রাজধানীতে ঈদ মেলা কোথায় কখন চলছে
ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পরিবার-পরিজন নিয়ে ক্রেতারা ভিড় করছেন পছন্দের পোশাক, গয়না, হস্তশিল্প এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য। শহরের ব্যস্ততা আর ঈদের আনন্দ মিলিত হয়ে একটি চমৎকার ঈদমুখর দৃশ্য তৈরি করেছে।
তবে অনেকের জন্য সমস্যা হচ্ছে, কখন কোথায় কোন মেলা হচ্ছে তা জানা। তাই ঈদের এই আনন্দময় সময়টিকে আরও উপভোগ্য করতে রাজধানীর কিছু বড় মেলার খবর তুলে ধরা হলো।

মাইডাস সিএমএসএমই ঈদ মেলা ২০২৬
ধানমন্ডির মাইডাস সেন্টারে তিনদিনব্যাপী চলমান ‘মাইডাস সিএমএসএমই ঈদ মেলা ২০২৬’-তে দেশীয় পণ্য, নারী উদ্যোক্তাদের সৃজনশীলতা এবং সামাজিক অন্তর্ভুক্তির বার্তা ফুটে উঠেছে। মেলা চলবে ৭ মার্চ পর্যন্ত এবং সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ।এটি সবার জন্য উন্মুক্ত। এবারের মেলায় রঙিন ও নান্দনিক স্টলগুলো দর্শনার্থীদের আকৃষ্ট করছে। মেলায় প্রায় ৫৬ জন তরুণ ও নারী উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। পোশাক, গয়না, হস্তশিল্প, পরিবেশবান্ধব পণ্যসহ নানা ধরনের সৃজনশীল সামগ্রী দর্শনার্থীদের নজর কেড়েছে।

চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঈদ মেলা ২০২৬
চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, আগারগাঁওয়ে এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট আয়োজন করছে ‘রমজান ও ঈদ মেলা- ২০২৬’। মেলা চলবে ২৫ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত, প্রতিদিন দুপুর ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত। মেলায় রয়েছে সুস্বাদু ইফতার বাজার, আধুনিক লাইফস্টাইল প্রোডাক্টস, ঘর সাজানোর নানা জিনিস, আকর্ষণীয় জুয়েলারি ও কসমেটিকসসহ আরো অনেক কিছু। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে রমজানের সন্ধ্যা কাটানো, কেনাকাটা এবং নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য এটি এক আকর্ষণীয় স্থান।

লাক্স ঈদ গালা ও সেহরি নাইট ২০২৬
রমজানের শুরুতেই অনুষ্ঠিত হচ্ছে এই প্রিমিয়াম ঈদ মেলা। ৫, ৬ ও ৭ মার্চ, দুপুর ১টা থেকে রাত ৪টা পর্যন্ত (সেহরি পর্যন্ত) চলছে এই আয়োজন। এতে ১৫০টির বেশি লাইফস্টাইল ব্র্যান্ড, এক্সক্লুসিভ ঈদ ও ব্রাইডাল কালেকশন এবং একটি বড় ফুড কার্নিভাল দর্শনার্থীদের জন্য সাজানো হয়েছে। এক্সক্লুসিভ পণ্য এবং ফুড স্টলগুলো দর্শনার্থীদের এক আনন্দদায়ক অভিজ্ঞতা প্রদান করছে।
মোহাম্মদপুর রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টার ঈদ মেলা
কার্নিভাল ইভেন্টসের আয়োজনে মোহাম্মদপুর রিং রোড সূচনা কমিউনিটি সেন্টারে এই মেলা ৫, ৬ ও ৭ মার্চ চলবে। উৎসবমুখর পরিবেশে তৈরি করেছে। এখানে দর্শনার্থীরা ঈদের কেনাকাটা, ঘোরাঘুরি এবং আনন্দ একসঙ্গে উপভোগ করতে পারবেন। ছোট থেকে বড় সব বয়সী দর্শনার্থীর জন্য এটি একটি পরিবার বান্ধব মেলার পরিবেশ সৃষ্টি করছে।
ঈদ হেনা ফেস্টিভ্যাল ২০২৬
ধানমন্ডি কনভেনশন হলে ১৭ মার্চ (২৭ রমজান) সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ঈদ হেনা ফেস্টিভ্যাল। এখানে থাকবে হেনা আর্ট, পারফরম্যান্স এবং হস্তশিল্প পণ্যের প্রদর্শনী।

বাংলাদেশ রমজান ঈদ নাইট মার্কেট এক্সপো ২০২৬
মিরর গ্রুপ এই ইভেন্টটি আয়োজন করছে। মেলা চলবে ৯, ১০ ও ১১ মার্চ দুপুর ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত। তেজগাঁও-গুলশান লিংক রোডে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে মেলায় থাকবে ১০০টির বেশি পোশাক ব্র্যান্ড এবং ৫০টির বেশি ফুড ব্র্যান্ড। এটি এক নতুন ধরনের নাইট মার্কেট হিসেবে দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে।
ঈদ গালা নাইট মার্কেট ২০২৬
মারিয়া বি বাংলাদেশ-এর সৌজন্যে এই মেলা আয়োজন করা হচ্ছে। মেলা চলবে ১২, ১৩ ও ১৪ মার্চ, দুপুর ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত। এখানে থাকবে ১০০টির বেশি জনপ্রিয় ক্লথিং ব্র্যান্ড এবং ইফতার ও সেহরির বিশেষ আয়োজন। দর্শনার্থীরা এখানে কেনাকাটা ছাড়াও ফুড এবং বিনোদনভিত্তিক কার্যক্রম উপভোগ করতে পারবেন।
দ্য চাঁদ বাজার সিজন ৩
ঢাকা ব্যাংকের সৌজন্যে অনুষ্ঠিত হবে রমজানের মাঝামাঝি সময় আলোকি কনভেনশন সেন্টারে এই মেলার আয়োজন করা হবে । ১৫, ১৬ ও ১৭ মার্চ দুপুর ২টা থেকে রাত ৪টা পর্যন্ত এখানে থাকবে ফ্যাশন, হোম ডেকোর, হ্যান্ডক্রাফটসহ অনেক কিছু।
এই মেলাগুলো দেশের স্থানীয় পণ্য, নারী উদ্যোক্তা এবং ঈদের আনন্দকে একত্রিত করে রাজধানীর মানুষকে উৎসবমুখর অভিজ্ঞতা দিচ্ছে। পরিবার ও বন্ধুদের সঙ্গে ঘুরে আসা, কেনাকাটা এবং নতুন কিছু আবিষ্কার করার জন্য এগুলো এক অনন্য সুযোগ।
আরও পড়ুন:
বসুন্ধরা সিটিতে ঈদের রঙিন প্রস্তুতি
জমজমাট ঈদের পাইকারি বাজার, খুচরা ব্যবসায়ীদের যা জানা জরুরি
এসএকেওয়াই