ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইরান ইস্যুতে আরব বিশ্ব এবার চুপ কেন?

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:১৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দেশটির ইসলামী প্রজাতন্ত্রকে গভীর চাপে ফেললেও আরব বিশ্বের প্রতিক্রিয়া এবার আশ্চর্যজনকভাবে নীরব। ২০২২ সালে ইরানে ব্যাপক আন্দোলনের সময় সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর অর্থায়নে পরিচালিত প্যান-আরব সংবাদমাধ্যমগুলো যেভাবে বিক্ষোভের খবর প্রচার করেছিল, এবার তার ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে।

সে সময় সৌদি-সমর্থিত গণমাধ্যমগুলোর জোরালো প্রচারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর তৎকালীন প্রধান হোসেইন সালামি। তিনি সৌদি আরবকে লক্ষ্য করে বলেছিলেন, ইরানের অস্থিরতা উসকে দেওয়া বন্ধ না করলে তার মূল্য দিতে হবে। তবে সেই সালামি এখন আর জীবিত নেই, ২০২৫ সালের জুনে ইসরায়েলি হামলায় নিহত হন তিনি।

বিশ্লেষকদের মতে, আরব বিশ্বের অবস্থান বদলের পেছনে দুটি বড় কারণ রয়েছে—ইরানের আঞ্চলিক শক্তি কমে যাওয়া এবং উপসাগরীয় দেশগুলোর ক্রমবর্ধমান অস্থিতিশীলতা-ভীতি।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলাগুলো ইরানের আঞ্চলিক মিত্র নেটওয়ার্ক কার্যত ভেঙে দিয়েছে। লেবাননে হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়েছে, সিরিয়ায় বাশার আল-আসাদের ইরানঘনিষ্ঠ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে এবং ইরান নিজেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা ১২ দিনের বিমান হামলায় বড় ধাক্কা খেয়েছে।

এই প্রেক্ষাপটে ইরানকে আর আগের মতো মধ্যপ্রাচ্যের প্রধান শক্তি হিসেবে দেখা হচ্ছে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি এক সাক্ষাৎকারে ইরানকে ‘দ্বিতীয় সারির শক্তি’ বলে অভিহিত করেন। তার এ মূল্যায়নের সঙ্গে অনেক আরব কর্মকর্তাও এখন একমত।

ফলে আরব বিশ্বের সংবাদ ও কূটনৈতিক অঙ্গনে ইরান এখন আর প্রধান আলোচনার কেন্দ্র নয়। সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের টানাপোড়েন এবং উত্তর সিরিয়ায় কুর্দি মিলিশিয়াদের সঙ্গে সংঘর্ষই বেশি গুরুত্ব পাচ্ছে।

তবে ইরান এখনো পুরোপুরি শক্তিহীন নয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা ক্ষতিগ্রস্ত হলেও তেহরানের হাতে এখনো হাজার হাজার স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে, যা উপসাগরীয় দেশগুলোতে আঘাত হানতে পারে। গত জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর কাতারের আল-উদেইদ মার্কিন ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যদিও তা ছিল মূলত প্রতীকী।

ইরান উপসাগরীয় দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছে, আবার হামলা হলে তারা লক্ষ্যবস্তু আরও বাড়াতে পারে—এমনকি বাহরাইন পর্যন্ত। এই হুমকি বাস্তব হোক বা কৌশলগত, উপসাগরীয় শাসকগোষ্ঠীগুলো ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের ঝুঁকি নিতে চাইছে না।

আরেকটি বড় উদ্বেগ হলো—ইরানে রাষ্ট্রীয় পতন হলে কী হবে। ইরাক ও সিরিয়ার অভিজ্ঞতা থেকে আরব দেশগুলো জানে, রাষ্ট্রীয় পতনের পর জঙ্গি, অস্ত্র ও মাদক প্রবাহ কতটা ভয়াবহ হতে পারে। ৯ কোটি ২০ লাখ মানুষের ইরান উপসাগরের খুব কাছেই অবস্থিত; সেখানে বিশৃঙ্খলা দেখা দিলে শরণার্থী ঢল, অস্ত্র পাচার এবং এমনকি পারমাণবিক উপাদান ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এ কারণেই ইরানের বর্তমান সরকারের প্রতি বিরাগ থাকা সত্ত্বেও অনেক আরব সরকার এখন প্রকাশ্যে বিক্ষোভের পক্ষে অবস্থান নিচ্ছে না। তাদের আশঙ্কা, তেহরানের অস্থিরতা গণতান্ত্রিক পরিবর্তনের চেয়ে বেশি করে মধ্যপ্রাচ্যে নতুন বিশৃঙ্খলাই ডেকে আনতে পারে।

