ভিডিও ENG
  1. Home/
  2. জাগো জবস

জেন্টল পার্কে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও পাবেন আবেদনের সুযোগ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ৩০ মার্চ ২০২৬

ফ্যাশন হাউজ জেন্টল পার্কে ‘আউটলেট ক্যাশিয়ার’ পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৯ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিাধারী হতে হবে। ফ্রেশার প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: জেন্টল পার্ক

পদের নাম: আউটলেট ক্যাশিয়ার
পদসংখ্যা: ১০ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ১-২ বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বেতন: ২০,০০০-২২,০০০ টাকা

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ২৫-৩০ বছর
কর্মস্থল: চট্টগ্রাম (হালিশহর), ঢাকা (ধানমন্ডি, খিলগাঁও, পান্থপথ)

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে জেন্টল পার্ক আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৯ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: বিডিজবস ডটকম

এমআইএইচ

আরও পড়ুন