ভিডিও ENG
  1. Home/
  2. মতামত

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: রাজনীতিতে কি পরিবর্তনের হাওয়া?

প্রফেসর ড. মো. ফখরুল ইসলাম | প্রকাশিত: ০৯:৩১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫

দীর্ঘ ১৭ বছর বিদেশে অবস্থানের পর আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ১৬ ডিসেম্বর লন্ডনে এক অনুষ্ঠানে তিনি নিজেই ঘোষণা দেন যে, ২৫ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরবেন। তাকে অভ্যর্থনা জানানোর জন্য বিএনপির পক্ষ থেকে বিশাল আয়োজন সম্পন্ন করা হয়েছে। তার আগমনের অপেক্ষায় দেশের কোটি মানুষ ভাবছেন, দ্রুত ছেলে এসে হাজির হোক অসুস্থ জননীর শিয়রের পাশে এবং পাশাপাশি বাংলাদেশের জনগণের পাশে।

আমরা জানি বৈশ্বিক প্রেক্ষাপটে কোনো দেশের রাজনীতিতে কখনো কখনো বিশেষ ব্যক্তি বা কারও একটি দিন, একটি ফেরার তারিখ শুধু ক্যালেন্ডারের পাতায় আটকে থাকে না। তা হয়ে ওঠে ঐতিহাসিক ক্ষণ ও প্রতীকের ভাষা। আগামীর একজন সম্ভাব্য রাষ্ট্রনায়ক তারেক রহমানের ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরার ঘোষণাও তেমনই এক বিশেষ মুহূর্ত জন্মানোর জন্য অপেক্ষা করছে। এই ফেরা একজন রাজনৈতিক নেতার প্রত্যাবর্তনের সাথে তার দীর্ঘ অনুপস্থিতি, বিতর্ক, প্রত্যাশা ও আবেগের এক জটিল মোড়। এই ফেরা বিএনপির দলীয় রাজনীতির নতুন অধ্যায় এবং অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে সন্তানের দাঁড়ানোর ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে।

তারেক রহমানের অসুস্থ মায়ের শিয়রের পাশে সন্তানের উপস্থিতি যেমন মানসিক শক্তি জোগাতে যাচ্ছে তেমনি রাজনীতিতেও নেতৃত্বের শারীরিক উপস্থিতি কর্মী-সমর্থকদের জন্য সাহস ও আস্থার উৎস। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা ও দীর্ঘ রাজনৈতিক নিষ্ক্রিতার প্রেক্ষাপটে তারেক রহমানের দেশে ফেরা দলটির জন্য আবেগঘন এক বার্তা বহন করছে। পাশাপাশি এর মাধ্যমে তার অতীতের তারুণ্যদীপ্ত নেতৃত্ব আবার নতুন পরিপক্ব উদ্দীপনায় দৃশ্যমান হতে যাচ্ছে বলে মনে হচ্ছে।

দীর্ঘদিন ধরে দলটি আন্দোলনের ভাষায় উত্তাপ তৈরি করতে পারলেও কাঙ্ক্ষিত রাজনৈতিক ফল অর্জনে ব্যর্থ হয়েছে। তারেক রহমানের দেশে ফেরা যদি পুরোনো কৌশল আর অতীতের প্রতিহিংসার পুনরাবৃত্তি হয়, তবে তা হবে হতাশার আরেক অধ্যায়। কিন্তু যদি তিনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, সাংগঠনিক সংস্কার ও গণতান্ত্রিক মূল্যবোধ সামনে আনতে পারেন, তবে এই প্রত্যাবর্তন নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে।

তবে এই প্রত্যাবর্তন আবেগের পাশাপাশি বাস্তবতার কঠিন প্রশ্নও সামনে আনে। দীর্ঘ সময় দেশের বাইরে থাকা একজন নেতার রাজনৈতিক দায় কেবল স্লোগানে মেটানো যায় না। রাজনীতি এখন আর কেবল বক্তৃতা কিংবা ভার্চুয়াল নেতৃত্বে সীমাবদ্ধ নয়। মাঠের বাস্তবতা, সাংগঠনিক ভাঙন, তরুণ নেতৃত্বের প্রত্যাশা সবকিছুর মুখোমুখি দাঁড়াতে হবে সরাসরি। বুঝতে হবে মা এবং দেশমাতৃকার শিয়রের পাশে দাঁড়ানো মানে শুধু পাশে থাকা নয়, সময়ের ভার কাঁধে নেওয়াও।

