তারেক রহমানের অপেক্ষায় গুলশানের ১৯৬ নম্বর বাড়ি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য প্রস্তুত গুলশানের ১৯৬ নম্বর, ছবি: জাগো নিউজ
রাজধানীর গুলশান অ্যাভিনিউ। গাড়ির হর্ন, পথচারীর ব্যস্ততা, শহরের সব রকম শব্দ—সব মিলিয়ে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত রাজধানীর ছন্দ চলছেই। তবু এই ব্যস্ততার মধ্যেও চোখে পড়ে একটি বাড়ি, যা নীরবে আলাদা হয়ে আছে। ১৯৬ নম্বর। বাহ্যিকভাবে সাধারণ, কিন্তু চারপাশের নিরাপত্তা, অস্থায়ী ছাউনি ও সিসিটিভি ক্যামেরা দেখাচ্ছে—এখানেই প্রতীক্ষা জমে আছে।
দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরে আসছেন এই ঠিকানায়।
দলীয় সূত্র জানায়, তারেক রহমানকে বহনকারী বিমান বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাংলাদেশ সময় বুধবার রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে।
সংবর্ধনার প্রস্তুতি
তারেক রহমানকে বরণ করতে ব্যাপক উচ্ছ্বাস-উদ্দীপনা বিরাজ করছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে।
দলীয় নেতাদের ভাষায়, এটি কেবল একজন নেতার দেশে ফেরা নয়, এটি একটি সময়ের অবসান। বিমানবন্দর থেকে ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা মঞ্চে পৌঁছে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর এভারকেয়ার হাসপাতালে ছুটে যাবেন তার মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে। এরপর যাবেন গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে।
ইতিহাসের সাক্ষী
১৯৬ নম্বর বাড়িটি কেবল একটি আবাস নয়, এটি জিয়া পরিবারের রাজনৈতিক ইতিহাসের অংশ। রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর তৎকালীন সরকার এই বাড়িটি খালেদা জিয়াকে বরাদ্দ দেয়।
বছরের পর বছর বহু উত্থান-পতনের সাক্ষী হয়েছে এই বাড়ি। রাতের বৈঠক, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—সবই যেন দেওয়ালের ভেতরে জমে আছে। কয়েক মাস আগে আনুষ্ঠানিকভাবে বাড়িটির মালিকানা দলিল হস্তান্তর করা হয় বিএনপি চেয়ারপারসনের কাছে।
আরও পড়ুন
তারেক রহমানের জন্য প্রস্তুত গুলশানের ১৯৬ নম্বর বাড়ি
গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন তারেক রহমান
পাশের বাড়ি ‘ফিরোজা’, খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন। বর্তমানে তিনি হাসপাতালে, আর পাশের বাড়িটি প্রস্তুত হয়েছে আরেক প্রত্যাবর্তনের জন্য। সামান্য ভৌগোলিক দূরত্ব, কিন্তু রাজনৈতিক তাৎপর্য প্রবল।
নিরাপত্তার প্রহরা
বুধবার রাতে ১৯৬ নম্বর বাড়ির পাশে গিয়ে দেখা যায়, সংস্কার কাজ শেষ। দেওয়ালে নতুন রং, নির্মাণসামগ্রী সরানো হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন, বসানো হয়েছে একাধিক চেকপোস্ট।
রাত থেকেই সামনের সড়কে সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রিত। আশপাশের গলিতে চোখে পড়ে তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন। শহরের এই অংশ যেন অপেক্ষার পোস্টারে ভরে উঠেছে।
দলীয় সূত্র জানায়, সরকারি নিরাপত্তার পাশাপাশি বিএনপির নিজস্ব ব্যবস্থাপনাতেও আলাদা নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
রাজনৈতিক কার্যালয়ে প্রস্তুতি
শুধু বাসভবন নয়, গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়েও তারেক রহমানের জন্য আলাদা কক্ষ প্রস্তুত। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও একই ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এছাড়া, গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি বাড়িতে নতুন চারতলা কার্যালয়ে কার্যক্রম শুরু করেছে। এখান থেকেই জাতীয় সংসদ নির্বাচনসহ ভবিষ্যৎ রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
নতুন কার্যালয়ের দোতলায় আধুনিক ব্রিফিং কক্ষ, আর বিভিন্ন তলায় গবেষণা সেল ও বিভাগভিত্তিক দপ্তর গড়ে তোলা হয়েছে। এখানে চলছে নির্বাচন, নীতি ও রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত প্রস্তুতি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হচ্ছে। সব প্রস্তুতি সেই লক্ষ্যকে সামনে রেখেই নেওয়া হয়েছে।
১৯৬—একটি অপেক্ষা
গুলশানের ১৯৬ নম্বর বাড়িটি এখন আর শুধু ইট-কাঠের কাঠামো নয়। এটি হয়ে উঠেছে অপেক্ষা, স্মৃতি এবং সম্ভাবনার ঠিকানা। দীর্ঘ প্রবাসের পর রাজনৈতিক নেতার ফেরা যেমন দলীয় কর্মীদের আবেগে ভাসাচ্ছে, তেমনি দেশের রাজনীতিতেও তৈরি করছে নতুন হিসাব-নিকাশ।
শহরের কোলাহলের মধ্যে নীরবে দাঁড়িয়ে থাকা এই বাড়িটি যেন সময় গুনছে—একটি ফেরার মুহূর্তের জন্য।
কেএইচ/এমএমএআর/এমএস
টাইমলাইন
- ০৮:৩৭ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫ শনিবার ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান
- ০৬:৫৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের আগমনে রাজনীতিতে সুবাতাস বইছে: ফখরুল
- ০৫:৩৭ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫ জাতীয় স্মৃতিসৌধের পথে তারেক রহমান
- ০৫:১২ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫ জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
- ০৩:১৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের প্রত্যাবর্তনে জনদুর্ভোগ: দুঃখ প্রকাশ বিএনপির
- ১০:১৮ এএম, ২৬ ডিসেম্বর ২০২৫ মার্টিন লুথার কিংয়ের ‘স্বপ্ন’ থেকে তারেক রহমানের ‘পরিকল্পনা’
