ট্রাম্পের হুমকির মধ্যেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি/ ফাইল ছবি: এএফপি
পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে না পারলে ইরানে হামলা করা হবে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির মধ্যেই বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেনেভায় তৃতীয় দফার পরোক্ষ আলোচনায় বসছেন মার্কিন ও ইরানি কর্মকর্তারা। এই আলোচনাকে সংঘাতরোধের শেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে, তবে চুক্তির সম্ভাবনা এখনো অস্পষ্ট।
২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ইরাক আক্রমণের পর মধ্যপ্রাচ্যে সব থেকে বড় সেনা সমাবেশ করেছে মার্কিন সামরিক বাহিনী। ইরানও এই আক্রমণের জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। এমন একটি পরিস্থিতিতে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
ট্রাম্প যদিও বলেছেন যে তিনি কূটনীতির মাধ্যমে সংকট সমাধান করতে পছন্দ করেন। তবে ইরানের নেতাদের চুক্তি মেনে নিতে চাপ দেওয়ার জন্য দেশটির ওপর সীমিত পরিসরে হামলার কথা বিবেচনা করছেন তিনি।
মার্কিন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, ট্রাম্প আসন্ন দিনগুলোতে ইরানের রেভোলিউশনারি গার্ড (আইআরজিসি) বা পারমাণবিক স্থাপনার ওপর প্রাথমিক হামলার কথা বিবেচনা করছিলেন, যাতে দেশটির নেতাদের ওপর চাপ বাড়ানো যায়।
প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, আলোচনা ব্যর্থ হলে, ইরানের প্রেসিডেন্ট, এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে একটি অভিযান শুরুর নির্দেশও দিতে পারেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনও সতর্ক করেছেন যে ইরানের ওপর হামলা ঝুঁকিপূর্ণ হতে পারে ও এতে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি সংঘাতে জড়িয়ে পড়তে পারে। যদিও ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে জেনারেল ড্যান কেইন বিশ্বাস করেন, ইরানের বিরুদ্ধে সহজেই জেতা সম্ভব।
এদিকে, ইরান হুমকি দিয়েছে যে যেকোনো হামলার জবাবে তারা মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হানবে।
ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো আশঙ্কা করছে, ইরানের ওপর হামলা হলে তা আরও বিস্তৃত সংঘাতে রূপ নিতে পারে এবং তারা সতর্ক করেছে যে কেবলমাত্র বিমানশক্তি দিয়ে দেশটির নেতৃত্ব পরিবর্তন করা সম্ভব হবে না।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এমন কোনো চুক্তির বিরুদ্ধে সতর্ক করেছেন, যাতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও তার সমর্থপুষ্টদের বিষয়টি অন্তর্ভুক্ত না থাকে।
নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরানকে ইসরায়েলের জন্য বড় হুমকি এবং ওই অঞ্চলের অস্থিতিশীলতার প্রধান উৎস হিসেবে বর্ণনা করে আসছেন। বিশ্লেষকদের ধারণা, চলতি মাসের শুরুর দিকে হোয়াইট হাউজ সফর করা নেতানিয়াহু ইরান সরকারকে পতনের লক্ষ্যে একটি অভিযানের পক্ষে চাপ বাড়াতে পারেন।
যুক্তরাষ্ট্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক অস্ত্রভাণ্ডারের মালিক। ইসরায়েলের পারমাণবিক অস্ত্র রয়েছে বলেও ধারণা করা হয়, যদিও তারা এ বিষয়ে স্বীকার বা অস্বীকার কোনোটাই করে না।
এদিকে, আলোচনায় তিনি কী দাবি করছেন ও ইসরায়েল-ইরান যুদ্ধের সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র বোমা হামলা চালানোর আট মাস পর এখন ফের কেন সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হচ্ছে, সেটি ব্যাখ্যা করেননি প্রেসিডেন্ট ট্রাম্প।
ইরান তার ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে। তবে তারা যে নিজেদের পারমাণবিক কর্মসূচিতে কিছু ছাড় দিতে প্রস্তুত এমন ইঙ্গিতও পাওয়া গেছে।
এই মাসের শুরুতে ওমানের মধ্যস্থতায় হওয়া আগের দুই দফা আলোচনার মতো, ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