সূত্র: দ্য ইকোনমিস্ট
কেএএ/

টাইমলাইন

  1. ০৯:৩৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়তে বললো যুক্তরাষ্ট্র
  2. ১০:৫৪ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ট্রাম্পের হুমকির মধ্যেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
  3. ১১:২৩ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান, ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন ট্রাম্প
  4. ০২:৩৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ হয় ইরানের সমঝোতা, নয়তো ফের অপারেশন ‘মিডনাইট হ্যামার’: ট্রাম্প
  5. ১২:১২ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে আলোচনার কথা নিশ্চিত করলেন ট্রাম্প
  6. ০৫:২২ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬ ‘দাঙ্গায়’ অংশ নেওয়া চার বিদেশিকে গ্রেফতার করলো ইরান
  7. ০২:০৬ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬ আশা করি ইরানে হামলা চালাতে হবে না: ট্রাম্প
  8. ০৯:২৫ এএম, ২২ জানুয়ারি ২০২৬ সরকারবিরোধী বিক্ষোভ–সহিংসতায় নিহত ৩ হাজার, স্বীকার করলো ইরান
  9. ০২:৩১ পিএম, ১৯ জানুয়ারি ২০২৬ খামেনির ওপর হামলা পূর্ণ মাত্রার যুদ্ধ ঘোষণার শামিল: ইরানের হুঁশিয়ারি
  10. ১১:৪৪ এএম, ১৯ জানুয়ারি ২০২৬ ইরানে বিক্ষোভকারীদের সমর্থনে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের মিছিল
  11. ০৩:১৪ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬ ইরান আক্রমণ না করতে নিজেই নিজেকে বুঝিয়েছি: ট্রাম্প
  12. ০১:০২ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬ ইরান ভেনেজুয়েলা নয় যে সহজে জিতবেন ট্রাম্প
  13. ০১:১৮ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে ভারত
  14. ১২:৫২ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ আকাশসীমা খুলে দিয়েছে ইরান
  15. ১০:০২ এএম, ১৫ জানুয়ারি ২০২৬ বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দিচ্ছে না ইরান
  16. ০৯:১২ এএম, ১৫ জানুয়ারি ২০২৬ কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
  17. ০৬:৪২ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরানে বিক্ষোভে গিয়ে ফাঁসির মুখে কে এই এরফান সোলতানি?
  18. ০৬:৩১ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ এরফানকে শেষবার দেখতে ১০ মিনিট সময় পাচ্ছে পরিবার
  19. ০৪:৪৪ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ ট্রাম্প হুমকি দিলেও ইরানে হামলা চালানো যে কারণে কঠিন
  20. ০২:১৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরান ইস্যুতে আরব বিশ্ব এবার চুপ কেন?
  21. ০১:৪৮ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরান ইস্যুতে পশ্চিমা মিডিয়ার ভূমিকা নিয়ে বিতর্কের ঝড়
  22. ১২:২৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরানে ইসলামি শাসন ব্যবস্থা এখনি শেষ হয়ে যাচ্ছে?
  23. ১১:১৩ এএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরানে ‌পরিবর্তন দরকার: জেলেনস্কি
  24. ১০:২৫ এএম, ১৪ জানুয়ারি ২০২৬ বিক্ষোভকারীদের বিভিন্ন প্রতিষ্ঠান দখল করতে বলেছেন ট্রাম্প
  25. ০৮:৫৩ এএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘খুব কঠোর পদক্ষেপ’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  26. ০৮:৩০ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানে বিক্ষোভে সমর্থন দিলেন শান্তিতে নোবেলজয়ী মালালা
  27. ০৮:২৪ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানে ‘আলো আসবেই’: রেজা পাহলভির মা
  28. ০৭:২৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব দেবে ইউরোপীয় ইউনিয়ন
  29. ০৫:৫৭ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে বিপর্যয় ডেকে আনবে: কাতার
  30. ০৫:৩৩ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ বিক্ষোভ-সহিংসতায় নিহত প্রায় ২০০০: ইরানি কর্মকর্তা
  31. ০৪:৪৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানের অস্থিরতায় বিশ্ববাজারে বাড়লো তেলের দাম
  32. ০৪:২৪ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ
  33. ০৪:১৯ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানে ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র
  34. ১২:২৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ তেহরান যুদ্ধের জন্য প্রস্তুত: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  35. ১২:০৭ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে বাণিজ্য: ট্রাম্পের ২৫ শতাংশ শুল্কারোপে চাপে পড়বে ভারত
  36. ১০:১৬ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানে বিরোধীদের সমর্থন করায় ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব
  37. ০৯:৩২ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের চাপে ক্লান্ত ইরান, পরমাণু নিয়ে আলোচনা চায়: ট্রাম্প
  38. ০৯:০৭ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ মোড় নিচ্ছে ইরানের সরকারবিরোধী আন্দোলন, বিভিন্ন শহরে সমর্থকদের বড় সমাবেশ
  39. ০৫:০৫ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের
  40. ০১:৪৩ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানে এখনো বিমান হামলার কথা বিবেচনা করছেন ট্রাম্প: হোয়াইট হাউজ
  41. ০১:২০ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে যুক্তরাজ্যকে সতর্ক করলো ইরান
  42. ০৮:৪৫ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ ইরানে বিক্ষোভে উসকানি, মোসাদের আরও এক এজেন্ট গ্রেফতার
  43. ০৬:৩৭ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ ইরানে ‘অচল’ মাস্কের স্টারলিংকও, তেহরানের নজিরবিহীন পদক্ষেপ
  44. ০৪:৫৪ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ ইরানে নিস্তেজ হয়ে পড়ছে বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ
  45. ০৯:০৩ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই সিরিয়ায় ব্যাপক হামলা যুক্তরাষ্ট্রের
  46. ০৮:২১ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ ইসরায়েল ও ইরান আবার অংশীদার হবে: নেতানিয়াহু
  47. ০৬:২৪ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ ইরানের বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে যা বললো ইসরায়েল
  48. ০৫:৫২ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ ইরানে বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান নির্বাসিত রেজা পাহলভি