সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের আইনি সহায়তা পেয়েছেন ৩০ হাজার ৪৭৪ জন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ১২ মে ২০২৬
জাতীয় আইনগত সহায়তা সংস্থা- লিগ্যাল এইড

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ হাজার ৩৯২টি মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে। এর মাধ্যমে ৩০ হাজার ৪৭৪ জনকে সরকারি আইনি সহায়তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মে) জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২০০৯ সাল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সংস্থাটির সামগ্রিক কার্যক্রমের বিভিন্ন তথ্য প্রতিবেদনে তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের কার্যক্রম শুরু হয়। এরপর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত মোট ৩০ হাজার ৪৭৪ জন এ সেবা নিয়েছেন।

আরও পড়ুন
নির্বাচনে ‘সবার অংশগ্রহণ’ প্রশ্নে পক্ষে-বিপক্ষে আইনজীবীরা 
আরও দুই মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই 

সুবিধাভোগীদের মধ্যে ১১ হাজার ৬৪৯ জন নারী, ১৮ হাজার ৮১৮ জন পুরুষ এবং ৭ জন শিশু রয়েছেন। এ সময়ে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ হাজার ৩৯২টি মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ২ হাজার ৩৩২টি মামলা নিষ্পত্তি হয়েছে। এছাড়া ২৭ হাজার ৮২টি আইনি পরামর্শ সেবা দেওয়া হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে। ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় আর্থিকভাবে অসচ্ছল ও অসামর্থ্য বিচারপ্রার্থীদের সরকারি খরচে এ আইনি সহায়তা দেওয়া হচ্ছে।

এফএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।