এবার সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুলের পদত্যাগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ০৫ মে ২০২৬
সহকারী অ্যাটর্নি জেনারেল মো. তারিকুল ইসলাম/ছবি: সংগৃহীত

এবার সহকারী অ্যাটর্নি জেনারেল মো. তারিকুল ইসলাম পদত্যাগ করেছেন। তিনি মঙ্গলবার (৫ মে) অ্যাটর্নি জেনারেল বরাবর পদত্যাপত্র জমা দেন বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, তারিকুল ইসলাম আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে সহ-সম্পাদক পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করছেন।

তারিকুল ইসলাম বলেন, ‘আমি জামায়াতসহ ১০ দলীয় জোট-সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল থেকে নির্বাচন করবো।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন
ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিমের পদত্যাগ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩-১৪ মে

এর আগে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম খন্দকার পদত্যাগ করেন। তিনি রোববার (৩ মে) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। পরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তার পদত্যাগপত্রটি সলিসিটর কার্যালয়ে পাঠায়।

জানা গেছে, রেজাউল করিম খন্দকারও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে অংশ নেবেন। তিনিও জামায়াত-সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে নির্বাচনের জন্য পদত্যাগ করেছেন।

এফএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।