ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘খুব কঠোর পদক্ষেপ’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র ‘খুব কঠোর পদক্ষেপ’ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জানুয়ারি) সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ সতর্কবার্তা দেন। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি ট্রাম্প।
এরই মধ্যে তেহরানের প্রসিকিউটররা জানিয়েছেন, সাম্প্রতিক বিক্ষোভে গ্রেফতার হওয়া কিছু ব্যক্তির বিরুদ্ধে ‘মোহারেবেহ’ বা ‘ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার’ অভিযোগে মৃত্যুদণ্ডের মামলা করা হবে।
এমন পরিস্থিতিতে ট্রাম্প বলেন, যদি তারা (ইরান) এমন কিছু করে, তাহলে আমরা অত্যন্ত কঠোর পদক্ষেপ নেবো। তিনি আরও বলেন, তারা এরই মধ্যে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, এখন আবার ফাঁসির কথা শুনছি। দেখা যাক, এটা তাদের জন্য কীভাবে কাজ করে।
মানবাধিকার সংগঠনগুলোর দাবি, বিক্ষোভ থামাতে ইরানের দমন-পীড়নে এরই মধ্যে হাজার হাজার মানুষ নিহত হয়ে থাকতে পারে। এসব বিক্ষোভ ইরানের ধর্মীয় নেতৃত্বের জন্য এখন পর্যন্ত অন্যতম বড় চ্যালেঞ্জ বলে দাবি করছেন অনেকে।
এদিকে, ট্রাম্পের এ হুমকিকে সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরির চেষ্টা বলে মন্তব্য করেছে তেহরান। জাতিসংঘে ইরানের মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, ওয়াশিংটনের এই ‘চেনা কৌশল’ আবারও ব্যর্থ হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের কল্পনা ও নীতির মূল লক্ষ্য হচ্ছে সরকার পরিবর্তন। নিষেধাজ্ঞা, হুমকি, পরিকল্পিত অস্থিরতা ও বিশৃঙ্খলার মাধ্যমে সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরিই তাদের কার্যপ্রণালি।
ইরানি কর্তৃপক্ষ দাবি করছে, টানা কয়েক রাত দেশজুড়ে চলা গণবিক্ষোভের পর তারা পরিস্থিতি আবার নিয়ন্ত্রণে এনেছে। অন্যদিকে, মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করছে, সরকার বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করছে ও পাঁচ দিনের বেশি সময় ধরে চলা ইন্টারনেট ব্ল্যাকআউটের মাধ্যমে দমন-পীড়নের প্রকৃত চিত্র আড়াল করছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওতে দেখা গেছে, তেহরানের দক্ষিণে কাহরিজাক মর্গে সারি সারি লাশ রাখা রয়েছে। কালো ব্যাগে মোড়ানো মরদেহগুলোর পাশে স্বজনরা নিখোঁজ প্রিয়জনদের খুঁজছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক ফোন যোগাযোগ আংশিকভাবে চালু করা হলেও তা কেবল আউটগোয়িং কলের জন্য ছিল বলে জানিয়েছেন এএফপির এক সাংবাদিক। তবে সংযোগের মান ছিল অত্যন্ত দুর্বল ও বারবার বিচ্ছিন্ন হচ্ছিল।
এর আগে মঙ্গলবারই ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানিদের ‘বিক্ষোভ চালিয়ে যেতে’ আহ্বান জানান। তিনি লেখেন, বিক্ষোভকারীদের হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। সহায়তা আসছে।
তবে তিনি কোন বৈঠকের কথা বলছেন কিংবা কী ধরনের সহায়তা দেওয়া হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো পরিষ্কার ইঙ্গিত পাওয়া যায়নি।
সূত্র: এএফপি
এসএএইচ
টাইমলাইন
- ০৯:৩৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়তে বললো যুক্তরাষ্ট্র
- ১০:৫৪ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ট্রাম্পের হুমকির মধ্যেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
- ১১:২৩ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান, ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন ট্রাম্প
- ০২:৩৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ হয় ইরানের সমঝোতা, নয়তো ফের অপারেশন ‘মিডনাইট হ্যামার’: ট্রাম্প
- ১২:১২ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে আলোচনার কথা নিশ্চিত করলেন ট্রাম্প
- ০৫:২২ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬ ‘দাঙ্গায়’ অংশ নেওয়া চার বিদেশিকে গ্রেফতার করলো ইরান
- ০২:০৬ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬ আশা করি ইরানে হামলা চালাতে হবে না: ট্রাম্প
- ০৯:২৫ এএম, ২২ জানুয়ারি ২০২৬ সরকারবিরোধী বিক্ষোভ–সহিংসতায় নিহত ৩ হাজার, স্বীকার করলো ইরান
- ০২:৩১ পিএম, ১৯ জানুয়ারি ২০২৬ খামেনির ওপর হামলা পূর্ণ মাত্রার যুদ্ধ ঘোষণার শামিল: ইরানের হুঁশিয়ারি
- ১১:৪৪ এএম, ১৯ জানুয়ারি ২০২৬ ইরানে বিক্ষোভকারীদের সমর্থনে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের মিছিল
- ০৩:১৪ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬ ইরান আক্রমণ না করতে নিজেই নিজেকে বুঝিয়েছি: ট্রাম্প
- ০১:০২ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬ ইরান ভেনেজুয়েলা নয় যে সহজে জিতবেন ট্রাম্প
- ০১:১৮ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে ভারত
- ১২:৫২ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ আকাশসীমা খুলে দিয়েছে ইরান
- ১০:০২ এএম, ১৫ জানুয়ারি ২০২৬ বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দিচ্ছে না ইরান
- ০৯:১২ এএম, ১৫ জানুয়ারি ২০২৬ কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
- ০৬:৪২ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরানে বিক্ষোভে গিয়ে ফাঁসির মুখে কে এই এরফান সোলতানি?
