ইফতারে টমেটো-আপেল মিক্সড জুস
ইফতারে ঠান্ডা কিছু না হলে আর কি আর চলে! সারাদিনে ক্লান্তির শেষে একগ্লাস ঠান্ডা পানীয় না হলে প্রাণটা কেমন আঁইঢাঁই করে। এখন ফলের মৌসুম। রসালো সব দেশী ফলে বাজার সয়লাব। সেখান থেকে ফল এনে ঘরেই তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যকর সব পানীয়। রইলো রেসিপি-
উপকরণ : আপেল ১টি, টমেটো ১টি, মধু ১ চামচ, লেবুর রস ২ ফোঁটা।
প্রণালি : আপেল ও টমেটোর খোসা ও বিচি ফেলে দিয়ে কুচি কুচি করে কাটুন। এবার ব্লেন্ড করে নিন। জুস হয়ে গেলে গ্লাসে নিয়ে সামান্য পরিমাণ পানি মিশিয়ে দিন। মধু ও লেবুর রস মিশিয়ে পরিবেশন করুন। বরফ দিয়েও পান করতে পারেন।
এইচএন/আরআইপি