ইফতেখার রবিনের কবিতা

অমর মাতৃভাষা

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০২:৩০ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

বাংলা আমার স্নিগ্ধ, সুন্দর—
অমর মাতৃভাষা।
এই ভাষাতেই প্রকাশ করি
আমার মনের কথা।
দুঃখ যত, ব্যথার তরে,
সুখের তরে হাসি—
বাংলা ভাষায় প্রকাশ হয়
সবথেকে যে বেশি।
মায়ের ভাষা বাংলা ভাষা,
অনেক দামের কেনা;
মূল্য যে তার কত বেশি,
সবারই তা জানা।

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।