সন্দেহে ভাঙছে সম্পর্ক, কারণ কী রিলেশনশিপ ওসিডি?

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ৩০ মার্চ ২০২৬
প্রতীকী ছবি, এআই দিয়ে বানানো

প্রেমে পড়লে সবকিছু রঙিন মনে হয়। শুরুর দিকে সঙ্গীর সব আচরণ আকর্ষণীয় লাগে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই মাধুর্য কমতে থাকে, ছোট ছোট আচরণও কখনো বিরক্তিকর মনে হতে পারে। এমন পরিস্থিতিতে যদি অকারণ সন্দেহ বা অবিশ্বাস জন্মায়। তাহলে সুন্দর সাজানো সংসারও ভেঙে যেতে পারে। মনোবিজ্ঞানের ভাষায় এই মানসিক পরিস্থিতিকে বলা হয় ‘রিলেশনশিপ ওসিডি’।

রিলেশনশিপ ওসিডি কী?
রিলেশনশিপ ওসিডি হলো একটি মানসিক অস্থিরতার অবস্থা, যেখানে ব্যক্তি জানেন যে তার সঙ্গী সৎ এবং তাদের সম্পর্ক সুন্দর। তবু মস্তিষ্ক সেই সত্য মেনে নিতে চায় না। ধারাবাহিকভাবে মনে হয় কোথাও কিছু ভুল হচ্ছে, হয়তো সঙ্গী অন্য কাউকে বেশি গুরুত্ব দিচ্ছে বা ভালোবাসা কমে গেছে। এই নেতিবাচক চিন্তাগুলো মাথায় ঘুরতে থাকে। ক্রমশ এই চক্র থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়ে।

JAGO

লক্ষণ ও প্রভাব
গবেষণা বলছে, বিশ্বের প্রায় ১-৪ শতাংশ মানুষ এই সমস্যায় ভোগে। যারা আগেই অবসাদ বা উদ্বেগে ভোগেন, তাদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। এর প্রধান লক্ষণ হল অকারণ সংশয়। নিজেকে বারবার প্রশ্ন করা, নেগেটিভ চিন্তাভাবনা ক্রমাগত ফিরে আসা।

এই মানসিক চাপ সম্পর্ককে বিষিয়ে দেয়। যখন সঙ্গী কাছে আসতে চায়, সন্দেহের দেয়াল তাকে দূরে ঠেলে দেয়। অপর প্রান্তের মানুষও ক্রমশ ক্লান্ত হয়ে দূরে সরে যায়। সম্পর্কের ক্ষতি হয় এমনকি তার কোনো বাস্তব ভিত্তি না থাকলেও। নিজেকে বুঝিয়ে বলা বা যুক্তি দেখানোতেও এই চিন্তা ভাঙে না।

সমাধান করবেন যেভাবে
নিজেকে ও সঙ্গীকে শান্ত রাখার কৌশল শিখতে হবে। সন্দেহ প্রকাশ না করা, উভয়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করা। এখানে ধৈর্য ও ইতিবাচক মনোভাব গুরুত্বপূর্ণ। সম্পর্ক বজায় রাখতে এবং মানসিক অস্থিরতা কাটিয়ে উঠতে মনোবিদের সাহায্য নেওয়া প্রয়োজন। মনোবিদের পরামর্শ অনুযায়ী চিন্তাভাবনা ও আচরণ নিয়ন্ত্রণ করলে সম্পর্কের ক্ষতি এড়ানো সম্ভব।

এ ধরনের পরিস্থিতিতে সঙ্গীর ধৈর্যও জরুরি। উভয়ের মধ্যে বিশ্বাস ও সহমর্মিতা বজায় রাখলে, সম্পর্ক সুস্থ ও মধুরভাবে এগোতে পারে। নিজেকে ও সঙ্গীকে শান্ত রাখার কৌশল শিখতে হবে। সন্দেহ প্রকাশ না করা, উভয়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করা, এবং ইতিবাচক কাজে মন দেওয়াই মূল। মনোবিদের পরামর্শ অনুযায়ী চিন্তাভাবনা ও আচরণ নিয়ন্ত্রণ করলে সম্পর্কের ক্ষতি এড়ানো সম্ভব।

রিলেশনশিপ ওসিডি সম্পর্কের ইতি নয়, বরং এটি একটি মানসিক চ্যালেঞ্জ। সঠিক চিকিৎসা, ধৈর্য এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। নেতিবাচক চিন্তাগুলোকে প্রশ্রয় না দিয়ে ইতিবাচক কাজে মনোযোগ দিলে সম্পর্ক সৌন্দয্য পুনরায় ফিরে আসে।

সূত্র: ওয়েবএমডি, ভেরি ওয়েল মাইন্ড, হিন্দুস্তান টাইমস

এসএকেওয়াই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।