নতুন ট্রেন্ডে কেন জেন জিরা পুরোনো প্রেমের রীতিতে ফিরছে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১:৫১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে প্রেম ও সম্পর্কের ধারা ক্রমশ বদলাচ্ছে। গত কিছু বছরে আমরা দেখেছি নতুন নতুন সম্পর্কের শব্দ ও ধারণা যেভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হয়ে উঠেছে। পাপি লাভ, ডিলিউশনশিপ, সিচুয়েশনশিপ, সফট লঞ্চিং, ব্রেডক্র্যাম্বিং.এই সব শব্দ আমাদের সম্পর্কের জগতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এবার সেই তালিকায় নতুন শব্দ যুক্ত হলো-রিলেশন-সিপিং ।

এই ধারা বিশেষ করে জেন জিরার মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। নতুন প্রজন্ম দ্রুত বিচ্ছিন্নতা বা সম্পর্কের তীব্র আবেগের চাপে না পড়ে, ধীরে ধীরে একে অপরকে জানার মাধ্যমে সম্পর্ককে গভীর ও স্থায়ী করার দিকে মনোযোগ দিচ্ছে। পুরোনো সম্পর্কের রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে সময় ও বোঝাপড়াকে মূল্য দেওয়া হয়।

fgh

রিলেশন-সিপিং কী?
রিলেশন-সিপিং মূলত স্লো সিপিং বা ধীরে ধীরে উপভোগ করার ধারণা থেকে এসেছে। শব্দটির সঙ্গে ‘সিপিং’ অর্থাৎ চুমুক দিয়ে ধীরে ধীরে পান করার মিল আছে। আমরা যেমন সকালে এক কাপ চা বা কফি ধীরে ধীরে উপভোগ করি, তেমনি রিলেশন-সিপিং সম্পর্কেও একই কৌশল প্রয়োগ করা হচ্ছে। অর্থাৎ তাড়াহুড়ো করে কমিটমেন্টে না গিয়ে একে অপরকে ধীরে ধীরে জানা, বোঝা এবং আবেগের গভীরতা তৈরি করাই এই ট্রেন্ডের মূল উদ্দেশ্য।

রিলেশন-সিপিং সম্পর্কের মধ্যে দামি উপহার বা বড় ডেটের পরিবর্তে ছোট ছোট খেয়াল, একে অপরের প্রিয় খাবার আনা, সকালে একটি টেক্সট মেসেজ পাঠানো বা কফি বানিয়ে দেওয়া মতো মুহূর্তকে গুরুত্ব দেয়। এতে সম্পর্কের মধ্যে স্বাভাবিক আন্তরিকতা এবং ব্যক্তিগত সংযোগ গড়ে ওঠে।

এই ধরনের সম্পর্কের মধ্যে হঠাৎ ভবিষ্যৎ পরিকল্পনা, একসঙ্গে থাকা বা দ্রুত বিবাহের চাপ থাকে না। বরং বন্ধুত্ব, পারস্পরিক কথোপকথন, সম্মান এবং ব্যক্তিগত স্বাধীনতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। প্রত্যেকে নিজের সময়, কাজ এবং বন্ধুদের প্রতি দায়িত্ব বজায় রাখতে পারে, ফলে সম্পর্ককে চাপমুক্ত এবং স্বাস্থ্যকর রাখা সম্ভব হয়।

tgh

রিলেশন-সিপিংয়ের সুবিধা
রিলেশন-সিপিংয়ের অনেক সুবিধা রয়েছে। প্রথমত, এটি গভীর বোঝাপড়ার সুযোগ তৈরি করে। ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠার ফলে দু’জন একে অপরের স্বভাব, মূল্যবোধ, লক্ষ্য ও পছন্দ-অপছন্দ ভালোভাবে বুঝতে পারে। এতে ভুল বোঝাবুঝি এবং দ্বন্দ্বের সম্ভাবনা কমে যায়।

দ্বিতীয়ত, মানসিক চাপও অনেক কম থাকে। তাড়াহুড়া করে কমিটমেন্ট বা ভবিষ্যতের পরিকল্পনার চাপ না থাকায় সম্পর্কের মধ্যে স্বাভাবিক ছন্দ বজায় থাকে এবং মানসিক উদ্বেগও কম হয়।

তৃতীয়ত, এই সম্পর্ক ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান করে। প্রত্যেকের নিজস্ব সময়, কাজ এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা যায়, ফলে সম্পর্ককে অগ্রাধিকার দিতে গিয়ে নিজের স্বাধীনতা হারাতে হয় না।

চতুর্থত, ধীরে তৈরি হওয়া সম্পর্ক সাধারণত দীর্ঘস্থায়ী ও মজবুত হয়। এটি কেবল আবেগ বা অ্যাড্রিনালিন রাশের কারণে নয়, বরং বোঝাপড়া, বিশ্বাস ও সম্মানের ভিত্তিতেই তৈরি হয়।

tyh

ট্রেন্ডের জনপ্রিয়তা
এই ট্রেন্ডের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আধুনিক ব্যস্ত জীবনে মানুষ সম্পর্ককে স্থিতিশীল ও চাপমুক্ত রাখতে চাইছে। ধীরে ধীরে একে অপরকে জানা এবং সম্পর্কের ভিতকে দৃঢ় করা তাদের কাছে আকর্ষণীয় মনে হচ্ছে। এর মাধ্যমে মানসিক চাপ কমে, ব্যক্তিগত স্বাধীনতা বজায় থাকে এবং সম্পর্কের বন্ধন আরও গভীর হয়।

au

রিলেশন-সিপিং-এ কিছু সমস্যা
রিলেশন-সিপিং-এ কিছু সমস্যা ও রয়েছে। প্রথমত, কমিটমেন্টের অভাবে সম্পর্কের মধ্যে অনিশ্চয়তা তৈরি হতে পারে।দ্বিতীয়ত, কেউ কেউ এটিকে অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে, যাতে সম্পর্কের দায়বোধ এড়িয়ে চলা যায়।তৃতীয়ত, ভবিষ্যৎ লক্ষ্য বা মানসিক দিক ভিন্ন হলে পরবর্তীতে হতাশা ও দ্বন্দ্বের সম্ভাবনা থাকে।

রিলেশন-সিপিং হলো সম্পর্ককে চায়ের মতো ধীরে ধীরে উপভোগ করার শিল্প। এটি মানসিক চাপ কমায়, ব্যক্তিগত স্বাধীনতা রাখে এবং সম্পর্কের ভিতকে দৃঢ় করে। তবে সতর্ক থাকতে হবে যে, এটি কমিটমেন্ট এড়ানোর এক অজুহাত হয়ে দাঁড়াবে না। প্রেম এবং সম্পর্ককে ধীরে ধীরে বোঝার এই নতুন ধারা আধুনিক যুগে একটি স্বাস্থ্যকর ও সচেতন পদ্ধতি হিসেবে গুরুত্ব পাচ্ছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও অন্যান্য

আরও পড়ুন: 
যে কারণে মানুষ সম্পর্কে জড়ায় 
‘হি ইজ নট মাই টাইপ’ বলার পর কেন তার সঙ্গে প্রেম হয়? 

এসএকেওয়াই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।