ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইউরেনিয়ামের মজুত কমাতে রাজি ইরান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৩০ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ইরান তাদের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুত কমাতে রাজি হয়েছে। তবে তা হতে হবে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএর অধীনে। আর নিজেদের কাছে থাকা অতি সমৃদ্ধ ৩০০ কেজি ইউরেনিয়াম রপ্তানি করবে না তেহরান। ইরানের একাধিক সূত্র ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে এ তথ্য জানিয়েছে।

দেশটিতে নতুন করে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ দেখা দেওয়ার পরপরই এমন সিদ্ধান্তের কথা জানালো ইরান।

সূত্র বলেছে, পরমাণু ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আলোচনা চলছে, সেখানে কয়েক দিনের মধ্যে মজুত কমানোর এ প্রস্তাব দেবে ইরান। তেহরানের কাছে বর্তমানে সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশুদ্ধতা ৬০ শতাংশ। এই মাত্রা পরমাণু অস্ত্র তৈরির মাত্রার কাছাকাছি। তবে তারা ইউরেনিয়ামের বিশুদ্ধতা ২০ শতাংশ বা তার নিচে নিয়ে আনতে চায়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, তাদের দেশের অভ্যন্তরে ইউরেনিয়াম সমৃদ্ধ করা বন্ধের দাবি করেনি যুক্তরাষ্ট্র, বরং নজর দেওয়া হচ্ছে সমৃদ্ধ করা ইউরেনিয়ামের বিশুদ্ধতা কমানোর বিষয়ে। দুই বা তিন বছরের জন্য ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখবে বলে যেসব খবর সামনে আসছে, তা সঠিক নয় বলেও উল্লেখ করেন আরাঘচি।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সম্প্রতি সুইজার‍ল্যান্ডের জেনেভায় দ্বিতীয় দফায় বৈঠক হয় ওয়াশিংটন ও তেহরানের। দুই পক্ষই আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানালেও মধ্যপ্রাচ্যে ব্যাপক সেনা ও অস্ত্র মোতায়েন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান ১০-১৫ দিনের মধ্যে চুক্তি না করলে দেশটিতে হামলার হুমকিও দিয়েছেন তিনি।

এদিকে, শনিবার (২১ ফেব্রুয়ারি) থেকে ইরানে নতুন করে সরকারবিরোধী বিক্ষোভে নেমেছেন দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত মাসের প্রাণঘাতী দমন-পীড়নের পর এটাই এ ধরনের সবচেয়ে বড় আন্দোলন। এদিকে, এ ঘটনায় কোনো বিক্ষোভকারী আটক হয়েছে কি না, তা এখনো পরিষ্কার নয়।

সূত্র: দ্য গার্ডিয়ান

এসএএইচ

টাইমলাইন

  1. ১০:৩৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ইরান ইস্যুতে কি পুনরাবৃত্তি হচ্ছে ইরাক যুদ্ধের ইতিহাস?
  2. ০৪:১১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে মার্কিন হামলায় যোগ দেওয়া সমর্থন করেন ৫৯ শতাংশ ইসরায়েলি
  3. ১২:৩৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ লেবাননে মার্কিন দূতাবাসের কর্মীদের সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র
  4. ১১:১৯ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্র যেকোনো যুদ্ধে ইরানকে ‌‘সহজে’ পরাজিত করবে
  5. ০৪:৩৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ভারতীয় নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার পরামর্শ
  6. ০৯:৩০ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ইউরেনিয়ামের মজুত কমাতে রাজি ইরান
  7. ০৯:২৫ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক
  8. ০৮:৫৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ এত চাপেও ইরান কেন ‘নতি স্বীকার’ করছে না, কৌতূহল জেগেছে ট্রাম্পের মনে
  9. ০৬:২৩ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ইরান
  10. ০৩:০৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান
  11. ০২:০১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে হামলায় শীর্ষ নেতৃত্বকে নিশানা, সরকার বদলের চিন্তা যুক্তরাষ্ট্রের
  12. ০১:৪৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ট্রাম্পকে ইরানে নয়, নিজ দেশে নজর দিতে বলছেন উপদেষ্টারা
  13. ১১:৫৭ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনায় ইরান কেন সংঘাতের পথ বেছে নিতে পারে
  14. ০৮:৫৭ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ জর্ডানের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের রণসজ্জা, নতুন ছবিতে মিললো প্রমাণ
  15. ০৮:৩৯ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে হামলার পরিকল্পনা স্বীকার করলেন ট্রাম্প
  16. ০৪:৪৮ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে ‘লক্ষ্যভিত্তিক হামলায়’ সমর্থন দিতে পারে সৌদি-আমিরাত
  17. ০৪:৩৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে হামলার জন্য ‘প্রস্তুত’ যুক্তরাষ্ট্র, অপেক্ষা কীসের?
  18. ০৩:৩৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না যুক্তরাজ্য
  19. ০২:৩৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো
  20. ০৯:২৮ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ হামলা হলে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরানের হুঁশিয়ারি
  21. ০৯:৪০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ পারস্য উপসাগরে বিশেষ ‘গুপ্তচর’ ড্রোন উড়ালো যুক্তরাষ্ট্র
  22. ০৮:০৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই যৌথ সামরিক মহড়া ইরান-রাশিয়ার
  23. ০৬:৫৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইরাক থেকে সেনা সরালো জার্মানি
  24. ০৬:১৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী
  25. ০৯:৪৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে উত্তেজনা, সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র
  26. ০৮:৪২ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর