ইরানে নিস্তেজ হয়ে পড়ছে বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ
কয়েক সপ্তাহের টানা বিক্ষোভের পর ইরানে সরকারবিরোধী আন্দোলন ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছে। একই সঙ্গে, রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন শহরে সরকারের পক্ষে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এটি পরিস্থিতি ধীরে ধীরে সরকারের নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
যুক্তরাষ্ট্রভিত্তিক থিংকট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট জানিয়েছে, গত রোববার (১১ জানুয়ারি) থেকে ইরানজুড়ে বিক্ষোভের মাত্রা কমতে শুরু করেছে। সংস্থাটির মতে, সরকারের দেশব্যাপী ইন্টারনেট বন্ধ এবং স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপের ফলে আন্দোলনের গতি শ্লথ হয়ে পড়েছে।
এদিকে, ইরানের বিভিন্ন শহরে সরকারপন্থি পাল্টা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আল-জাজিরার তেহরান প্রতিনিধি তোহিদ আসাদি জানান, রাজধানীতে ডাকা সরকারপন্থি সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নিচ্ছেন। তিনি বলেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে নগালাবি স্কয়ারেও আরেকটি বড় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন>>
যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
ইরানের এবারের বিক্ষোভ কেন নজিরবিহীন?
ইরানে বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান নির্বাসিত রেজা পাহলভি
ইরানি কর্তৃপক্ষ এসব সমাবেশে অংশ নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে?
ইরানে ইন্টারনেট ফের চালু করার ঘোষণা প্রসঙ্গে কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক মেহরান কামরাভা বলেন, সরকার মূলত রাস্তায় গণজমায়েত ঠেকাতেই ইন্টারনেট বন্ধ করেছিল। তার মতে, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলেই কর্তৃপক্ষ আবার ইন্টারনেট চালু করতে যাচ্ছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এরই মধ্যে জানিয়েছেন, খুব শিগগির ইন্টারনেট চালু করা হবে। কামরাভার কথায়, ইরানের নেতৃত্ব দেশবাসী ও আন্তর্জাতিক মহলকে দেখাতে চায় যে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা আলোচনায় আগ্রহী।
কামরাভা বলেন, ‘এটি তেহরানের জন্য সবচেয়ে গুরুতর সংকটগুলোর একটি। সরকার এখন সংকট ব্যবস্থাপনায় রয়েছে। তারা একদিকে জনসমর্থন দেখাতে চায়, অন্যদিকে যুক্তরাষ্ট্রকে বার্তা দিতে চায় যে রাষ্ট্র এখনো শক্ত অবস্থানে রয়েছে।’
এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি চলমান অস্থিরতাকে ‘বিক্ষোভ’ নয়, বরং ‘সন্ত্রাসী যুদ্ধ’ বলে আখ্যা দিয়েছেন। তিনি দাবি করেন, তথাকথিত ‘সন্ত্রাসী উপাদান’ সরকারি ভবন, পুলিশ স্টেশন ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে।
আরাঘচি বলেন, ‘যা চলছে তা প্রতিবাদ নয়, এটি দেশের বিরুদ্ধে একটি সন্ত্রাসী যুদ্ধ।’ তিনি আরও দাবি করেন, নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অডিও প্রমাণ সরকারের হাতে রয়েছে।
সরকারের এই কঠোর অবস্থান এবং সরকারপন্থি সমাবেশের মধ্য দিয়ে ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতা একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে বলে বিশ্লেষকদের ধারণা।
সূত্র: আল-জাজিরা
কেএএ/
টাইমলাইন
- ০৯:৩৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়তে বললো যুক্তরাষ্ট্র
- ১০:৫৪ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ট্রাম্পের হুমকির মধ্যেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
- ১১:২৩ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান, ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন ট্রাম্প
- ০২:৩৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ হয় ইরানের সমঝোতা, নয়তো ফের অপারেশন ‘মিডনাইট হ্যামার’: ট্রাম্প
- ১২:১২ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে আলোচনার কথা নিশ্চিত করলেন ট্রাম্প
- ০৫:২২ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬ ‘দাঙ্গায়’ অংশ নেওয়া চার বিদেশিকে গ্রেফতার করলো ইরান
- ০২:০৬ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬ আশা করি ইরানে হামলা চালাতে হবে না: ট্রাম্প
- ০৯:২৫ এএম, ২২ জানুয়ারি ২০২৬ সরকারবিরোধী বিক্ষোভ–সহিংসতায় নিহত ৩ হাজার, স্বীকার করলো ইরান
- ০২:৩১ পিএম, ১৯ জানুয়ারি ২০২৬ খামেনির ওপর হামলা পূর্ণ মাত্রার যুদ্ধ ঘোষণার শামিল: ইরানের হুঁশিয়ারি
- ১১:৪৪ এএম, ১৯ জানুয়ারি ২০২৬ ইরানে বিক্ষোভকারীদের সমর্থনে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের মিছিল
- ০৩:১৪ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬ ইরান আক্রমণ না করতে নিজেই নিজেকে বুঝিয়েছি: ট্রাম্প
- ০১:০২ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬ ইরান ভেনেজুয়েলা নয় যে সহজে জিতবেন ট্রাম্প
- ০১:১৮ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে ভারত
- ১২:৫২ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ আকাশসীমা খুলে দিয়েছে ইরান
- ১০:০২ এএম, ১৫ জানুয়ারি ২০২৬ বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দিচ্ছে না ইরান
- ০৯:১২ এএম, ১৫ জানুয়ারি ২০২৬ কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
- ০৬:৪২ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরানে বিক্ষোভে গিয়ে ফাঁসির মুখে কে এই এরফান সোলতানি?