এখানে বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, এই আবেগ রাজনৈতিক পরিপক্বতায় রূপ দেওয়া। দীর্ঘদিন ধরে দলটি আন্দোলনের ভাষায় উত্তাপ তৈরি করতে পারলেও কাঙ্ক্ষিত রাজনৈতিক ফল অর্জনে ব্যর্থ হয়েছে। তারেক রহমানের দেশে ফেরা যদি পুরোনো কৌশল আর অতীতের প্রতিহিংসার পুনরাবৃত্তি হয়, তবে তা হবে হতাশার আরেক অধ্যায়। কিন্তু যদি তিনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, সাংগঠনিক সংস্কার ও গণতান্ত্রিক মূল্যবোধ সামনে আনতে পারেন, তবে এই প্রত্যাবর্তন নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে।

রাষ্ট্রের জন্যও এটি একটি পরীক্ষার মুহূর্ত। ভিন্নমতের রাজনৈতিক নেতার প্রত্যাবর্তনকে কীভাবে দেখা হবে প্রতিহিংসার চোখে, না গণতান্ত্রিক সহনশীলতার মানদণ্ডে তা দেশের রাজনৈতিক ভবিষ্যতের ইঙ্গিত দেবে। গণতন্ত্রের সৌন্দর্য এখানেই যে, প্রতিদ্বন্দ্বী রাজনীতিও আইনের শাসনের ভেতরে জায়গা পায়।

তবে রাজনীতিতে আবেগই শেষ কথা নয়। দীর্ঘদিন দেশের বাইরে থাকা একজন নেতার সামনে বাস্তবতার প্রশ্নগুলো কঠিন ও নির্মম। দলীয় সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বের বিকেন্দ্রীকরণ, তরুণ প্রজন্মের রাজনৈতিক ভাষা এবং পরিবর্তিত বৈশ্বিক রাজনীতির অভিঘাত সবকিছুর মুখোমুখি হতে হবে সরাসরি। শুধু ভার্চুয়াল বক্তব্য বা প্রতীকী উপস্থিতি দিয়ে এখন আর রাজনীতির মাঠ দখল করা যায় না। এজন্য প্রয়োজন দৃশ্যমান নেতৃত্ব ও দায়িত্বশীল সিদ্ধান্ত।

তারেক রহমানের ফেরাকে ঘিরে অতীতের নানান বিতর্ক, সমালোচনাও নতুন করে সামনে আসবে এটাই স্বাভাবিক। আশা করা যায় তার এই প্রত্যাবর্তন অতীতের রাজনীতির পুনরাবৃত্তি ঘটাবে না। সামনে অনেক আত্মসমালোচনার মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বয়ান নির্মাণ করবে তা নতুন কল্যাণকর দিকনির্দেশনা দেবে। বিএনপির দীর্ঘদিনের আন্দোলননির্ভর রাজনীতি যদি এবার গঠনমূলক কর্মসূচি, সাংগঠনিক সংস্কার ও গণতান্ত্রিক সহনশীলতায় রূপ নেয় তবেই এ ফেরা রাজনৈতিকভাবে অর্থবহ হবে এবং সামাজিকভাবে সাধারণ মানুষ অনেকটা আশাবাদী হবে।
রাষ্ট্রের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিরোধী দলের শীর্ষ নেতার প্রত্যাবর্তন কীভাবে মোকাবিলা করা হবে, আইনের শাসন, রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার মানদণ্ডে তা দেশের গণতান্ত্রিক চরিত্রের প্রতিফলন কীভাবে ঘটাবে এবং প্রতিহিংসামূলক রাজনীতি না হয়ে একটি ন্যায়সংগত ও স্বচ্ছ প্রক্রিয়ায় রাষ্ট্রের শক্তি বাড়াবে। তার জন্য নতুন আর্থ-সামাজিক ও পারিপার্শ্বিক নতুন নতুন পলিসি নেওয়ার প্রয়োজনীয়তাও অনুভূত হচ্ছে।

