ঝগড়া নয়, সফট ব্রেকআপে সম্পর্ক থেকে বেরিয়ে আসুন
সম্পর্ক যত গভীর, বিচ্ছেদের যন্ত্রণাও তত বেশি। কেউ মুষড়ে পড়ে অবসাদে ডুবে যান, আবার কেউ মানসিক চাপের কারণে দীর্ঘ সময় ক্ষুব্ধ বা দুঃখী থাকেন। কিন্তু জেন জির মধ্যে বর্তমানে একটি নতুন ধারণা জনপ্রিয় হচ্ছে সফট ব্রেক-আপ।
সফট ব্রেক-আপ কী
সফট ব্রেক-আপ বলতে বোঝায় যে দু’জন মানুষ আনুষ্ঠানিকভাবে সম্পর্ক শেষ করার ঘোষণা না দিলেও, ধীরে ধীরে একে অপরের জীবনের অংশ থেকে সরে যেতে শুরু করে। তারা কথা বলা কমিয়ে দেয়, দেখা করা কমিয়ে দেয় এবং একে অপরের জীবনে কম গুরুত্ব দেয়। এমন ধীরে ধীরে দূরত্ব তৈরি হওয়ায় সম্পর্কও ফিকে হয়ে যায়। ধীরে ধীরে একে অপরের জীবনে দূরত্ব তৈরি হয়ে সম্পর্ক শেষ হয়। এটি কান্নাকাটি বা নাটকীয় ঝগড়া এড়িয়ে মানসিক চাপ কমিয়ে দেয়।

যে কারণে সফট ব্রেক-আপ হয়
সফট ব্রেক-আপ সাধারণত বিভিন্ন কারণে ঘটে। অনেক সময় মানুষ সরাসরি সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিতে সাহস পান না। তারা কাউকে কষ্ট দিতে চায় না বা ঝগড়া এড়াতে ধীরে ধীরে একে অপরের জীবন থেকে সরে আসে। আবার কখনও দু’জনের জীবনের লক্ষ্য, অগ্রাধিকার বা লক্ষ্য পরিবর্তিত হলে সম্পর্ক স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়ে।
এই অবস্থায় ধীরে ধীরে দূরত্ব তৈরি হওয়াই সফট ব্রেক-আপের দিকে ধাবিত করে। এছাড়া কিছু মানুষ মানসিক স্বাচ্ছন্দ্য বজায় রাখার জন্যও এই পথ বেছে নেন। তারা সম্পর্ক শেষ হলেও বড় ধরনের নাটক বা মানসিক ধাক্কা এড়াতে সচেষ্ট হন।
সফট ব্রেক-আপের দিকে সম্পর্ক এগোচ্ছে কিনা তা বেশিরভাগ সময় কিছু সাধারণ লক্ষণ দেখে বোঝা যায়। যেমন, আগে যেভাবে নিয়মিত কথাবার্তা হতো, তা ধীরে ধীরে কমে আসে। একে অপরকে দেখা করার আগ্রহ কমে যায় এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা কমে আসে। সম্পর্কের মধ্যে একে অপরের গুরুত্বও কমে যেতে পারে। এছাড়াও, যোগাযোগ ধীরে ধীরে সীমিত হয়ে আসে। এই সব পরিবর্তন একদিনে ঘটে না,বরং সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তৈরি হয়।

সুবিধা ও অসুবিধা
সফট ব্রেক-আপের একটি বড় সুবিধা হলো এতে বড় ধরনের ঝগড়া বা নাটকীয় পরিস্থিতি তৈরি হয় না। ধীরে ধীরে দূরত্ব তৈরি হওয়ায় মানসিক ধাক্কাও তুলনামূলকভাবে কম হয়। তবে অনেক সময় সম্পর্ক শেষ হয়েছে কি না তা পরিষ্কার বোঝা যায় না। এতে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং কেউ আশা করতে পারেন সম্পর্ক আবার আগের মতো হবে। এতে মানসিক চাপও বাড়তে পারে এবং নতুন সম্পর্ক শুরু করাও ঝামেলার হতে পারে।
যেভাবে সামলাবেন
যদি মনে হয় সম্পর্ক সফট ব্রেক-আপের দিকে যাচ্ছে, খোলাখুলি কথা বলা জরুরি। নিজের অনুভূতি স্পষ্টভাবে জানানো এবং অপর পক্ষের মতামত শোনা প্রয়োজন। এতে ভুল বোঝাবুঝি কমে এবং সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়।
সূত্র:ইন্ডিয়া টুডে, মিডিয়াম ও অন্যান্য
আরও পড়ুন:
হাতেনাতে সঙ্গীর চিটিং ধরার ভাইরাল উপায়
সঙ্গীর জন্মদিন ভুলে গেছেন? শেষ মুহূর্তে মন জয় করার উপায়
এসএকেওয়াই