৬১ জনকে নিয়োগ দেবে মোংলা কাস্টম হাউজ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ৩১ মার্চ ২০২৬
মোংলা কাস্টম হাউজে নিয়োগ। ফাইল ছবি

মোংলা কাস্টম হাউজে ২০টি পদে ৬১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন। পঞ্চম ও অষ্টম শ্রেণি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মোংলা কাস্টম হাউজ

পদের বিবরণ

চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: মোংলা

বয়স: ১ মার্চ ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। তবে ২ নং পদের ক্ষেত্রে বয়সসীমা ২৫-৪০ বছর। ৩ নং পদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর। ৪, ৬ ও ৭ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে মোংলা কাস্টম হাউজ আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১-২ নং পদের জন্য ১৬৮ টাকা, ৩-৮ নং পদের জন্য ১১২ টাকা, ৯-২০ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদন শুরু: ১ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ৯টা থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট

এমআইএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।