ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইরানে ‘আলো আসবেই’: রেজা পাহলভির মা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:২৪ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬

ইরানে অন্ধকার কাটিয়ে আলো আসবেই বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক সম্রাজ্ঞী ও নির্বাসিত ‘যুবরাজ’ রেজা পাহলভির মা ফারাহ দিবা পাহলভি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ প্রসঙ্গে দেওয়া এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি।

ফারাহ দিবা পাহলভি ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলভির তৃতীয় স্ত্রী। বর্তমানে ইরানের ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে যে ব্যাপক বিক্ষোভ চলছে, সেই নেতৃত্বই একসময় তার স্বামীকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল।

বিবৃতিতে ফারাহ বলেন, আমি জানি, সংকীর্ণমনা লোকেরা তোমাদের কণ্ঠস্বর শোনার ভয়ে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগের সব পথ কেটে দিয়েছে। কিন্তু জেনে রেখো, তোমাদের বার্তা এতটাই শক্তিশালী যে তা কখনোই চুপ করানো যাবে না।

ইরানের জনগণকে ‘নিজের সন্তান’ হিসেবে বর্ণনা করে ফারাহ পাহলভি বলেন, শক্ত থাকো ও বিশ্বাস রাখো- শিগগির তোমরা ইরানে একসঙ্গে স্বাধীনতা উদযাপন করবে। অন্ধকার কাটিয়ে আলো জয়ী হবেই।

ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশে সাবেক এই সম্রাজ্ঞী বলেন, মনে রাখবেন, কোনো সরকারের টিকে থাকা বা কোনো স্বার্থ রক্ষার অজুহাতে নিজ দেশের মানুষের রক্ত ঝরানো কখনোই ন্যায্য হতে পারে না। বিক্ষোভকারীদের ক্ষোভ ও ক্রোধের আর্তনাদ শুনুন। খুব দেরি হয়ে যাওয়ার আগেই আপনাদের ভাই ও বোনদের সঙ্গে যোগ দিন। ‘খুনিদের’ ভাগ্যের সঙ্গে নিজের ভাগ্য জড়িয়ে ফেলবেন না।

৮৭ বছর বয়সী ফারাহ পাহলভি তার ছেলে ও সাবেক যুবরাজ রেজা পাহলভির বক্তব্যের প্রতিধ্বনি করে বলেন, সরকারি দমন-পীড়ন সত্ত্বেও তিনি বিশ্বাস করেন,‘অন্ধকারের পর আলো আসবে’। মানবাধিকারকর্মীদের আশঙ্কা, এই দমন অভিযানে এরই মধ্যে হাজারও মানুষ নিহত হয়েছেন।

১৯৭৯ সালের ১৬ জানুয়ারি ফারাহ পাহলভি তার স্বামী মোহাম্মদ রেজা পাহলভির সঙ্গে ইরান ত্যাগ করেন। এর মাত্র দুই সপ্তাহ পর ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি নির্বাসন থেকে দেশে ফেরেন। পরে ১৯৮০ সালে মোহাম্মদ রেজা পাহলভির মৃত্যু হয়।

গত ২ জানুয়ারি ফারাহ পাহলভি বিক্ষোভকে স্বাগত জানিয়ে বলেছিলেন, এটি তার হৃদয়কে গর্বে ভরে দিয়েছে। তবে গত সপ্তাহে এই আন্দোলন ব্যাপক আকার ধারণ করে ইসলামি প্রজাতন্ত্রের অবসানের দাবিতে রূপ নেওয়ার পর এটিই তার প্রথম প্রকাশ্য বিবৃতি।

প্যারিসে পড়াশোনার সময় ফারাহর সঙ্গে শাহের পরিচয় হয়। ১৯৬০ ও ৭০-এর দশকে তাদের প্রেম ও দাম্পত্য জীবন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সে সময় তিনি ফ্যাশন ও সংস্কৃতির আইকনে পরিণত হন; এমনকি বিখ্যাত শিল্পী অ্যান্ডি ওয়ারহলও তার প্রতিকৃতি এঁকেছিলেন।

তার ছেলে রেজা পাহলভি বর্তমানে প্রবাসে থাকা আন্দোলনপন্থিদের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে উঠে এসেছেন। তিনি রাতভিত্তিক সমাবেশের আহ্বান জানিয়েছেন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনও কামনা করেছেন।

