যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ৫৬ টাকা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২৭ এপ্রিল ২০২৬
যুব উন্নয়ন অধিদপ্তরে নিয়োগ। ফাইল ছবি

যুব উন্নয়ন অধিদপ্তর ‘অফিস সহায়ক’ পদে ১০৩ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হবে ২ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০টায়, চলবে ১ মে বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। এসএসসি পাসের চাকরি প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

এক নজরে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

তথ্যের ধরন বিবরণ
প্রতিষ্ঠানের নাম যুব উন্নয়ন অধিদপ্তর
পদের নাম অফিস সহায়ক
পদসংখ্যা ১০৩ জন
চাকরির ধরন সরকারি, অস্থায়ী
প্রার্থীর ধরন নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান
অভিজ্ঞতা প্রযোজ্য নয়
বেতন ও অন্যান্য সুবিধা ২০তম গ্রেড
বয়সসীমা বয়স ১ মে ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
সূত্র প্রতিষ্ঠানটির ওয়েবসাইট

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ২ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০টা
  • আবেদনের শেষ তারিখ: ১ মে ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত
  • আবেদন পদ্ধতি: অনলাইনে
  • কর্মস্থল: যে কোনো স্থান

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন যুব উন্নয়ন অধিদপ্তর। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

এমআইএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।