ব্লাশ-পিংকে অনবদ্য জয়া

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৮:০৮ এএম, ৩১ মার্চ ২০২৬
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, ছবি: ফেসবুক থেকে

রঙের ভাষা প্রতিটি বার্তা বহন করে; আর সেই দুনিয়ায় গোলাপি যেন এক আলাদা আবেগের গল্প বলে। সম্প্রতি এই রঙের আভায় মন জয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

ব্লাশ-পিংকে অনবদ্য জয়াফ্যাশন কখনো স্থির নয়। সময়ের সঙ্গে সঙ্গে রূপ, কাট, প্যাটার্ন ও রঙ সবকিছুই নতুন করে লিখে দেওয়া হয়। এই পরিবর্তনের মাঝে যারা নিজের স্টাইল দিয়ে ট্রেন্ড গড়ে দেন, তার মধ্যে জয়া আহসানের নাম প্রথম সারিতে। তার যে কোন পোশাকেই আছে অনন্য কাবিলিয়ত, চলমান ট্রেন্ডের সঙ্গে মানিয়ে যায় সহজেই।

ব্লাশ-পিংকে অনবদ্য জয়াবয়স তার জন্য কোনো বাঁধা নয়; উজ্জ্বল ও সুস্থ ত্বক তাকে দেয় সব ধরণের লুকের জন্য প্রস্তুতি। ন্যাচারাল মেকআপ হোক বা হেভি গ্ল্যাম, সবকিছুর সঙ্গে মিলিয়ে নেয়।

ব্লাশ-পিংকে অনবদ্য জয়াসম্প্রতি অভিনেত্রী নজর কেড়েছেন এক দ্যুতি ঝলমলে লুকে। প্রথম নজরে ধরা পড়েছে সফট ব্লাশ-পিংক রঙের কো-অর্ড সেট। এ লুকের বিশেষত্ব একদিকে ক্লাসি, অন্যদিকে ফেমিনিন।

ব্লাশ-পিংকে অনবদ্য জয়াটপটি স্ট্র্যাকচার্ড সিলুয়েটে তৈরি, ফিটেড কাটের সঙ্গে সামনের লাইনে জুয়েল এমবেলিশড বাটন আর স্কয়ার নেকলাইন যা আরও এলিগ্যান্ট ভাব যোগ করেছে।

ব্লাশ-পিংকে অনবদ্য জয়ালম্বা স্লিভ টপটিকে দিয়েছে একটি চূড়ান্ত পরিশীলিত ফিনিশ। এর সঙ্গে মেলানো হয়েছে ম্যাচিং ফ্লেয়ার্ড প্যান্ট।

ব্লাশ-পিংকে অনবদ্য জয়াস্টাইলিং পুরোপুরি রাখা হয়েছে মিনিমাল। কানের হালকা কিন্তু চোখে পড়ার মতো ডায়মন্ড স্টাডেড ড্রপ ইয়াররিংস পুরো আউটফিটের সঙ্গে নিখুঁত মানানসই।

ব্লাশ-পিংকে অনবদ্য জয়ামেকআপে জয়া বেছে নিয়েছেন সফট গ্ল্যাম লুক। ফ্ললেস বেস, হালকা কনট্যুরিং, ন্যুড টোনের শিমারি রোজ-পিংক লিপ কালার এবং স্মোকি আইস।

ব্লাশ-পিংকে অনবদ্য জয়াচুলের স্টাইলিংয়ে ক্লাসিক টাচ, পনিটেইল করা চুলের সঙ্গে সামনের অংশ হালকা ফেলে রাখা। সবশেষে ন্যুড হিল লুক পুরো আউটফিটকে সম্পূর্ণ করেছে।

জেএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।