ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা 

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১৫ মার্চ ২০২৬

প্রতিদিন ডিপোর মজুত যাচাই, জ্বালানি তেলের অবৈধ মজুতদারদের রোধ, অতিরিক্ত দাম নিলে শাস্তি নিশ্চিত করাসহ জেলা প্রশাসকদের (ডিসি) নয়টি নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১৫ মার্চ) জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত অনলাইন মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এসব নির্দেশনা দেন। সভায় মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব ও সব জেলা প্রশাসক অনলাইনে যুক্ত ছিলেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডিসিদের দেওয়া প্রতিমন্ত্রীর ৯ নির্দেশনা 

• প্রতিদিন ডিপোর প্রারম্ভিক ও সমাপনী মজুত যাচাই করে রিপোর্ট প্রদান।

• ডিপো থেকে পেট্রোল পাম্পে বরাদ্দ করা জ্বালানির সরবরাহ নিশ্চিতকরণ।

•.সব কাস্টমারের (পেট্রোল পাম্প ডিলার, এজেন্সি ডিলার, প্যাকড পয়েন্ট ডিলার ও ডিরেক্ট কাস্টমার) সরবরাহ ও বিতরণ তদারকি করা।

• পেট্রোল পাম্প বন্ধ হলে, কেন পাম্প বন্ধ তার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান ও ডিপোর সঙ্গে তেল সরবরাহের হিসাব ডাবল চেক করা। 

• অবৈধ মজুতদারি রোধ করা।

• তেলের ডিপোর নিরাপত্তা নিশ্চিত করা।

• জ্বালানি তেলের পাচার বন্ধ করা। 

• বেশি দামে যেন জ্বালানি তেল বিক্রি না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা এবং অপরাধ সংগঠিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা। 

• জেলা পর্যায়ে নজরদারি বৃদ্ধি করা।

এছাড়া প্রতিমন্ত্রী বলেন, জনগণের কষ্ট যেন না বাড়ে বর্তমান গণতান্ত্রিক সরকার আন্তরিকভাবে সেই চেষ্টা করে যাচ্ছে। 

jagonews24

সবাইকে এ ব্যাপারে সচেতন থেকে আরও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। এছাড়া তিনি বিদ্যুৎ সাশ্রয়কল্পে কিছু নির্দেশনা জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়নের আহ্বান জানান। এর মধ্যে রয়েছে-

• বিপণিবিতানে ও ব্যবসায়ী স্থাপনায় আলোকসজ্জা না করা।

• শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি বা তার চেয়ে বেশি রাখা।

• দোকান বন্ধের পর সাইনবোর্ডের আলো নিভিয়ে রাখা।

প্রতিমন্ত্রী বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এর আগে জ্বালানি মন্ত্রণালয়ে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সহযোগিতা কামনা করেন। নেতারা আশ্বস্ত করেন, পরস্পরিক আলোচনা ও সমন্বিত সিদ্ধান্তের মাধ্যমে দ্রুত শৃঙ্খলা ফিরে আসবে। 

আরএমএম/ইএ

টাইমলাইন

  1. ০৭:১২ পিএম, ১৫ মার্চ ২০২৬ তেলের জন্য আইএমএফ-বিশ্বব্যাংক থেকে অর্থ যোগানের চেষ্টা করবো
  2. ০৬:৫১ পিএম, ১৫ মার্চ ২০২৬ জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা 
  3. ০৫:৩৫ পিএম, ১৫ মার্চ ২০২৬ বিদ্যুৎ সাশ্রয়ে বিপণিবিতানের বাইরের আলোকসজ্জা বন্ধের সিদ্ধান্ত
  4. ০৩:০৩ পিএম, ১৫ মার্চ ২০২৬ ডিজেল সংকটে আলীপুর-মহিপুরে আটকা শত শত ট্রলার
  5. ১২:৩৬ পিএম, ১৫ মার্চ ২০২৬ রাজবাড়ীতে তেল না থাকায় বন্ধ দূরপাল্লার অধিকাংশ যানবাহন
  6. ১১:৩৭ এএম, ১৫ মার্চ ২০২৬ গ্রাহকের চাহিদা মতো জ্বালানি তেল বিক্রি শুরু, মজুত করলে ব্যবস্থা
  7. ০৯:৩১ এএম, ১৫ মার্চ ২০২৬ বিপিসির মোংলা জেটিতে ভেড়ে না জাহাজ, ফাঁকা তেলের ট্যাংক
  8. ০৯:১৩ এএম, ১৫ মার্চ ২০২৬ জ্বালানি তেল সংকটে দুইদিন ধরে রাসিকের বর্জ্য অপসারণ বন্ধ
  9. ১০:০২ পিএম, ১৪ মার্চ ২০২৬ জ্বালানি সংকট নিরসনে দ্রুত ব্যবসায়ীদের আমদানির অনুমতি দেওয়ার আহ্বান
  10. ০৮:৩৫ পিএম, ১৪ মার্চ ২০২৬ ঈদযাত্রায় জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন থাকবে: প্রতিমন্ত্রী
  11. ০৮:২৩ পিএম, ১৪ মার্চ ২০২৬ ছয় হাজার লিটার পেট্রোল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
  12. ০৭:১৬ পিএম, ১৪ মার্চ ২০২৬ বরগুনার ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেই
  13. ০৪:১৭ পিএম, ১৪ মার্চ ২০২৬ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা
  14. ০৪:০৮ পিএম, ১৪ মার্চ ২০২৬ তেলের দাম বাড়লে ঈদে গাড়ি চালানো সম্ভব হবে না: হানিফ বাসের মালিক
  15. ০৩:৫৫ পিএম, ১৪ মার্চ ২০২৬ ৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরির অভিযোগ, তদন্তে পদ্মা অয়েল
  16. ০৩:১০ পিএম, ১৪ মার্চ ২০২৬ পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার
  17. ০২:৪৭ পিএম, ১৪ মার্চ ২০২৬ জ্বালানি সংকটে ঝুঁকিতে উৎপাদন, প্রয়োজন শিল্প খাতে অগ্রাধিকার
  18. ০১:৫২ পিএম, ১৪ মার্চ ২০২৬ বেশি দামে জ্বালানি তেল বিক্রি, রাঙ্গুনিয়ায় দুই পাম্পকে জরিমানা
  19. ০৪:০১ এএম, ১৪ মার্চ ২০২৬ তেল সংকটে বন্ধ চাঁপাইনবাবগঞ্জের বেশিরভাগ ফিলিং স্টেশন
  20. ১২:৫০ পিএম, ১৩ মার্চ ২০২৬ রোববার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
  21. ১০:৪০ এএম, ১৩ মার্চ ২০২৬ এলএনজি খাতে বিনিয়োগ বাংলাদেশকে জ্বালানি ঝুঁকিতে ফেলতে পারে
  22. ০৭:৪০ পিএম, ১২ মার্চ ২০২৬ সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তা জোরদার করেছে নৌবাহিনী
  23. ০৪:২৯ পিএম, ১২ মার্চ ২০২৬ ডিজেল সংকটে উত্তরাঞ্চলের চাষিরা, বোরো চাষাবাদ নিয়ে শঙ্কা
  24. ০৩:২৬ পিএম, ১২ মার্চ ২০২৬ যাত্রীবাহী লঞ্চে পর্যাপ্ত তেল সরবরাহ চান মালিকরা, নৌমন্ত্রীকে চিঠি
  25. ১১:৩৮ এএম, ১২ মার্চ ২০২৬ জ্বালানি তেল সরবরাহে ছুটির দিনও খোলা থাকবে ডিপো
  26. ১০:০৩ এএম, ১২ মার্চ ২০২৬ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মালয়েশিয়ার আগাম প্রস্তুতি
  27. ০৯:৫৩ এএম, ১২ মার্চ ২০২৬ বৈশ্বিক জ্বালানি সংকট: কৃচ্ছ্রসাধন ও আমাদের টিকে থাকার লড়াই
  28. ০৯:৫১ পিএম, ১১ মার্চ ২০২৬ যুদ্ধের বাজারে এলএনজিতে রেকর্ড লাভ যুক্তরাষ্ট্রের
  29. ০৮:৫৬ পিএম, ১১ মার্চ ২০২৬ পাকিস্তানের এমপি-মন্ত্রীদের বেতনে কাটছাঁট, হোম অফিস চালু
  30. ০৮:৪৪ পিএম, ১১ মার্চ ২০২৬ ভারত থেকে পাইপলাইনে ৫০০০ টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে
  31. ০৮:২৬ পিএম, ১১ মার্চ ২০২৬ দেশের সব তফসিলি ব্যাংককে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নির্দেশ
  32. ১১:১০ এএম, ১১ মার্চ ২০২৬ সংকটের মধ্যে ডিজেল-অকটেন বিক্রি বেড়েছে ১২-১৮ শতাংশ
  33. ০৯:৫১ এএম, ১১ মার্চ ২০২৬ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: 'লাথিটা এসে লাগছে আমাদের পেটে'