- ০৯:২৫ এএম, ২৬ ডিসেম্বর ২০২৫ পূর্বাচল সড়কের আবর্জনা অপসারণ করছে সিটি করপোরেশন
- ০৯:৩৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ অভ্যর্থনা জানাতে আসা দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ
- ০৮:৪৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ শুক্রবার জিয়ার সমাধি-জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান
- ০৮:৪২ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ গুলশানের বাসায় তারেক রহমান
- ০৮:২৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে
- ০৭:৫৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের আগমন বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে আরও সুসংহত করবে
- ০৭:৫০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সদরঘাটে বিএনপির ঘরমুখী নেতাকর্মীদের স্রোত
- ০৭:৪৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমান দেশে ফেরায় নির্বাচন নিয়ে শঙ্কা দূর হলো: আখতার
- ০৭:৪৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ এভারকেয়ার থেকে গুলশানের বাসার পথে তারেক রহমান
- ০৭:২০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বিশেষ চেয়ার ছেড়ে সাধারণ চেয়ারে বসলেন তারেক রহমান
- ০৭:০৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ শহীদদের রক্তের ঋণ শোধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক তারেক রহমানের
- ০৫:৫৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ মায়ের কাছে তারেক রহমান
- ০৫:৪০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের গণসংবর্ধনা শেষে গন্তব্যে ফিরছেন কর্মী-সমর্থকরা
- ০৫:৩২ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদি প্রজন্মের সাহসী, তিনি শহীদ হয়েছেন: তারেক রহমান
- ০৫:১৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ মাকে দেখতে এভারকেয়ারের পথে তারেক রহমান
- ০৪:৫৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বাসা থেকে এভারকেয়ারে যাচ্ছেন জুবাইদা ও জাইমা রহমান
- ০৪:৪৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সবার কঠোর পরিশ্রমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো
- ০৪:৪৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ আই হ্যাভ আ প্ল্যান: তারেক রহমান
- ০৪:৩৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ নবীর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করবো
- ০৪:২২ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ উসকানির মুখেও ধীর-শান্ত থাকতে হবে: তারেক রহমান
- ০৪:১৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে আমরা জয়ী হবো: ফখরুল
- ০৪:১৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান
- ০৪:০০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ চাটুকারদের এড়িয়ে চলতে তারেক রহমানকে তরুণ অভিনেতার খোলা চিঠি
- ০৩:৫৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের ভাইরাল ছবিতে নজর কাড়লো যে বই
- ০৩:৫১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান, তুমুল উচ্ছ্বাস-স্লোগানে বরণ
- ০৩:৫১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের দেশে ফেরার দিনে নায়ক মান্নার সঙ্গে ছবি ভাইরাল
- ০৩:৪৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ গণসংবর্ধনা মঞ্চের খুব কাছে তারেক রহমান, স্লোগানে উত্তাল
- ০৩:৪৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের কাছে প্রাণিদের জন্য হাসপাতাল চাইলেন নির্মাতা দীপন
- ০৩:৩৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ হে আল্লাহ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন: তারেক রহমান
- ০৩:১৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের জন্য ৩০০ ফিটে জাসাসের দোয়া মাহফিল ও উৎসব
- ০৩:০০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তার মনের নেক আশাগুলো আল্লাহ পূর্ণ করুন: কনকচাঁপা
- ০২:৫৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমান এলেন, নেতাকর্মীদের আবেগে ভাসালেন
- ০২:৪৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশ আপনার কাছে ব্যতিক্রমী ও দূরদর্শী নেতৃত্ব প্রত্যাশা করছে
- ০২:৩২ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ গভীর রাতে বিএনপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার অভিযোগ
- ০২:২৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে তারেক রহমান
- ০২:০৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম: জামায়াত আমির
- ০১:২৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বিমানবন্দরে ফখরুলকে বুকে জড়িয়ে ধরলেন তারেক রহমান
- ০১:১৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ধীরে এগোচ্ছে গাড়িবহর, হাত নেড়ে অভিবাদন তারেক রহমানের
- ০১:০৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের সংবর্ধনায় যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা
- ১২:৫৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ আজ যা ঘটছে ইতিহাসে চিরদিন লেখা থাকবে : বান্নাহ
- ১২:৫১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ দেশে ফিরেই প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের ফোন, ধন্যবাদ জ্ঞাপন