দীর্ঘদিন ধরে দেশের বাইরে থেকেও তারেক রহমান বিএনপির রাজনীতিতে দৃশ্যমান ছিলেন। তবে বাস্তবতা হলো, নির্বাচন ও গণতন্ত্রের রাজনীতি কেবল ভার্চুয়াল নেতৃত্বে এগোয় না। মাঠের রাজনীতি, জনসম্পৃক্ততা, সাংগঠনিক শৃঙ্খলা সবই সরাসরি উপস্থিতি দাবি করে। তারেক রহমানের দেশে ফেরা তাই বিএনপির জন্য একটি মনোবল জাগানিয়া ঘটনা হলেও, এর রাজনৈতিক তাৎপর্য আরও গভীরে এটি নির্বাচনকে ‘পরীক্ষামূলক অংশগ্রহণ’ থেকে বের করে আনার এক ইঙ্গিত। তিনি লন্ডনের এক বক্তৃতায় বলেন, এবারের নির্বাচন কোনো এক্সপেরিমেন্ট নয়। এই প্রেক্ষাপটে উচ্চারিত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বার্তা। তা হচ্ছে, এবারের নির্বাচন কোনা এক্সপেরিমেন্ট নয়। এটি আমাদের রাষ্ট্রের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণের বাস্তব পরীক্ষা।

এছাড়া বলা যায়, তারেক রহমানের লন্ডন বক্তৃতা এই উচ্চারণ এটি একটি গণতান্ত্রিক দাবি। তার দেশে ফেরার ঘোষণা সেই দাবি নতুন মাত্রা দিয়েছে। এখন সামনে দেখতে হবে রাষ্ট্র, সরকার ও বিরোধী দল ও ভোটাররা কি এই নির্বাচন সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতা ও আস্থার পরীক্ষায় রূপ দিতে পারবে? এর উত্তরই নির্ধারণ করবে বাংলাদেশ গণতন্ত্রের পথে কতটা এগোতে পারল।

তারেক রহমানের লন্ডন বক্তৃতায় স্পষ্ট ছিল তিনটি ইঙ্গিত। প্রথমত, অতীতের বর্জন, অর্ধ-অংশগ্রহণ কিংবা পরীক্ষামূলক রাজনৈতিক কৌশল আর নয়। দ্বিতীয়ত, নির্বাচনকে ‘ম্যানেজড ইভেন্ট’ না ভেবে জনগণের প্রকৃত রায় নির্ধারণের প্রক্রিয়া হিসেবে ফিরিয়ে আনার দাবি। তৃতীয়ত, বিএনপি আর কেবল আন্দোলনের রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না। এই মুহূর্তে নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতিই হবে দলটির মূল লক্ষ্য। এই বক্তব্য তার দেশে ফেরার ঘোষণার পর আরও বাস্তব ও চ্যালেঞ্জিং হয়ে উঠলেও দেশের কোটি কোটি মানুষ অনেকটা ইতিবাচক ও আশাবাদী হয়ে অপেক্ষার প্রহর গুনছেন।

গত কয়েকটি নির্বাচন ঘিরে বিরোধী দলের অনাস্থা, বর্জন কিংবা সীমিত অংশগ্রহণ গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করেছে। একতরফা নির্বাচন যেমন- গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করে, তেমনি বিরোধী রাজনীতির অনুপস্থিতিও ভোটের অর্থকে ফাঁপা করে তোলে। এ বাস্তবতায় রহমানের প্রত্যাবর্তন বিএনপির জন্য একটি স্পষ্ট বার্তা বহন করে এবারের নির্বাচন আর পরীক্ষাগারে চালানো যাবে না। এটি হতে হবে পূর্ণাঙ্গ রাজনৈতিক অংশগ্রহণের মঞ্চ। তবে এখানে দায় শুধু একটি দলের থাকবে না। রাষ্ট্র ও নির্বাচন কমিশনের ভূমিকা এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ধারণে মুখ্য। নির্বাচন যদি সত্যিই ‘এক্সপেরিমেন্ট’ না হয়, তবে তা হতে হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, অংশগ্রহণমূলক ও আস্থাভিত্তিক।

