চট্টগ্রামে মানবপাচার মামলায় নারীর ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:২৭ এএম, ০৬ মে ২০২৬
ফাইল ছবি

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার একটি মানবপাচার মামলায় শাহানাজ নামে এক নারীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ মে) চট্টগ্রামের মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়াত এ রায় দেন।

আদালত সূত্র জানায়, ১৩ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহানাজকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। ফলে তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ২৯ নভেম্বর নগরের ডবলমুরিং থানাধীন ঈদগাঁ এলাকায় একটি বাসায় নারীদের আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে পুলিশ অভিযান চালায়। এ সময় শাহানাজ আক্তারকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ২০২০ সালের ৩০ নভেম্বর ডবলমুরিং থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম মুন্সী বাদী হয়ে মামলা করেন। পরে তদন্ত শেষে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

এমআরএএইচ/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।