১৭ বছরের নির্বাসন শেষে দেশে প্রত্যাবর্তন
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন দলের জ্যেষ্ঠ নেতারা/সংগৃহীত ছবি
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নির্বাসিত জীবনের সমাপ্তি টেনেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন তিনি। তার এ স্বদেশ প্রত্যাবর্তনে প্রতীক্ষার পালা শেষ হয়েছে বিএনপির কোটি কোটি নেতাকর্মী ও ভক্ত-সমর্থকের। তার এ প্রত্যাবর্তন নেতাকর্মীদের প্রতীক্ষার অবসানই শুধু নয়, বিএনপির রাজনীতির নতুন পথেরও সূচনা। আগামীর সংকল্পেরও বার্তা।
তৎকালীন ওয়ান/ইলেভেন সরকারের আমলে দেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে দেশ ছেড়েছিলেন তারেক রহমান। এরপর দেশের রাজনীতিতে গড়িয়েছে অনেক জল। একে একে কেটে গেছে ১৭টি বছর। অবশেষে দেশের আকাশে প্রবেশ করেই আবেগঘন স্ট্যাটাসে তারেক রহমান লিখেছেন— ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’

১৭ বছর আগে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমান যখন দেশ ছেড়েছিলেন তখন তিনি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো বটেই, দলের দ্বিতীয় প্রধান নেতাও তিনি। তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় এক মাসের বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন
দেশের আকাশসীমায় ঢুকে যে অনুভূতি প্রকাশ করলেন তারেক রহমান
অবশেষে ঢাকায় তারেক রহমান
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তারেক রহমান ও তার স্ত্রী-কন্যাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে।

সকাল ৯টা ৫৭ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর তারেক রহমানকে বহনকারী বিমান বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান দলের জ্যেষ্ঠ নেতারা। এসময় তিনি নেতৃবৃন্দের সঙ্গে কুলাকুলি ও কুশলবিনিময় করেন এবং উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
এর আগে গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় দিনগত রাত সোয়া ১২টা) তাকে বহনকারী বিমান ঢাকার উদ্দেশে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে।

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢল নেমেছে রাজধানীর পথে পথে। কুড়িল বিশ্বরোড থেকে ৩০০ ফিট সংবর্ধনা মঞ্চ পর্যন্ত সড়কের উভয় পাশে তারেক রহমানকে স্বাগত জানিয়ে টাঙানো হয়েছে বর্ণিল ব্যানার ও ফেস্টুন।
তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে গত কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেন। বৃহস্পতিবার সকালে ঢাকা প্রতিটি প্রবেশমুখে ছিল বিএনপি নেতাকর্মীদের পদচারণায় মুখর। তাদের চোখেমুখে ছিল উল্লাস আর কণ্ঠে ছিল নেতার ফিরে আসার আগমনী স্লোগান।

আরও পড়ুন
তারেক রহমানের অপেক্ষায় গুলশানের ১৯৬ নম্বর বাড়ি
এদিকে, তারেক রহমানের গণসংবর্ধনা ঘিরে ঢাকায় ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থাগুলোও গত কয়েকদিন ঘরেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। তবে তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) চাওয়া হয়নি বলে জানিয়েছে দলটি।

