ঘরে বসেই ত্বক পরিষ্কার করুন এই উপাদান দিয়ে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০:৩৪ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: এআই

ত্বক সুন্দর ও সতেজ রাখার জন্য নিয়মিত পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা ভাবি, মুখ ধোয়া হলেই ত্বক সম্পূর্ণ পরিষ্কার হয়, কিন্তু বাস্তবে তা সবসময় হয় না। দৈনন্দিন ক্লিনজার দিয়ে মুখ ধোয়ার পরও রোমকূপে ধুলা-ময়লা, তেলের আবরণ এবং মৃত কোষ জমে থাকে।

এ কারণে ব্রণ, ফুসকুড়ি, ত্বকের ট্যান এবং অমসৃণতা সহজে দূর হয় না। বিশেষজ্ঞরা মাসে এক-দু’বার ক্লিনআপ করার পরামর্শ দেন। কিন্তু পার্লারে যেতে না পারলে বাড়িতেই সহজ উপায়ে ক্লিনআপ করা যায়।

ত্বক পরিষ্কার করা
ফেসিয়াল বা ক্লিনআপের যেকোনো ধাপের আগে ত্বক সম্পূর্ণ পরিষ্কার করা প্রয়োজন। এতে রোমকূপে জমে থাকা জীবাণু, ঘাম ও ময়লা দূর হয়। ত্বক পরিষ্কার করার জন্য ১ চা চামচ গোলাপ জল ও লেবুর রস মিশিয়ে তুলার বল বা ফোম দিয়ে মুখ আলতো হাতে ঘষে ধুয়ে নিন। এটি ত্বককে সতেজ রাখে এবং স্কিন কেয়ারের জন্য প্রস্তুত করে।

হোমমেড স্ক্রাব
স্ক্রাব ব্যবহার করলে ত্বকের উপরের স্তর পরিষ্কার হয় এবং রক্ত চলাচল বাড়ে। এটি ত্বককে উজ্জ্বল এবং ট্যান মুক্ত রাখতে সাহায্য করে। সহজ উপায় হল ১ চামচ কফির সঙ্গে ১ চা চামচ নারিকেল তেল বা দুধ মিশিয়ে স্ক্রাব তৈরি করা। কফি স্ক্রাব ট্যান দূর করে এবং ত্বকের মৃত কোষ সরায়। অন্যদিকে দুধের সঙ্গে চিনি মিশিয়ে স্ক্রাব করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। পছন্দ অনুযায়ী একটি স্ক্রাব ব্যবহার করা যায়।

ফেসপ্যাক লাগানো
স্কিনের গভীর পরিচর্যার জন্য ফেসপ্যাক গুরুত্বপূর্ণ। একটি পাত্রে ১ চা চামচ বেসন, আধা চা চামচ মধু ১ পরিমাণমতো দুধ মিশিয়ে ঘরোয়া ফেসপ্যাক বানিয়ে নিন। পরিষ্কার ত্বকে ১৫ মিনিট ধরে ফেসপ্যাক লাগান। এরপর মুখ ধুয়ে হালকা ময়েশ্চারাইজার মেখে নিন। এটি ত্বককে নরম, উজ্জ্বল এবং সতেজ রাখে।

সতর্কতা
সপ্তাহে একবার বা দু’বার এই প্রক্রিয়া অনুসরণ করলে ত্বক দীর্ঘ সময় তরুণ ও স্বাস্থ্যবান থাকে। ক্লিনআপের সময় খুব শক্তভাবে ঘষবেন না, যাতে ত্বক আঘাতপ্রাপ্ত না হয়। সংবেদনশীল ত্বকের জন্য উপাদানগুলোর মাত্রা সামঞ্জস্য করুন।

এই ঘরোয়া ক্লিনআপ প্রক্রিয়ায় ত্বকের ময়লা, ট্যান ও মৃত কোষ দূর হয়। ব্রণ ও ফুসকুড়ির ঝুঁকি কমে এবং ত্বকের উজ্জ্বলতা ও সতেজতা বজায় থাকে।

সূত্র: বি বিউটিফুল ইন্ডিয়া, টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন:
রমজানে ত্বকের যত্নে ব্যবহার করুন ঘিয়ের ফেসপ্যাক 
ত্বকের যত্নে কীভাবে বানাবেন সুগার স্ক্রাব, জানুন সঠিক উপায়

এসএকেওয়াই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।