বৈশাখ এলো

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০২:২৮ পিএম, ১৪ এপ্রিল ২০২৬
ছবি: এআই

 

আয়শা সাথী

বঙ্গকূলের বসুধায় আজ নব দিনের হাঁক
উঠলো বেজে নব তেজে উৎসবের ঐ ঢাক।
জীর্ণতার ঐ শেকল ভেঙে হাসে নবজাত
নব অরুণে হাতছানি দেয় এক নয়া সুপ্রভাত।

সমীরণে আজ বইছে দেখ চেনা সুরের টান,
ক্লান্ত দিনের ক্লান্তি ভোলা ঐ নব জয়গান।
বীণার তারে খেলছে আজি নব প্রাণের রাগ,
অশুভ যা যাকনা দূরে, মুছে প্রাচীন দাগ।

নবচিত্তে বইছে আজি অমল প্রাণের ধারা
শোভাযাত্রী যাত্রীরা সব মঙ্গলেই হোক সারা।
হালখাতা নয়, দর হাঁকা নয়, ওযে আশার বানী
হৃদে-হৃদের ঐকতানে বাঁধে একাত্মার বন্ধনী।

কাঁচের চুড়ির রিনঝিনিতে শোন নব আমন্ত্রণ
নয়া বছর, নয়া দিনের আগামীর নিমন্ত্রণ।
বৈশাখ এলো, বৈশাখ এলো, এলো নূতন ডাক
প্রাণে-প্রাণে বাধঁছে গীতি নয়া ছন্দের অনুরাগ।

আবহমান বঙ্গকূলের সেই চিরচেনা বৈশাখ
উঠছে বেজে, বাজছে দেখ উৎসবের ঐ ঢাক।

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।