আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩ প্রসিকিউটর নিয়োগ
ফাইল ছবি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবীকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তারা হলেন—আইনজীবী মো. মাগফুর রহমান শেখ, মোহাম্মদ অলি মিয়া ও ব্যারিস্টার রাফিউল ইসলাম।
মঙ্গলবার (১২ মে) আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়, মাগফুর রহমান শেখকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় এবং মোহাম্মদ অলি মিয়া ও ব্যারিস্টার রাফিউল ইসলামকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো। প্রজ্ঞাপনে সই করেন উপসলিসিটর মুহম্মদ শাহাদাত হোসেন।
এর আগে গত ৯ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী মার্জিনা রায়হান মদিনা ও জহিরুল আমিনকে প্রসিকিউটর পদে নিয়োগ দেয় সরকার। বর্তমানে প্রসিকিউশন টিমে ১৯ জন সদস্য রয়েছেন।
এফএইচ/এমকেআর