সূত্র: এএফপি

এসএএইচ

টাইমলাইন

  1. ০৯:৩৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়তে বললো যুক্তরাষ্ট্র
  2. ১০:৫৪ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ট্রাম্পের হুমকির মধ্যেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
  3. ১১:২৩ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান, ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন ট্রাম্প
  4. ০২:৩৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ হয় ইরানের সমঝোতা, নয়তো ফের অপারেশন ‘মিডনাইট হ্যামার’: ট্রাম্প
  5. ১২:১২ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে আলোচনার কথা নিশ্চিত করলেন ট্রাম্প
  6. ০৫:২২ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬ ‘দাঙ্গায়’ অংশ নেওয়া চার বিদেশিকে গ্রেফতার করলো ইরান
  7. ০২:০৬ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬ আশা করি ইরানে হামলা চালাতে হবে না: ট্রাম্প
  8. ০৯:২৫ এএম, ২২ জানুয়ারি ২০২৬ সরকারবিরোধী বিক্ষোভ–সহিংসতায় নিহত ৩ হাজার, স্বীকার করলো ইরান
  9. ০২:৩১ পিএম, ১৯ জানুয়ারি ২০২৬ খামেনির ওপর হামলা পূর্ণ মাত্রার যুদ্ধ ঘোষণার শামিল: ইরানের হুঁশিয়ারি
  10. ১১:৪৪ এএম, ১৯ জানুয়ারি ২০২৬ ইরানে বিক্ষোভকারীদের সমর্থনে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের মিছিল
  11. ০৩:১৪ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬ ইরান আক্রমণ না করতে নিজেই নিজেকে বুঝিয়েছি: ট্রাম্প
  12. ০১:০২ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬ ইরান ভেনেজুয়েলা নয় যে সহজে জিতবেন ট্রাম্প
  13. ০১:১৮ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে ভারত
  14. ১২:৫২ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ আকাশসীমা খুলে দিয়েছে ইরান
  15. ১০:০২ এএম, ১৫ জানুয়ারি ২০২৬ বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দিচ্ছে না ইরান
  16. ০৯:১২ এএম, ১৫ জানুয়ারি ২০২৬ কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
  17. ০৬:৪২ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরানে বিক্ষোভে গিয়ে ফাঁসির মুখে কে এই এরফান সোলতানি?
  18. ০৬:৩১ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ এরফানকে শেষবার দেখতে ১০ মিনিট সময় পাচ্ছে পরিবার
  19. ০৪:৪৪ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ ট্রাম্প হুমকি দিলেও ইরানে হামলা চালানো যে কারণে কঠিন
  20. ০২:১৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরান ইস্যুতে আরব বিশ্ব এবার চুপ কেন?
  21. ০১:৪৮ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরান ইস্যুতে পশ্চিমা মিডিয়ার ভূমিকা নিয়ে বিতর্কের ঝড়
  22. ১২:২৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরানে ইসলামি শাসন ব্যবস্থা এখনি শেষ হয়ে যাচ্ছে?
  23. ১১:১৩ এএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরানে ‌পরিবর্তন দরকার: জেলেনস্কি
  24. ১০:২৫ এএম, ১৪ জানুয়ারি ২০২৬ বিক্ষোভকারীদের বিভিন্ন প্রতিষ্ঠান দখল করতে বলেছেন ট্রাম্প
  25. ০৮:৫৩ এএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘খুব কঠোর পদক্ষেপ’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  26. ০৮:৩০ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানে বিক্ষোভে সমর্থন দিলেন শান্তিতে নোবেলজয়ী মালালা
  27. ০৮:২৪ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানে ‘আলো আসবেই’: রেজা পাহলভির মা
  28. ০৭:২৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব দেবে ইউরোপীয় ইউনিয়ন
  29. ০৫:৫৭ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে বিপর্যয় ডেকে আনবে: কাতার
  30. ০৫:৩৩ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ বিক্ষোভ-সহিংসতায় নিহত প্রায় ২০০০: ইরানি কর্মকর্তা
  31. ০৪:৪৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানের অস্থিরতায় বিশ্ববাজারে বাড়লো তেলের দাম
  32. ০৪:২৪ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ
  33. ০৪:১৯ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানে ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র
  34. ১২:২৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ তেহরান যুদ্ধের জন্য প্রস্তুত: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  35. ১২:০৭ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে বাণিজ্য: ট্রাম্পের ২৫ শতাংশ শুল্কারোপে চাপে পড়বে ভারত
  36. ১০:১৬ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানে বিরোধীদের সমর্থন করায় ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব
  37. ০৯:৩২ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের চাপে ক্লান্ত ইরান, পরমাণু নিয়ে আলোচনা চায়: ট্রাম্প
  38. ০৯:০৭ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ মোড় নিচ্ছে ইরানের সরকারবিরোধী আন্দোলন, বিভিন্ন শহরে সমর্থকদের বড় সমাবেশ
  39. ০৫:০৫ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের
  40. ০১:৪৩ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানে এখনো বিমান হামলার কথা বিবেচনা করছেন ট্রাম্প: হোয়াইট হাউজ
  41. ০১:২০ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে যুক্তরাজ্যকে সতর্ক করলো ইরান
  42. ০৮:৪৫ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ ইরানে বিক্ষোভে উসকানি, মোসাদের আরও এক এজেন্ট গ্রেফতার
  43. ০৬:৩৭ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ ইরানে ‘অচল’ মাস্কের স্টারলিংকও, তেহরানের নজিরবিহীন পদক্ষেপ
  44. ০৪:৫৪ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ ইরানে নিস্তেজ হয়ে পড়ছে বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ
  45. ০৯:০৩ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই সিরিয়ায় ব্যাপক হামলা যুক্তরাষ্ট্রের
  46. ০৮:২১ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ ইসরায়েল ও ইরান আবার অংশীদার হবে: নেতানিয়াহু
  47. ০৬:২৪ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ ইরানের বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে যা বললো ইসরায়েল
  48. ০৫:৫২ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ ইরানে বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান নির্বাসিত রেজা পাহলভি