খুকুর পহেলা বৈশাখ

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০১:৫১ পিএম, ১৪ এপ্রিল ২০২৬
খুকু সাজছে বৈশাখী সাজ

 

বিলকিস নাহার মিতু

খুকু সাজছে বৈশাখী সাজ
লাল আর সাদা জামা,
মেলায় মেলায় ঘুরছে খুকু
সঙ্গে আছে মামা।

খুকু দেখে একতারাতে
নাচছে বাউল ভাই,
মামার কাছে বায়না তাহার
চলো কিছু খাই।

বাদাম বাহার, মণ্ডা-মিঠাই
রসগোল্লার হাড়ি,
খুকু এসব কিনে নিয়ে
আসছে ফিরে বাড়ি।

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।