এদিকে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরীসহ হাজারও সেনা মোতায়েন করেছে। ট্রাম্প যাকে ‘আর্মাডা’ হিসেবে বর্ণনা করেছেন। এই বহরে দুটি বিমানবাহী রণতরী, অন্যান্য যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও জ্বালানি বহনকারী বিমান রয়েছে।
গত মাসে ট্রাম্প প্রথমবারের মতো ইরানে বোমা হামলার হুমকি দিয়েছিলেন। ইরানের নিরাপত্তা বাহিনী দেশটির সরকারবিরোধী বিক্ষোভ নির্মমভাবে দমন করার সময় হাজার হাজার মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে ওই হুমকি দেন তিনি।
কিন্তু তারপর থেকে, ট্রাম্পের মনোযোগ ইরানের পারমাণবিক কর্মসূচির দিকে চলে যায়, যা পশ্চিমাদের সাথে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের কেন্দ্রে রয়েছে। কয়েক দশক ধরে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ করে আসছে।
অন্যদিকে, ইরান জোর দিয়ে বলেছে যে তাদের কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে, যদিও দেশটি একমাত্র অ-পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র যারা পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব এমন স্তরের কাছাকাছি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে।
তবে ট্রাম্প কোন শর্তগুলো গ্রহণযোগ্য মনে করতে পারেন, তা এখনো স্পষ্ট নয়। ইরানে এরইমধ্যে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সীমাবদ্ধতা নিয়ে আলোচনা ও এই অঞ্চলে যারা তাদের সমর্থনপুষ্ট, তাদেরকে সমর্থন বন্ধ করার বিষয়টি প্রত্যাখ্যান করেছে।
এই জোটকে তেহরান ‘প্রতিরোধ অক্ষ’ বলে উল্লেখ করে, যার মধ্যে রয়েছে গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ, ইরাকের মিলিশিয়া গোষ্ঠী ও ইয়েমেনের হুথিরা।
সূত্র: বিবিসি
এসএএইচ
টাইমলাইন
- ১০:৫৪ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ট্রাম্পের হুমকির মধ্যেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
- ১১:২৩ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান, ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন ট্রাম্প
- ০২:৩৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ হয় ইরানের সমঝোতা, নয়তো ফের অপারেশন ‘মিডনাইট হ্যামার’: ট্রাম্প
- ১২:১২ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে আলোচনার কথা নিশ্চিত করলেন ট্রাম্প
- ০৫:২২ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬ ‘দাঙ্গায়’ অংশ নেওয়া চার বিদেশিকে গ্রেফতার করলো ইরান
- ০২:০৬ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬ আশা করি ইরানে হামলা চালাতে হবে না: ট্রাম্প
- ০৯:২৫ এএম, ২২ জানুয়ারি ২০২৬ সরকারবিরোধী বিক্ষোভ–সহিংসতায় নিহত ৩ হাজার, স্বীকার করলো ইরান
- ০২:৩১ পিএম, ১৯ জানুয়ারি ২০২৬ খামেনির ওপর হামলা পূর্ণ মাত্রার যুদ্ধ ঘোষণার শামিল: ইরানের হুঁশিয়ারি
- ১১:৪৪ এএম, ১৯ জানুয়ারি ২০২৬ ইরানে বিক্ষোভকারীদের সমর্থনে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের মিছিল
- ০৩:১৪ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬ ইরান আক্রমণ না করতে নিজেই নিজেকে বুঝিয়েছি: ট্রাম্প
- ০১:০২ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬ ইরান ভেনেজুয়েলা নয় যে সহজে জিতবেন ট্রাম্প
- ০১:১৮ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে ভারত
- ১২:৫২ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ আকাশসীমা খুলে দিয়েছে ইরান
- ১০:০২ এএম, ১৫ জানুয়ারি ২০২৬ বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দিচ্ছে না ইরান
- ০৯:১২ এএম, ১৫ জানুয়ারি ২০২৬ কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
- ০৬:৪২ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরানে বিক্ষোভে গিয়ে ফাঁসির মুখে কে এই এরফান সোলতানি?
