আহনাফ আবদুল কাদিরের কবিতা

প্রতিবাদের ভেতর বেঁচে থাকে ভাষা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৯:০৪ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬
ফাইল ছবি

চারদিকে মাথাচাড়া দিয়ে ওঠে অন্যায়,
অন্ধকার দাঁত বের করে হাসে।
রাজপথে পড়ে থাকে প্রতিবাদী তরুণের লাশ,
রক্তে ভিজে যায় পিচঢালা পথ।

ওরা আমার মুখের ভাষা কেড়ে নিতে চায়,
উচ্চারণগুলো বেঁধে ফেলতে চায় শেকলে।
ওরা চায় আমি নীরব থাকি, ভয়ে বরফদেহ হয়ে যাই।

আমি কি তবে চুপ করে পড়ে থাকবো?
শকুনেরা কি রোধ করবে আমার কণ্ঠ?
আমার মায়ের উদর থেকে যে ভাষার জন্ম,
তাকে কি স্তব্ধ করা যায় হুমকির মুখে?

আমি প্রতিটি উচ্চারণে বেঁচে থাকি
প্রতিবাদী কণ্ঠস্বরে বেঁচে থাকি,
মায়ের আঁচলতলে বেঁচে থাকি,
বেঁচে থাকি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।