- ১২:৫০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ লাল-সবুজ বাসে গণসংবর্ধনা মঞ্চের পথে তারেক রহমান
- ১২:৪৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বড় স্ক্রিনে দেখানো হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার দৃশ্য
- ১২:৪৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ রাস্তায় রাস্তায় পুলিশ-বিজিবি-সেনাবাহিনী, নিরাপত্তায় মোড়ানো ঢাকা
- ১২:৪৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ শাহজালালে দলীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় তারেক রহমানের
- ১২:৪১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ নির্বাসনের অবসান, নতুন অধ্যায়ের সূচনা
- ১২:৩৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ খালি পায়ে দেশের মাটি স্পর্শ
- ১২:৩৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর
- ১২:২৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ‘বাড়ি থেকে আনা খাবার একসঙ্গে ৩০ জন খাবো, এটাই আনন্দ’
- ১২:২৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ৬৩১৪, বিএনপি নেতাকর্মীদের জন্য এক নীরব যন্ত্রণার সংখ্যা
- ১২:১৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে প্রত্যাবর্তন
- ১২:১০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ‘তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী, দেশে আসায় ঈদের আনন্দ লাগছে’
- ১১:৫০ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের অপেক্ষায় গুলশানের ১৯৬ নম্বর বাড়ি
- ১১:৫০ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা
- ১১:৪৮ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের আগমন ঘিরে স্লোগানের বাস্তবায়ন হলো আজ
- ১১:৪৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমান দেশে ফেরায় ন্যান্সির কণ্ঠে ‘নেতা আসছে’
- ১১:৪৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক মুহূর্ত
- ১১:৪১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ অবশেষে ঢাকায় তারেক রহমান
- ১১:১৭ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ জাইমা রহমানের ভাইরাল ছবিতে নজর কাড়ল আলোচিত যে বই
- ১১:১২ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান
- ১১:১০ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের ভিড়, মহাখালীতে যানজট
- ১১:০২ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সারারাতের ক্লান্তি ঘোচাতে বিশ্রাম নিচ্ছেন কেউ কেউ, চলছে স্লোগানও
- ১০:৩৩ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ একের পর এক লঞ্চ ভিড়ছে সদরঘাটে, মুখরিত নানান স্লোগানে
- ১০:২১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ উৎসবমুখর ৩০০ ফিটে পতাকা বিক্রেতাদের পোয়াবারো
- ১০:১৬ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ প্রিয় নেতাকে একনজর দেখতে পায়ে হেঁটে এসেছেন বয়োবৃদ্ধরাও
- ১০:১৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ দেশের আকাশসীমায় ঢুকে যে অনুভূতি প্রকাশ করলেন তারেক রহমান
- ১০:১১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ‘লিডার আসছে’ স্লোগানে মুখর ঢাকার রাজপথ
- ১০:০৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সাধারণ মানুষের আলোচনায় তারেক রহমানের দেশে ফেরা
- ১০:০৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সিলেটে তারেক রহমানকে বহনকারী বিমান
- ০৯:৫৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ নেতাকর্মীরা বলছেন ‘ঈদের অনুভূতি’
- ০৯:৩৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ অস্থায়ী খাবার হোটেলগুলোতে জমজমাট বেচাকেনা, খুশি নেতাকর্মীরাও
- ০৯:৩১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: রাজনীতিতে কি পরিবর্তনের হাওয়া?
- ০৯:১৮ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ট্রাক-বাস-মোটরসাইকেলে দলে দলে ছুটছেন নেতাকর্মীরা
- ০৯:১২ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ঢাকার রাস্তায় মানুষ আর মানুষ, গন্তব্য ৩০০ ফিট
- ০৯:০৩ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
- ০৮:৫৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ৩০০ ফিট এলাকায় জরুরি স্বাস্থ্যসেবায় প্রস্তুত ১৭ অ্যাম্বুলেন্স
- ০৮:৫১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ৩০০ ফিট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা, তৎপর স্বেচ্ছাসেবকরা
- ০৮:৪৮ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের সংবর্ধনা: যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ ডিএমপির
- ০৮:৪২ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ পার্কিং গাড়ি সরিয়ে নেতাকর্মীদের সড়ক ফাঁকা করে দিচ্ছে সেনাবাহিনী
- ০৮:৩৭ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তীব্র শীত উপেক্ষা করেই ৩০০ ফিটে রাতযাপন বিএনপি নেতাকর্মীদের
- ০৮:১৭ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে কৃষক দল নেতার মৃত্যু
- ০৮:১৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের অপেক্ষায় সংবর্ধনা মঞ্চ, লোকে লোকারণ্য ৩০০ ফিট
- ০৭:৫৭ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সদরঘাটে বিএনপি নেতাকর্মীদের ঢল