আমারি ঢাকায় বৈশাখের ঐতিহ্যবাহী খাবারে বিশেষ ছাড়


প্রকাশিত: ০২:৪৫ পিএম, ১২ এপ্রিল ২০১৬

বাংলা নবর্বষ উদযাপনে গুলশানের পাঁচতারকা হোটেল আমারি ঢাকা বাঙালির বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারে বিশেষ ছাড় দিয়েছে। পহেলা বৈশাখের দিনটিতে উৎসবের আমেজকে জাঁকজমক করে তুলতে নানা সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি বাঙালির ঐতিহ্যবাহী খাবারের বিকল্প নেই। ১৪২৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে আমারি ঢাকার তাই আয়োজনের কমতি নেই। আমারি ঢাকায় বিভিন্ন খাবারের আয়োজনের পাশাপাশি বর্ষবরণ উৎযাপন করা হবে ঐতিহ্যবাহী বাউল সঙ্গীত, বাঁশিবাদক সহ বায়োস্কোপ, চুড়িওয়ালা, ফরচুনটেলার এবং নানা ধরণের আয়োজন নিয়ে।

আমারির সিগ্নেচার রেস্টুরেন্ট, আমায়া ফুড গ্যালারিতে ১৪ এপ্রিল এশিয়ান এবং আন্তর্জাতিক আ-লা-কার্ট মেন্যুর সাথে থাকবে নানা ধরনের ঐতিহ্যবাহী খাবারের সমারোহ সকাল, দুপুর এবং রাতের আয়োজনে। এই বিশেষ দিনে আমায়ার বুফে আয়োজনে মুখরোচক ইলিশ মাছের নানা খাবারের আয়োজনের পাশাপাশি থাকবে ভুনা খিচুরী, বিরিয়ানী, মাটন বিরিয়ানী, বিভিন্ন ধরনের চিকেন আইটেম, বিফ কালিয়া, রুপচাঁন্দা মাসাল্লা, লাউ চিংড়ি, খাশির গোস্ত ভুনাসহ আরও হরেক রকম খাবার।

আমায়া রেস্টুরেন্টের সারাদিনের এই বৈশাখী আয়োজনে সকালের নাস্তা পাচ্ছে মাত্র ১৬০০ টাকায়, দুপুরের খাবার মাত্র ১৯৯৯ টাকায় এবং রাতের আয়োজন মাত্র ২৫০০ টাকায়।

এছাড়াও বিভিন্ন ধরনের ভর্তার মধ্যে রয়েছে শুঁটকি ভর্তা, শিম ভর্তা, ভেন্ডি ভর্তা, ফ্রুট চাট এবং আরও অনেক রকমের মজাদার খাবার, থাকবে দেশীয় উপকরণ দিয়ে তৈরি বিভিন্ন প্রকার সালাদ যেমন কাচাঁ আমের সালাদ, কাচুম্বুরি সালাদ, তান্দুরী বিফ সালাদ, ছোট চিংড়ির কামরাঙ্গা সালাদ এবং নানা ধরনের এ্যাপিটাইজার।

নতুন বছরের পিঠা-পুলি উৎসব আয়োজনকে সামনে রেখে হালুয়া, খিরসা, পুলি-পিঠা, রস মালাই, দুধ কুলির পাশাপাশি থাকবে ইউরোপিয়ান পেস্ট্রি আইটেম, ফ্রেশ ফ্রুটস্ এবং বিভিন্ন ধরনের আইসক্রিম।

আমারি ঢাকার ২৪ ঘণ্টা খোলা লবি লাউঞ্জে এই বৈশাখী উৎসব আয়োজনে থাকবে দেশী ডেজার্ট আইটেম, চটপটি-ফুচকা, দেশী পিঠা, স্পেশাল দই আইসক্রিমসহ আরও নানা ধরনের খাবার। এই আয়োজন আপনি বন্ধু-বান্ধব নিয়ে রেস্টুরেন্টে উপভোগ করতে পারেন অথবা টেইক এ্যাওয়ে বক্স হিসেবেও নিয়ে যেতে পারেন। এছাড়াও পানীয় হিসেবে থাকবে লেবুর সরবত, ডাবের পানি, বিভিন্ন তাজা ফলের সরবত, লাচ্ছি এবং জিলাপিসহ আরও নানা ধরনের আয়োজন।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।