বৃহস্পতিবার ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক
আয়াতুল্লাহ আলী খামেনি এবং ডোনাল্ড ট্রাম্প/ছবি: এএফপি
দীর্ঘদিনের প্রতিপক্ষ ইরান এবং যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাতের ঝুঁকি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি রোববার বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার জেনেভায় তৃতীয় দফায় পারমাণবিক আলোচনায় বসবে। খবর রয়টার্সের।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি বাড়িয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সতর্ক করে বলেছেন যে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘস্থায়ী বিরোধ সমাধানে কোনো চুক্তি না হলে ‘সত্যিই খারাপ ঘটনা ঘটবে’।
যুক্তরাষ্ট্র এবং ইরানের আলোচনা বৃহস্পতিবার জেনেভায় অনুষ্ঠিত হতে চলেছে। এই চুক্তি চূড়ান্ত করার জন্য আরও এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য ইতিবাচক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন।
রয়টার্স রোববার জানিয়েছে যে, ইরান একটি চুক্তিতে পৌঁছানোর জন্য পারমাণবিক কর্মসূচিতে নতুন করে ছাড় দিচ্ছে। যতক্ষণ না এতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তেহরানের ‘শান্তিপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণ’ অধিকারকে স্বীকৃতি দেওয়া হয় তারা নিজেদের অবস্থান থেকে সরবে না।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন যে, সাম্প্রতিক আলোচনা ‘উৎসাহজনক সংকেত দিয়েছে এবং যেকোনো সম্ভাব্য পরিস্থিতির জন্য তেহরানের প্রস্তুতির দিকে ইঙ্গিত করেছেন।
এদিকে মার্কিন পক্ষ থেকে পারমাণবিক আলোচনার নেতৃত্বদানকারী ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ শনিবার বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জানতে আগ্রহী যে ইরান কেন এখনো ‘আত্মসমর্পণ’ করেনি এবং তার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে সম্মত হয়নি।
তিনি বলেন, আমি ‘হতাশ’ শব্দটি ব্যবহার করতে চাই না কারণ আমাদের কাছে প্রচুর বিকল্প আছে কিন্তু আমরা জানতে আগ্রহী যে কেন তারা তা করেনি। আমি ‘আত্মসমর্পণ’ শব্দটি ব্যবহার করতে চাই না, কিন্তু কেন তারা আত্মসমর্পণ করেনি? এত চাপের মধ্যেও কেন তারা নতি স্বীকার করছে না?
টিটিএন
টাইমলাইন
- ১০:৩৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ইরান ইস্যুতে কি পুনরাবৃত্তি হচ্ছে ইরাক যুদ্ধের ইতিহাস?
- ০৪:১১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে মার্কিন হামলায় যোগ দেওয়া সমর্থন করেন ৫৯ শতাংশ ইসরায়েলি
- ১২:৩৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ লেবাননে মার্কিন দূতাবাসের কর্মীদের সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র
- ১১:১৯ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্র যেকোনো যুদ্ধে ইরানকে ‘সহজে’ পরাজিত করবে
- ০৪:৩৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ভারতীয় নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার পরামর্শ
- ০৯:৩০ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ইউরেনিয়ামের মজুত কমাতে রাজি ইরান
- ০৯:২৫ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক
- ০৮:৫৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ এত চাপেও ইরান কেন ‘নতি স্বীকার’ করছে না, কৌতূহল জেগেছে ট্রাম্পের মনে
- ০৬:২৩ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ইরান
- ০৩:০৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান
- ০২:০১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে হামলায় শীর্ষ নেতৃত্বকে নিশানা, সরকার বদলের চিন্তা যুক্তরাষ্ট্রের
- ০১:৪৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ট্রাম্পকে ইরানে নয়, নিজ দেশে নজর দিতে বলছেন উপদেষ্টারা
- ১১:৫৭ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনায় ইরান কেন সংঘাতের পথ বেছে নিতে পারে
- ০৮:৫৭ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ জর্ডানের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের রণসজ্জা, নতুন ছবিতে মিললো প্রমাণ
- ০৮:৩৯ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে হামলার পরিকল্পনা স্বীকার করলেন ট্রাম্প
- ০৪:৪৮ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে ‘লক্ষ্যভিত্তিক হামলায়’ সমর্থন দিতে পারে সৌদি-আমিরাত
- ০৪:৩৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে হামলার জন্য ‘প্রস্তুত’ যুক্তরাষ্ট্র, অপেক্ষা কীসের?
- ০৩:৩৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না যুক্তরাজ্য
- ০২:৩৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো
- ০৯:২৮ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ হামলা হলে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরানের হুঁশিয়ারি
- ০৯:৪০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ পারস্য উপসাগরে বিশেষ ‘গুপ্তচর’ ড্রোন উড়ালো যুক্তরাষ্ট্র
- ০৮:০৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই যৌথ সামরিক মহড়া ইরান-রাশিয়ার
- ০৬:৫৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইরাক থেকে সেনা সরালো জার্মানি
- ০৬:১৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী
- ০৯:৪৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে উত্তেজনা, সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র
- ০৮:৪২ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৪ এপ্রিল ২০২৬
- ২ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা: বার্সোলনা থেকে গাজায় আসছে ‘সর্ববৃহৎ’ নৌবহর
- ৩ শিগগির ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার বৈঠক, ভেন্যু আলোচনায় আরও তিন দেশ
- ৪ ওয়াশিংটন বৈঠকের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় হিজবুল্লাহ
- ৫ ‘ঋণ’ ও ‘দ্রুত সদস্যপদ’ বিষয়ে ইইউ সিদ্ধান্তের বিরুদ্ধে ম্যাগিয়ার?