ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান, ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:২৩ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

পরমাণু ইস্যুতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডে ফের দ্বিতীয় দফায় বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান। এরই মধ্যে এতে যোগ দিতে জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। উচ্চ পর্যায়ের এই বৈঠকে পরোক্ষভাবে যুক্ত থাকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের পরমাণু ইস্যু নিয়ে ওমানের মধ্যস্থতায় প্রথম দফার বৈঠকে ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর প্রতিশ্রুতি দেয় তেহরান। তবে এবার ন্যায্য ও সমতাভিত্তিক চুক্তির জন্য বাস্তব প্রস্তাব নিয়ে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

জান গেছে, এই বৈঠকের মধ্যস্থতাকারী হিসেবে থাকবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বৈঠকের বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কূটনৈতিক সমাধানের সুযোগ আছে, তবে চুক্তি করা কঠিন হবে। এরপরও আমরা আশা করি, ইরান একটি যৌক্তিক সমাধানে রাজি হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১৬ ফেব্রুয়ারি) জানান, জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) হতে যাওয়া গুরুত্বপূর্ণ আলোচনায় তিনি ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন। ট্রাম্পে বিশ্বাস, ইরান একটি চুক্তি করতে চায়।

বৈঠকের আগে ইরান জানিয়েছে, নিষেধাজ্ঞা শিথিল না হলে কোনো সমঝোতা হবে না। তাদের দাবি, সমঝোতা হলে তা হতে হবে দেওয়া-নেওয়ার ভিত্তিতে। শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দাবি তারা মানবে না।

এদিকে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে দেখা করেন আরাঘচি। এসময়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় প্রবেশাধিকার চায় আইএইএ।

যদিও তেহরান জানায়, বিকিরণের ঝুঁকি থাকায় নির্দিষ্ট প্রটোকল মেনে পরিদর্শন করতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটনের অবস্থান এখন কিছুটা বাস্তবধর্মী হয়েছে। তবে আইএইএ মার্কিন ও ইসরায়েলি হামলার নিন্দা না করায় তেহরান অসন্তোষ জানিয়েছে।

আবার সোমবার (১৬ ফেব্রুয়ারি) থেকে হরমুজ প্রণালীতে নৌ মহড়া শুরু করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মহড়াটির নাম দেওয়া হয়েছে ‘স্মার্ট কন্ট্রোল অব দ্য স্ট্রেইট অব হরমুজ’।

ওদিকে, ওমান উপকূলে অবস্থান করছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। এছাড়া মধ্যপ্রাচ্যের দিকে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নামে আরেকটি বিমানবাহী রণতরী পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই পরিপ্রেক্ষিতে ইরান সতর্ক করে বলেছে, হুমকি এলে তারা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাবে।

