কলকাতার ডিজাইনারের গাউনে নজরকাড়া আম্বানি কন্যা

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০২:৩০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ইশা অম্বানি, ছবি: ফেসবুক থেকে

সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে নজর কেড়েছেন ইশা অম্বানি। তিনি পরেছিলেন কলকাতার ফ্যাশন ডিজাইনার অনামিকা খান্নার নকশা করা লেসের গাউন। মারমেড আকারের স্কার্টের সঙ্গে লেসের তৈরি টপ, দু’টিতেই ব্যবহার করা হয়েছে নরম, অনুজ্জ্বল অ্যান্টিক গোল্ড জরির কাজ, যা লেসের রঙের সঙ্গে যেন স্বাভাবিকভাবে মিশে গেছে।

কলকাতার ডিজাইনারের গাউনে নজরকাড়া আম্বানি কন্যাইশা অতিরিক্ত কোনো সাজসজ্জায় যাননি। তবে তার গলার ছয় স্তরের পান্নার মালা এবং কানের দুল ও আংটিতে ব্যবহৃত হিরে পুরো লুককে এক কিংবদন্তির মতো রূপ দিয়েছে। মালার স্তর ছোট থেকে বড় ক্রমে সাজানো, আর পান্নার পুঁতিগুলোও অনুপাতে বড় হচ্ছে যা প্রতি স্তরে একটি করে মুক্তোর সঙ্গে সুন্দর সমন্বয় তৈরি করেছে।

কলকাতার ডিজাইনারের গাউনে নজরকাড়া আম্বানি কন্যালুকের উপরে তিনি পরেছিলেন আইভরি-গোল্ড রঙের জ্যাকেট, যা হালকা সুতা নকশার সঙ্গে লেসের কাজকে আরও উজ্জ্বল করেছে। পুরো সাজটি যেন এক সোনালি ঝর্নার মতো, যা ধীরে ধীরে নরমভাবে গাউনের লেস ও জেলির কারুকাজের সঙ্গে মিশে গেছে।

কলকাতার ডিজাইনারের গাউনে নজরকাড়া আম্বানি কন্যাঅনামিকা খান্না কলকাতার হলেও আন্তর্জাতিক ফ্যাশন জগতে তিনি এরই মধ্যে নিজের বিশেষ জায়গা করে নিয়েছেন। তার ডিজাইন করা পোশাক পরেছেন শাকিরার মতো গ্লোবাল সেলিব্রিটি। এমনকি ইশা আম্বানি এর আগেও মেট গালার মতো বড় অনুষ্ঠানে অনামিকার নকশা করা পোশাক পরেই হাজির হয়েছেন।

কলকাতার ডিজাইনারের গাউনে নজরকাড়া আম্বানি কন্যাএই সাজে ইশার উপস্থিতি সত্যিই রাজকীয় এবং লাবণ্যময়ী। বলিউডের নায়িকাদেরও হার মানাতে পারে এমন এক নজরকাড়া লুক।

জেএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।