হানিফ উদ্দিন তরংগের কবিতা: প্রেমহীন

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১১ মার্চ ২০২৬
ফাইল ছবি

০১
পঁচিশ বছরে পঞ্চাশবার জোড়া লাগা
সংসার আর কত!
সন্দেহ, অবিশ্বাস আর অশ্রদ্ধায় কাটে দিন
বাড়ে শুধু ক্ষত, বাড়ে শুধু ঋণ,
সময় হয়েছে যে যার হিসাব বুঝে নেওয়ার
প্রেমহীনতায় কাটুক বাকি দিন।

০২
সবারই একটা আলাদা ঘর থাকে
ঘরে থাকে প্রেম
থাকে ভালোবাসা
সন্ধ্যেবেলা পাখিরাও ভালোবাসার
খোঁজে ঘরে ফেরে।

ভালোবাসাহীন ঘরে আমার ফেরা হয় না।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।