- ০৬:৩১ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ এরফানকে শেষবার দেখতে ১০ মিনিট সময় পাচ্ছে পরিবার
- ০৪:৪৪ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ ট্রাম্প হুমকি দিলেও ইরানে হামলা চালানো যে কারণে কঠিন
- ০২:১৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরান ইস্যুতে আরব বিশ্ব এবার চুপ কেন?
- ০১:৪৮ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরান ইস্যুতে পশ্চিমা মিডিয়ার ভূমিকা নিয়ে বিতর্কের ঝড়
- ১২:২৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরানে ইসলামি শাসন ব্যবস্থা এখনি শেষ হয়ে যাচ্ছে?
- ১১:১৩ এএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরানে পরিবর্তন দরকার: জেলেনস্কি
- ১০:২৫ এএম, ১৪ জানুয়ারি ২০২৬ বিক্ষোভকারীদের বিভিন্ন প্রতিষ্ঠান দখল করতে বলেছেন ট্রাম্প
- ০৮:৫৩ এএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘খুব কঠোর পদক্ষেপ’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- ০৮:৩০ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানে বিক্ষোভে সমর্থন দিলেন শান্তিতে নোবেলজয়ী মালালা
- ০৮:২৪ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানে ‘আলো আসবেই’: রেজা পাহলভির মা
- ০৭:২৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব দেবে ইউরোপীয় ইউনিয়ন
- ০৫:৫৭ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে বিপর্যয় ডেকে আনবে: কাতার
- ০৫:৩৩ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ বিক্ষোভ-সহিংসতায় নিহত প্রায় ২০০০: ইরানি কর্মকর্তা
- ০৪:৪৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানের অস্থিরতায় বিশ্ববাজারে বাড়লো তেলের দাম
- ০৪:২৪ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ
- ০৪:১৯ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানে ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- ১২:২৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ তেহরান যুদ্ধের জন্য প্রস্তুত: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- ১২:০৭ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে বাণিজ্য: ট্রাম্পের ২৫ শতাংশ শুল্কারোপে চাপে পড়বে ভারত
- ১০:১৬ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানে বিরোধীদের সমর্থন করায় ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব
- ০৯:৩২ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের চাপে ক্লান্ত ইরান, পরমাণু নিয়ে আলোচনা চায়: ট্রাম্প
- ০৯:০৭ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ মোড় নিচ্ছে ইরানের সরকারবিরোধী আন্দোলন, বিভিন্ন শহরে সমর্থকদের বড় সমাবেশ
- ০৫:০৫ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের
- ০১:৪৩ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানে এখনো বিমান হামলার কথা বিবেচনা করছেন ট্রাম্প: হোয়াইট হাউজ
- ০১:২০ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে যুক্তরাজ্যকে সতর্ক করলো ইরান
- ০৮:৪৫ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ ইরানে বিক্ষোভে উসকানি, মোসাদের আরও এক এজেন্ট গ্রেফতার
- ০৬:৩৭ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ ইরানে ‘অচল’ মাস্কের স্টারলিংকও, তেহরানের নজিরবিহীন পদক্ষেপ
- ০৪:৫৪ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ ইরানে নিস্তেজ হয়ে পড়ছে বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ
- ০৯:০৩ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই সিরিয়ায় ব্যাপক হামলা যুক্তরাষ্ট্রের
- ০৮:২১ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ ইসরায়েল ও ইরান আবার অংশীদার হবে: নেতানিয়াহু
- ০৬:২৪ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ ইরানের বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে যা বললো ইসরায়েল
- ০৫:৫২ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ ইরানে বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান নির্বাসিত রেজা পাহলভি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ কিউবায় অনুপ্রবেশকারী মার্কিন স্পিডবোট লক্ষ্য করে গুলি, নিহত ৪
- ২ যুক্তরাষ্ট্রকে উ. কোরিয়ার পারমাণবিক শক্তির প্রতি সম্মান দেখাতে হবে
- ৩ ট্রাম্পের হুমকির মধ্যেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
- ৪ যুক্তরাজ্যে ড্রোন কারখানা চালু করেছে ইউক্রেনীয় কোম্পানি
- ৫ পশ্চিম তীরের ইসরায়েলি বসতিতে কূটনৈতিক সেবা চালু করছে যুক্তরাষ্ট্র