সূত্র: এএফপি

এসএএইচ

টাইমলাইন

  1. ১২:১২ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে আলোচনার কথা নিশ্চিত করলেন ট্রাম্প
  2. ০৫:২২ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬ ‘দাঙ্গায়’ অংশ নেওয়া চার বিদেশিকে গ্রেফতার করলো ইরান
  3. ০২:০৬ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬ আশা করি ইরানে হামলা চালাতে হবে না: ট্রাম্প
  4. ০৯:২৫ এএম, ২২ জানুয়ারি ২০২৬ সরকারবিরোধী বিক্ষোভ–সহিংসতায় নিহত ৩ হাজার, স্বীকার করলো ইরান
  5. ০২:৩১ পিএম, ১৯ জানুয়ারি ২০২৬ খামেনির ওপর হামলা পূর্ণ মাত্রার যুদ্ধ ঘোষণার শামিল: ইরানের হুঁশিয়ারি
  6. ১১:৪৪ এএম, ১৯ জানুয়ারি ২০২৬ ইরানে বিক্ষোভকারীদের সমর্থনে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের মিছিল
  7. ০৩:১৪ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬ ইরান আক্রমণ না করতে নিজেই নিজেকে বুঝিয়েছি: ট্রাম্প
  8. ০১:০২ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬ ইরান ভেনেজুয়েলা নয় যে সহজে জিতবেন ট্রাম্প
  9. ০১:১৮ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে ভারত
  10. ১২:৫২ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ আকাশসীমা খুলে দিয়েছে ইরান
  11. ১০:০২ এএম, ১৫ জানুয়ারি ২০২৬ বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দিচ্ছে না ইরান
  12. ০৯:১২ এএম, ১৫ জানুয়ারি ২০২৬ কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
  13. ০৬:৪২ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরানে বিক্ষোভে গিয়ে ফাঁসির মুখে কে এই এরফান সোলতানি?
  14. ০৬:৩১ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ এরফানকে শেষবার দেখতে ১০ মিনিট সময় পাচ্ছে পরিবার
  15. ০৪:৪৪ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ ট্রাম্প হুমকি দিলেও ইরানে হামলা চালানো যে কারণে কঠিন
  16. ০২:১৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরান ইস্যুতে আরব বিশ্ব এবার চুপ কেন?
  17. ০১:৪৮ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরান ইস্যুতে পশ্চিমা মিডিয়ার ভূমিকা নিয়ে বিতর্কের ঝড়
  18. ১২:২৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরানে ইসলামি শাসন ব্যবস্থা এখনি শেষ হয়ে যাচ্ছে?
  19. ১১:১৩ এএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরানে ‌পরিবর্তন দরকার: জেলেনস্কি
  20. ১০:২৫ এএম, ১৪ জানুয়ারি ২০২৬ বিক্ষোভকারীদের বিভিন্ন প্রতিষ্ঠান দখল করতে বলেছেন ট্রাম্প
  21. ০৮:৫৩ এএম, ১৪ জানুয়ারি ২০২৬ ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘খুব কঠোর পদক্ষেপ’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  22. ০৮:৩০ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানে বিক্ষোভে সমর্থন দিলেন শান্তিতে নোবেলজয়ী মালালা
  23. ০৮:২৪ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানে ‘আলো আসবেই’: রেজা পাহলভির মা
  24. ০৭:২৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব দেবে ইউরোপীয় ইউনিয়ন
  25. ০৫:৫৭ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে বিপর্যয় ডেকে আনবে: কাতার
  26. ০৫:৩৩ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ বিক্ষোভ-সহিংসতায় নিহত প্রায় ২০০০: ইরানি কর্মকর্তা
  27. ০৪:৪৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানের অস্থিরতায় বিশ্ববাজারে বাড়লো তেলের দাম
  28. ০৪:২৪ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ
  29. ০৪:১৯ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানে ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র
  30. ১২:২৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ তেহরান যুদ্ধের জন্য প্রস্তুত: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  31. ১২:০৭ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে বাণিজ্য: ট্রাম্পের ২৫ শতাংশ শুল্কারোপে চাপে পড়বে ভারত
  32. ১০:১৬ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানে বিরোধীদের সমর্থন করায় ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব
  33. ০৯:৩২ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের চাপে ক্লান্ত ইরান, পরমাণু নিয়ে আলোচনা চায়: ট্রাম্প
  34. ০৯:০৭ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ মোড় নিচ্ছে ইরানের সরকারবিরোধী আন্দোলন, বিভিন্ন শহরে সমর্থকদের বড় সমাবেশ
  35. ০৫:০৫ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের
  36. ০১:৪৩ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ ইরানে এখনো বিমান হামলার কথা বিবেচনা করছেন ট্রাম্প: হোয়াইট হাউজ
  37. ০১:২০ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে যুক্তরাজ্যকে সতর্ক করলো ইরান
  38. ০৮:৪৫ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ ইরানে বিক্ষোভে উসকানি, মোসাদের আরও এক এজেন্ট গ্রেফতার
  39. ০৬:৩৭ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ ইরানে ‘অচল’ মাস্কের স্টারলিংকও, তেহরানের নজিরবিহীন পদক্ষেপ
  40. ০৪:৫৪ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ ইরানে নিস্তেজ হয়ে পড়ছে বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ
  41. ০৯:০৩ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই সিরিয়ায় ব্যাপক হামলা যুক্তরাষ্ট্রের
  42. ০৮:২১ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ ইসরায়েল ও ইরান আবার অংশীদার হবে: নেতানিয়াহু
  43. ০৬:২৪ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ ইরানের বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে যা বললো ইসরায়েল
  44. ০৫:৫২ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ ইরানে বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান নির্বাসিত রেজা পাহলভি