- ০৬:৩১ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ এরফানকে শেষবার দেখতে ১০ মিনিট সময় পাচ্ছে পরিবার
- ০৪:৪৪ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ ট্রাম্প হুমকি দিলেও ইরানে হামলা চালানো যে কারণে কঠিন
- ০২:১৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরান ইস্যুতে আরব বিশ্ব এবার চুপ কেন?
- ০১:৪৮ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরান ইস্যুতে পশ্চিমা মিডিয়ার ভূমিকা নিয়ে বিতর্কের ঝড়
- ১২:২৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরানে ইসলামি শাসন ব্যবস্থা এখনি শেষ হয়ে যাচ্ছে?
- ১১:১৩ এএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরানে পরিবর্তন দরকার: জেলেনস্কি
- ১০:২৫ এএম, ১৪ জানুয়ারি ২০২৬ বিক্ষোভকারীদের বিভিন্ন প্রতিষ্ঠান দখল করতে বলেছেন ট্রাম্প
- ০৮:৫৩ এএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘খুব কঠোর পদক্ষেপ’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- ০৮:৩০ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানে বিক্ষোভে সমর্থন দিলেন শান্তিতে নোবেলজয়ী মালালা
- ০৮:২৪ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানে ‘আলো আসবেই’: রেজা পাহলভির মা
- ০৭:২৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব দেবে ইউরোপীয় ইউনিয়ন
- ০৫:৫৭ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে বিপর্যয় ডেকে আনবে: কাতার
- ০৫:৩৩ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ বিক্ষোভ-সহিংসতায় নিহত প্রায় ২০০০: ইরানি কর্মকর্তা
- ০৪:৪৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানের অস্থিরতায় বিশ্ববাজারে বাড়লো তেলের দাম
- ০৪:২৪ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ
- ০৪:১৯ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানে ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- ১২:২৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ তেহরান যুদ্ধের জন্য প্রস্তুত: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- ১২:০৭ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে বাণিজ্য: ট্রাম্পের ২৫ শতাংশ শুল্কারোপে চাপে পড়বে ভারত
- ১০:১৬ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানে বিরোধীদের সমর্থন করায় ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব
- ০৯:৩২ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের চাপে ক্লান্ত ইরান, পরমাণু নিয়ে আলোচনা চায়: ট্রাম্প
- ০৯:০৭ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ মোড় নিচ্ছে ইরানের সরকারবিরোধী আন্দোলন, বিভিন্ন শহরে সমর্থকদের বড় সমাবেশ
- ০৫:০৫ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের
- ০১:৪৩ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানে এখনো বিমান হামলার কথা বিবেচনা করছেন ট্রাম্প: হোয়াইট হাউজ
- ০১:২০ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে যুক্তরাজ্যকে সতর্ক করলো ইরান
- ০৮:৪৫ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ ইরানে বিক্ষোভে উসকানি, মোসাদের আরও এক এজেন্ট গ্রেফতার
- ০৬:৩৭ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ ইরানে ‘অচল’ মাস্কের স্টারলিংকও, তেহরানের নজিরবিহীন পদক্ষেপ
- ০৪:৫৪ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ ইরানে নিস্তেজ হয়ে পড়ছে বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ
- ০৯:০৩ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই সিরিয়ায় ব্যাপক হামলা যুক্তরাষ্ট্রের
- ০৮:২১ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ ইসরায়েল ও ইরান আবার অংশীদার হবে: নেতানিয়াহু
- ০৬:২৪ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ ইরানের বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে যা বললো ইসরায়েল
- ০৫:৫২ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ ইরানে বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান নির্বাসিত রেজা পাহলভি