তবে শেষ পর্যন্ত একজন সুবোধ ছেলে আপন জননীর সেবায় এসে দাঁড়াক অসুস্থ দেশনেত্রী মা খালেদা জিয়ার শিয়রে, পাশাপাশি দাঁড়াক বাংলাদেশের জনগণের পাশে। এই আশা তার সব শুভানুধ্যায়ীর। কোটি মানুষের এই আশা ও আহ্বান কেবল পারিবারিক বা দলীয় আবেগের বিষয় হিসেবে ভাবা ঠিক হবে না। বিশ্লেষকরা মনে করছেন, এটি তার জন্য একটি বড় দায়িত্বের ডাক। তারেক রহমানের সামনে এখন বিরাট সুযোগ এসেছে নিজেকে কেবল উত্তরাধিকারী হিসেবে না ভেবে সময়োপযোগী, দায়িত্বশীল ও গণতান্ত্রিক রাজনীতির নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা চালানোর ব্রত নেওয়ার। সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলেই ২৫ ডিসেম্বর ২০২৫ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং একটি ফলপ্রসূ ও আলোচিত আগমন হয়েই বাংলাদেশের রাজনীতির পাতায় ঠাঁই করে নেবে।

লেখক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন।
[email protected]

এইচআর/এএসএম

টাইমলাইন

  1. ০৮:৩৭ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫ শনিবার ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান
  2. ০৬:৫৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের আগমনে রাজনীতিতে সুবাতাস বইছে: ফখরুল
  3. ০৫:৩৭ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫ জাতীয় স্মৃতিসৌধের পথে তারেক রহমান
  4. ০৫:১২ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫ জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
  5. ০৩:১৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের প্রত্যাবর্তনে জনদুর্ভোগ: দুঃখ প্রকাশ বিএনপির
  6. ১০:১৮ এএম, ২৬ ডিসেম্বর ২০২৫ মার্টিন লুথার কিংয়ের ‘স্বপ্ন’ থেকে তারেক রহমানের ‘পরিকল্পনা’
  7. ০৯:২৫ এএম, ২৬ ডিসেম্বর ২০২৫ পূর্বাচল সড়কের আবর্জনা অপসারণ করছে সিটি করপোরেশন
  8. ০৯:৩৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ অভ্যর্থনা জানাতে আসা দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ
  9. ০৮:৪৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ শুক্রবার জিয়ার সমাধি-জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান
  10. ০৮:৪২ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ গুলশানের বাসায় তারেক রহমান
  11. ০৮:২৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে
  12. ০৭:৫৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের আগমন বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে আরও সুসংহত করবে
  13. ০৭:৫০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সদরঘাটে বিএনপির ঘরমুখী নেতাকর্মীদের স্রোত
  14. ০৭:৪৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমান দেশে ফেরায় নির্বাচন নিয়ে শঙ্কা দূর হলো: আখতার
  15. ০৭:৪৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ এভারকেয়ার থেকে গুলশানের বাসার পথে তারেক রহমান
  16. ০৭:২০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বিশেষ চেয়ার ছেড়ে সাধারণ চেয়ারে বসলেন তারেক রহমান
  17. ০৭:০৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ শহীদদের রক্তের ঋণ শোধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক তারেক রহমানের
  18. ০৫:৫৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ মায়ের কাছে তারেক রহমান
  19. ০৫:৪০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের গণসংবর্ধনা শেষে গন্তব্যে ফিরছেন কর্মী-সমর্থকরা
  20. ০৫:৩২ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদি প্রজন্মের সাহসী, তিনি শহীদ হয়েছেন: তারেক রহমান
  21. ০৫:১৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ মাকে দেখতে এভারকেয়ারের পথে তারেক রহমান
  22. ০৪:৫৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বাসা থেকে এভারকেয়ারে যাচ্ছেন জুবাইদা ও জাইমা রহমান
  23. ০৪:৪৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সবার কঠোর পরিশ্রমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো
  24. ০৪:৪৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ আই হ্যাভ আ প্ল্যান: তারেক রহমান
