ওয়াইল্ড ফ্যাশনে মিমের নজরকাড়া লুক

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০:৩৯ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, ছবি: ফেসবুক থেকে

স্টাইল এবং সাহসী ফ্যাশনের অনন্য সংমিশ্রণে ফের নজর কাড়লেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সম্প্রতি তিনি ধরা দিয়েছেন এক আকর্ষণীয় অ্যানিম্যাল প্রিন্ট বডিকন ড্রেসে, যা দেখলেই চোখ থামিয়ে রাখা যায় না।

ওয়াইল্ড ফ্যাশনে মিমের নজরকাড়া লুকছবিতে দেখা যায়, মিম পরেছেন ইয়োর ডিজায়ার বাই হুমাশার কাস্টমাইজড ড্রেস, যার ব্রাউন লেপার্ড প্রিন্ট তাকে আরও খোলামেলা এবং মার্জিতভাবে উপস্থাপন করেছে।

ওয়াইল্ড ফ্যাশনে মিমের নজরকাড়া লুকবডি-ফিটিং স্লিভলেস সিলুয়েটের এই ড্রেসে রয়েছে সূক্ষ্ম রুশড ডিটেইল, যা সাধারণত পার্টি আউটফিটকে বিশেষ করে তোলে।

ওয়াইল্ড ফ্যাশনে মিমের নজরকাড়া লুকড্রেসের সঙ্গে লেয়ারিং স্টাইল করেছেন তিনি। একই প্রিন্টের লং স্লিভ শ্রাগ ট্রেনের মতো ভেসে, যা মিমের উপস্থিতিকে রাজকীয় এবং চোখে পড়ার মতো করেছে। অ্যাঙ্কেল লেংথের এই পার্টি লুকের সঙ্গে ক্যারামেল নুড শেডের পয়েন্টেড হিলের সমন্বয় একেবারে নিখুঁত।

ওয়াইল্ড ফ্যাশনে মিমের নজরকাড়া লুকঅ্যাকসেসরিজে তিনি বোল্ড গোল্ড জুয়েলারি বেছে নিয়েছেন। বিশেষভাবে চোখে পড়েছে ইচ্ছেমতো শেপে করা স্নেক নেকপিস, যা মেটালিক ফিনিশ অ্যানিম্যাল প্রিন্টের সঙ্গে অসাধারণ কনট্রাস্ট তৈরি করেছে। একই টোনের ইয়ারস্টাড, হাতে গোল্ড কাফ এবং স্টেটমেন্ট আংটিও এই লুককে পূর্ণতা দিয়েছে।

ওয়াইল্ড ফ্যাশনে মিমের নজরকাড়া লুকমেকআপেও ছিলেন গ্ল্যামারের ছোঁয়ায় ভরা।

ওয়াইল্ড ফ্যাশনে মিমের নজরকাড়া লুকগ্লিটারি ব্রোঞ্জ-ব্রাউন স্মোকি আই লুক, উষ্ণ ব্লাশ, হাইলাইটেড নাক এবং নুড পিচ লিপস্টিক একসাথে মিশিয়ে তৈরি হয়েছে রোমাঞ্চকর ফিনিশ। সফট ওয়েভি হেয়ারস্টাইলের সঙ্গে পুরো লুকের ড্রামাটিক অ্যাপিল বেড়েছে।

ওয়াইল্ড ফ্যাশনে মিমের নজরকাড়া লুকসঙ্গী হিসেবে তার বিলাসবহুল প্রাদার রেট্রো সানগ্লাস পুরো লুককে করেছে আরও আলোকিত এবং স্টাইলিশ।

জেএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।