বেরোবির সাবেক উপাচার্যকে ‘হতভাগা’ বললেন চিফ প্রসিকিউটর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ০৯ এপ্রিল ২০২৬
রায় ঘোষণার পর সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজা পাওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্যকে ‘হতভাগা’ আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রায় ঘোষণার পর সংবাদ সম্মেলনে এক প্রতিক্রিয়ায় তিনি এমন কথা বলেন।

তিনি বলেন, হতভাগা বেরোবির উপাচার্য ড. হাসিবুর রশিদ ওরফে বাচ্চুকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এছাড়া এই মামলায় একই বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামসহ মোট ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

যদিও মোট ৩০ আসামির মধ্যে দুই জনকে মৃত্যুদণ্ড, তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঘোষণা করা হয়েছে রায়ে।

পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পর তা বিশ্লেষণ করে আপিল করা হবে কি না তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। কেন না এ মামলায় কাউকেই খালাস দেওয়া হয়নি।

এফএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।