  25. ০৪:৩৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ নবীর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করবো
  26. ০৪:২২ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ উসকানির মুখেও ধীর-শান্ত থাকতে হবে: তারেক রহমান
  27. ০৪:১৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে আমরা জয়ী হবো: ফখরুল
  28. ০৪:১৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান
  29. ০৪:০০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ চাটুকারদের এড়িয়ে চলতে তারেক রহমানকে তরুণ অভিনেতার খোলা চিঠি
  30. ০৩:৫৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের ভাইরাল ছবিতে নজর কাড়লো যে বই
  31. ০৩:৫১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান, তুমুল উচ্ছ্বাস-স্লোগানে বরণ
  32. ০৩:৫১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের দেশে ফেরার দিনে নায়ক মান্নার সঙ্গে ছবি ভাইরাল
  33. ০৩:৪৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ গণসংবর্ধনা মঞ্চের খুব কাছে তারেক রহমান, স্লোগানে উত্তাল
  34. ০৩:৪৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের কাছে প্রাণিদের জন্য হাসপাতাল চাইলেন নির্মাতা দীপন
  35. ০৩:৩৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ হে আল্লাহ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন: তারেক রহমান
  36. ০৩:১৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের জন্য ৩০০ ফিটে জাসাসের দোয়া মাহফিল ও উৎসব
  37. ০৩:০০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তার মনের নেক আশাগুলো আল্লাহ পূর্ণ করুন: কনকচাঁপা
  38. ০২:৫৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমান এলেন, নেতাকর্মীদের আবেগে ভাসালেন
  39. ০২:৪৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশ আপনার কাছে ব্যতিক্রমী ও দূরদর্শী নেতৃত্ব প্রত্যাশা করছে
  40. ০২:৩২ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ গভীর রাতে বিএনপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার অভিযোগ
  41. ০২:২৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে তারেক রহমান
  42. ০২:০৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম: জামায়াত আমির
  43. ০১:২৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বিমানবন্দরে ফখরুলকে বুকে জড়িয়ে ধরলেন তারেক রহমান
  44. ০১:১৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ধীরে এগোচ্ছে গাড়িবহর, হাত নেড়ে অভিবাদন তারেক রহমানের
  45. ০১:০৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের সংবর্ধনায় যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা
  46. ১২:৫৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ আজ যা ঘটছে ইতিহাসে চিরদিন লেখা থাকবে : বান্নাহ
  47. ১২:৫১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ দেশে ফিরেই প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের ফোন, ধন্যবাদ জ্ঞাপন
  48. ১২:৫০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ লাল-সবুজ বাসে গণসংবর্ধনা মঞ্চের পথে তারেক রহমান
  49. ১২:৪৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বড় স্ক্রিনে দেখানো হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার দৃশ্য
  50. ১২:৪৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ রাস্তায় রাস্তায় পুলিশ-বিজিবি-সেনাবাহিনী, নিরাপত্তায় মোড়ানো ঢাকা
  51. ১২:৪৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ শাহজালালে দলীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় তারেক রহমানের
  52. ১২:৪১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ নির্বাসনের অবসান, নতুন অধ্যায়ের সূচনা
  53. ১২:৩৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ খালি পায়ে দেশের মাটি স্পর্শ
  54. ১২:৩৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর
  55. ১২:২৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ‘বাড়ি থেকে আনা খাবার একসঙ্গে ৩০ জন খাবো, এটাই আনন্দ’
  56. ১২:২৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ৬৩১৪, বিএনপি নেতাকর্মীদের জন্য এক নীরব যন্ত্রণার সংখ্যা