  34. ০৭:৫৯ এএম, ১১ মার্চ ২০২৬ জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে
  35. ০৫:১৩ এএম, ১১ মার্চ ২০২৬ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি ক্যাবের
  36. ০১:৩২ এএম, ১১ মার্চ ২০২৬ সিলেটে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা পাম্প মালিকদের
  37. ০৯:৫৬ পিএম, ১০ মার্চ ২০২৬ ফরিদপুরে বেশিরভাগ পেট্রোলপাম্পে তেল সংকট: সমিতির সভাপতি
  38. ০৭:৪৯ পিএম, ১০ মার্চ ২০২৬ ‘পেট্রোল-অকটেনের রেশনিং থাকলে চলমান অবস্থার উন্নতি হবে না’
  39. ০৭:২৩ পিএম, ১০ মার্চ ২০২৬ তেল নিতে ঢাকার পাম্পগুলোতে আজও মোটরসাইকেলের দীর্ঘ সারি
  40. ০৬:১৮ পিএম, ১০ মার্চ ২০২৬ জেনারেটর চালাতে প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন না পোশাক মালিকরা
  41. ০৫:২৯ পিএম, ১০ মার্চ ২০২৬ তেল নিতেই ঘণ্টা পার, আয় কমেছে রাইড শেয়ার চালকদের
  42. ১০:০২ পিএম, ০৯ মার্চ ২০২৬ রাজধানীর সড়কে ফাঁকা ভাব, সীমিত ব্যক্তিগত গাড়ি-মোটরসাইকেল
  43. ০৯:৫৫ পিএম, ০৯ মার্চ ২০২৬ সিলেটে তেল না পেয়ে পাম্পকর্মীকে ছুরিকাঘাত
  44. ০৯:২৭ পিএম, ০৯ মার্চ ২০২৬ স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি
  45. ০৭:৫৭ পিএম, ০৯ মার্চ ২০২৬ জ্বালানি তেলের যথাযথ সরবরাহে মনিটরিং ও কন্ট্রোল সেল গঠন
  46. ০৭:১৪ পিএম, ০৯ মার্চ ২০২৬ চট্টগ্রামে জাহাজ থেকে খালাস হচ্ছে ২৭ হাজার টন ডিজেল
  47. ০৫:৩৯ পিএম, ০৯ মার্চ ২০২৬ এলপিজির সংকট নেই, দাম মনিটরে ডিসিদের চিঠি দিচ্ছে বিইআরসি
  48. ০৩:৪৮ পিএম, ০৯ মার্চ ২০২৬ জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  49. ০৯:২১ এএম, ০৯ মার্চ ২০২৬ জ্বালানি তেল সংকটে অনেক পাম্প বন্ধ, ভোগান্তি
  50. ০৮:৫৩ এএম, ০৯ মার্চ ২০২৬ দেশের কোথায় কোন পাম্পে তেল পাওয়া যাবে জানাবে অ্যাপ
  51. ০৮:৪৬ এএম, ০৯ মার্চ ২০২৬ ‘জ্বালানি সাশ্রয়ে’ সোমবার থেকে বেরোবির সব কার্যক্রম বন্ধ
  52. ০৯:৩৩ পিএম, ০৮ মার্চ ২০২৬ চাহিদার ২০ শতাংশ তেলও পাচ্ছে না ফিলিং স্টেশনগুলো!
  53. ০৭:৪৬ পিএম, ০৮ মার্চ ২০২৬ ফিলিং স্টেশনের নিরাপত্তায় পুলিশি টহল নিশ্চিতে বিপিসির চিঠি
  54. ০৭:৩৬ পিএম, ০৮ মার্চ ২০২৬ যশোরে ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
  55. ০৬:৫৯ পিএম, ০৮ মার্চ ২০২৬ ডিপো থেকে এজেন্ট ডিলারদের তেল সরবরাহ বন্ধ, অর্ধেক পাচ্ছে ফিলিং স্টেশন
  56. ০৬:৪৯ পিএম, ০৮ মার্চ ২০২৬ জ্বালানি তেলের অবৈধ মজুত ও বেশি দামে বিক্রি রোধে চলবে ভ্রাম্যমাণ আদালত
  57. ০৫:২৩ পিএম, ০৮ মার্চ ২০২৬ মৌলভীবাজারে বেশি দামে তেল বিক্রির অভিযোগ
  58. ০৪:৫৩ পিএম, ০৮ মার্চ ২০২৬ অস্থিরতার মধ্যেই লিটারে ১৭ টাকা বাড়লো জেট ফুয়েলের দাম 
  59. ০৪:১৫ পিএম, ০৮ মার্চ ২০২৬ তেল মজুত আছে, কিন্তু রেশনিং করে চলতে হবে: জ্বালানিমন্ত্রী 
  60. ০৪:০০ পিএম, ০৮ মার্চ ২০২৬ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
  61. ০১:২১ পিএম, ০৮ মার্চ ২০২৬ সেহরি করে এসে লাইনে দাঁড়িয়েছি, কখন তেল পাবো জানি না
  62. ১২:৫৩ পিএম, ০৮ মার্চ ২০২৬ চট্টগ্রাম বন্দরে আসা ও পথে থাকা জাহাজে পৌনে ৪ লাখ টন তেল-গ্যাস
  63. ১১:১২ এএম, ০৮ মার্চ ২০২৬ বিপিসির কড়া নির্দেশ, তবু থামছে না তেলেসমাতি: কোথায় গলদ?
  64. ০৯:৩৭ এএম, ০৮ মার্চ ২০২৬ জামায়াত নেতার অবৈধ পাম্পে তেল মজুতের দায়ে জরিমানা
  65. ০৪:৫২ এএম, ০৮ মার্চ ২০২৬ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
  66. ০৪:০৬ এএম, ০৮ মার্চ ২০২৬ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
  67. ০৯:০১ পিএম, ০৭ মার্চ ২০২৬ বেশিরভাগ তেলপাম্প বন্ধ, খোলার খবর পেলেই ভিড় করছে মানুষ
  68. ০৭:৫৪ পিএম, ০৭ মার্চ ২০২৬ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর মিলছে জ্বালানি তেল