- ০৬:৩১ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ এরফানকে শেষবার দেখতে ১০ মিনিট সময় পাচ্ছে পরিবার
- ০৪:৪৪ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ ট্রাম্প হুমকি দিলেও ইরানে হামলা চালানো যে কারণে কঠিন
- ০২:১৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরান ইস্যুতে আরব বিশ্ব এবার চুপ কেন?
- ০১:৪৮ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরান ইস্যুতে পশ্চিমা মিডিয়ার ভূমিকা নিয়ে বিতর্কের ঝড়
- ১২:২৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরানে ইসলামি শাসন ব্যবস্থা এখনি শেষ হয়ে যাচ্ছে?
- ১১:১৩ এএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরানে পরিবর্তন দরকার: জেলেনস্কি
- ১০:২৫ এএম, ১৪ জানুয়ারি ২০২৬ বিক্ষোভকারীদের বিভিন্ন প্রতিষ্ঠান দখল করতে বলেছেন ট্রাম্প
- ০৮:৫৩ এএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘খুব কঠোর পদক্ষেপ’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- ০৮:৩০ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানে বিক্ষোভে সমর্থন দিলেন শান্তিতে নোবেলজয়ী মালালা
- ০৮:২৪ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানে ‘আলো আসবেই’: রেজা পাহলভির মা
- ০৭:২৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব দেবে ইউরোপীয় ইউনিয়ন
- ০৫:৫৭ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে বিপর্যয় ডেকে আনবে: কাতার
- ০৫:৩৩ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ বিক্ষোভ-সহিংসতায় নিহত প্রায় ২০০০: ইরানি কর্মকর্তা
- ০৪:৪৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানের অস্থিরতায় বিশ্ববাজারে বাড়লো তেলের দাম
- ০৪:২৪ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ
- ০৪:১৯ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানে ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- ১২:২৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ তেহরান যুদ্ধের জন্য প্রস্তুত: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- ১২:০৭ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে বাণিজ্য: ট্রাম্পের ২৫ শতাংশ শুল্কারোপে চাপে পড়বে ভারত
- ১০:১৬ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানে বিরোধীদের সমর্থন করায় ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব
- ০৯:৩২ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের চাপে ক্লান্ত ইরান, পরমাণু নিয়ে আলোচনা চায়: ট্রাম্প
- ০৯:০৭ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ মোড় নিচ্ছে ইরানের সরকারবিরোধী আন্দোলন, বিভিন্ন শহরে সমর্থকদের বড় সমাবেশ
- ০৫:০৫ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের
- ০১:৪৩ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানে এখনো বিমান হামলার কথা বিবেচনা করছেন ট্রাম্প: হোয়াইট হাউজ
- ০১:২০ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে যুক্তরাজ্যকে সতর্ক করলো ইরান
- ০৮:৪৫ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ ইরানে বিক্ষোভে উসকানি, মোসাদের আরও এক এজেন্ট গ্রেফতার
- ০৬:৩৭ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ ইরানে ‘অচল’ মাস্কের স্টারলিংকও, তেহরানের নজিরবিহীন পদক্ষেপ
- ০৪:৫৪ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ ইরানে নিস্তেজ হয়ে পড়ছে বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ
- ০৯:০৩ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই সিরিয়ায় ব্যাপক হামলা যুক্তরাষ্ট্রের
- ০৮:২১ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ ইসরায়েল ও ইরান আবার অংশীদার হবে: নেতানিয়াহু
- ০৬:২৪ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ ইরানের বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে যা বললো ইসরায়েল
- ০৫:৫২ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ ইরানে বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান নির্বাসিত রেজা পাহলভি