  57. ১২:১৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে প্রত্যাবর্তন
  58. ১২:১০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ‘তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী, দেশে আসায় ঈদের আনন্দ লাগছে’
  59. ১১:৫০ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের অপেক্ষায় গুলশানের ১৯৬ নম্বর বাড়ি
  60. ১১:৫০ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা
  61. ১১:৪৮ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের আগমন ঘিরে স্লোগানের বাস্তবায়ন হলো আজ
  62. ১১:৪৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমান দেশে ফেরায় ন্যান্সির কণ্ঠে ‘নেতা আসছে’
  63. ১১:৪৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক মুহূর্ত
  64. ১১:৪১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ অবশেষে ঢাকায় তারেক রহমান
  65. ১১:১৭ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ জাইমা রহমানের ভাইরাল ছবিতে নজর কাড়ল আলোচিত যে বই
  66. ১১:১২ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান
  67. ১১:১০ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের ভিড়, মহাখালীতে যানজট
  68. ১১:০২ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সারারাতের ক্লান্তি ঘোচাতে বিশ্রাম নিচ্ছেন কেউ কেউ, চলছে স্লোগানও
  69. ১০:৩৩ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ একের পর এক লঞ্চ ভিড়ছে সদরঘাটে, মুখরিত নানান স্লোগানে
  70. ১০:২১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ উৎসবমুখর ৩০০ ফিটে পতাকা বিক্রেতাদের পোয়াবারো
  71. ১০:১৬ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ প্রিয় নেতাকে একনজর দেখতে পায়ে হেঁটে এসেছেন বয়োবৃদ্ধরাও
  72. ১০:১৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ দেশের আকাশসীমায় ঢুকে যে অনুভূতি প্রকাশ করলেন তারেক রহমান
  73. ১০:১১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ‘লিডার আসছে’ স্লোগানে মুখর ঢাকার রাজপথ
  74. ১০:০৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সাধারণ মানুষের আলোচনায় তারেক রহমানের দেশে ফেরা
  75. ১০:০৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সিলেটে তারেক রহমানকে বহনকারী বিমান
  76. ০৯:৫৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ নেতাকর্মীরা বলছেন ‘ঈদের অনুভূতি’
  77. ০৯:৩৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ অস্থায়ী খাবার হোটেলগুলোতে জমজমাট বেচাকেনা, খুশি নেতাকর্মীরাও
  78. ০৯:৩১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: রাজনীতিতে কি পরিবর্তনের হাওয়া?
  79. ০৯:১৮ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ট্রাক-বাস-মোটরসাইকেলে দলে দলে ছুটছেন নেতাকর্মীরা
  80. ০৯:১২ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ঢাকার রাস্তায় মানুষ আর মানুষ, গন্তব্য ৩০০ ফিট
  81. ০৯:০৩ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
  82. ০৮:৫৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ৩০০ ফিট এলাকায় জরুরি স্বাস্থ্যসেবায় প্রস্তুত ১৭ অ্যাম্বুলেন্স
  83. ০৮:৫১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ৩০০ ফিট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা, তৎপর স্বেচ্ছাসেবকরা
  84. ০৮:৪৮ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের সংবর্ধনা: যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ ডিএমপির
  85. ০৮:৪২ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ পার্কিং গাড়ি সরিয়ে নেতাকর্মীদের সড়ক ফাঁকা করে দিচ্ছে সেনাবাহিনী
  86. ০৮:৩৭ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তীব্র শীত উপেক্ষা করেই ৩০০ ফিটে রাতযাপন বিএনপি নেতাকর্মীদের
  87. ০৮:১৭ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে কৃষক দল নেতার মৃত্যু
  88. ০৮:১৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের অপেক্ষায় সংবর্ধনা মঞ্চ, লোকে লোকারণ্য ৩০০ ফিট
  89. ০৭:৫৭ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সদরঘাটে বিএনপি নেতাকর্মীদের ঢল

আরও পড়ুন