ পর্যন্ত
  • আবেদন পদ্ধতি: সরাসরি/ ডাক/ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে
  • কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদনের ঠিকানা: টিএমএসএস প্রধান কার্যালয়, টিএমএসএস ভবন, ৬৩১/৫, পশ্চিম কাজীপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬। আবেদনের সঙ্গে সদ্য তোলা ৩ কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিসহ, সচল মোবাইল নম্বর ও ই-মেইল অ্যাড্রেস সন্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত পাঠাতে হবে। আবেদন পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন) বরাবর করতে হবে এবং খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ৩০০ টাকার মানি রশিদ অথবা ব্যাংক জমার মূল রশিদ (অফেরতযোগ্য) আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

এমআইএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।