ভিডিও ENG
  1. Home/
  2. জাগো জবস

জনবল নেবে মেঘনা গ্রুপ, ২৫ বছর হলেই আবেদন

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:১৪ পিএম, ০২ এপ্রিল ২০২৬

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে (এমজিআই) ‘অফিসার/সিনিয়র অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৮ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বিএ ডিগ্রিধারী হতে হবে। ২৫ বছর বয়স হলেই প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)
বিভাগের নাম: স্টোর

পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিএ
অভিজ্ঞতা: ১-২ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২৫-৩৩ বছর
কর্মস্থল: নারায়ণগঞ্জ

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৮ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: বিডিজবস ডটকম

এমআইএইচ

আরও পড়ুন