রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৪ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হকের নেতৃত্বে কমিশনের সদস্যরা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পেশ করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন কমিশন সদস্যরা। 

এরপর রাষ্ট্রপতির কাছে জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণ-সংক্রান্ত সুপারিশ-সম্বলিত প্রতিবেদন পেশ করা হয়। এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এফএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।