গতকাল বুধবার সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি ৩০০ ফিটে গণসংবর্ধনা মঞ্চে যোগ দেবেন। সমাবেশে শুধু তারেক রহমানই বক্তব্য দেবেন। সমাবেশ শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে মা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন। সেখান থেকে তিনি যাবেন গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসায়। তিনি এ বাসায়ই থাকবেন।
এমকেআর/এমএস
টাইমলাইন
- ০৮:৩৭ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫ শনিবার ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান
- ০৬:৫৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের আগমনে রাজনীতিতে সুবাতাস বইছে: ফখরুল
- ০৫:৩৭ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫ জাতীয় স্মৃতিসৌধের পথে তারেক রহমান
- ০৫:১২ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫ জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
- ০৩:১৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের প্রত্যাবর্তনে জনদুর্ভোগ: দুঃখ প্রকাশ বিএনপির
- ১০:১৮ এএম, ২৬ ডিসেম্বর ২০২৫ মার্টিন লুথার কিংয়ের ‘স্বপ্ন’ থেকে তারেক রহমানের ‘পরিকল্পনা’
- ০৯:২৫ এএম, ২৬ ডিসেম্বর ২০২৫ পূর্বাচল সড়কের আবর্জনা অপসারণ করছে সিটি করপোরেশন
- ০৯:৩৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ অভ্যর্থনা জানাতে আসা দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ
- ০৮:৪৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ শুক্রবার জিয়ার সমাধি-জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান
- ০৮:৪২ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ গুলশানের বাসায় তারেক রহমান
- ০৮:২৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে
- ০৭:৫৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের আগমন বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে আরও সুসংহত করবে
- ০৭:৫০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সদরঘাটে বিএনপির ঘরমুখী নেতাকর্মীদের স্রোত
- ০৭:৪৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমান দেশে ফেরায় নির্বাচন নিয়ে শঙ্কা দূর হলো: আখতার
- ০৭:৪৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ এভারকেয়ার থেকে গুলশানের বাসার পথে তারেক রহমান
- ০৭:২০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বিশেষ চেয়ার ছেড়ে সাধারণ চেয়ারে বসলেন তারেক রহমান
- ০৭:০৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ শহীদদের রক্তের ঋণ শোধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক তারেক রহমানের
- ০৫:৫৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ মায়ের কাছে তারেক রহমান
- ০৫:৪০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের গণসংবর্ধনা শেষে গন্তব্যে ফিরছেন কর্মী-সমর্থকরা
- ০৫:৩২ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদি প্রজন্মের সাহসী, তিনি শহীদ হয়েছেন: তারেক রহমান
- ০৫:১৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ মাকে দেখতে এভারকেয়ারের পথে তারেক রহমান
- ০৪:৫৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বাসা থেকে এভারকেয়ারে যাচ্ছেন জুবাইদা ও জাইমা রহমান
- ০৪:৪৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সবার কঠোর পরিশ্রমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো
- ০৪:৪৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ আই হ্যাভ আ প্ল্যান: তারেক রহমান
- ০৪:৩৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ নবীর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করবো
- ০৪:২২ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ উসকানির মুখেও ধীর-শান্ত থাকতে হবে: তারেক রহমান
- ০৪:১৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে আমরা জয়ী হবো: ফখরুল
- ০৪:১৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান
- ০৪:০০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ চাটুকারদের এড়িয়ে চলতে তারেক রহমানকে তরুণ অভিনেতার খোলা চিঠি
- ০৩:৫৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের ভাইরাল ছবিতে নজর কাড়লো যে বই
- ০৩:৫১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান, তুমুল উচ্ছ্বাস-স্লোগানে বরণ
- ০৩:৫১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের দেশে ফেরার দিনে নায়ক মান্নার সঙ্গে ছবি ভাইরাল
- ০৩:৪৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ গণসংবর্ধনা মঞ্চের খুব কাছে তারেক রহমান, স্লোগানে উত্তাল
- ০৩:৪৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের কাছে প্রাণিদের জন্য হাসপাতাল চাইলেন নির্মাতা দীপন
- ০৩:৩৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ হে আল্লাহ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন: তারেক রহমান
- ০৩:১৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের জন্য ৩০০ ফিটে জাসাসের দোয়া মাহফিল ও উৎসব
- ০৩:০০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তার মনের নেক আশাগুলো আল্লাহ পূর্ণ করুন: কনকচাঁপা
- ০২:৫৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমান এলেন, নেতাকর্মীদের আবেগে ভাসালেন
- ০২:৪৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশ আপনার কাছে ব্যতিক্রমী ও দূরদর্শী নেতৃত্ব প্রত্যাশা করছে
- ০২:৩২ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ গভীর রাতে বিএনপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার অভিযোগ
- ০২:২৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে তারেক রহমান
- ০২:০৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম: জামায়াত আমির
- ০১:২৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বিমানবন্দরে ফখরুলকে বুকে জড়িয়ে ধরলেন তারেক রহমান
- ০১:১৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ধীরে এগোচ্ছে গাড়িবহর, হাত নেড়ে অভিবাদন তারেক রহমানের
- ০১:০৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের সংবর্ধনায় যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা
- ১২:৫৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ আজ যা ঘটছে ইতিহাসে চিরদিন লেখা থাকবে : বান্নাহ
- ১২:৫১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ দেশে ফিরেই প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের ফোন, ধন্যবাদ জ্ঞাপন
- ১২:৫০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ লাল-সবুজ বাসে গণসংবর্ধনা মঞ্চের পথে তারেক রহমান
- ১২:৪৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বড় স্ক্রিনে দেখানো হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার দৃশ্য
- ১২:৪৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ রাস্তায় রাস্তায় পুলিশ-বিজিবি-সেনাবাহিনী, নিরাপত্তায় মোড়ানো ঢাকা
- ১২:৪৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ শাহজালালে দলীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় তারেক রহমানের
- ১২:৪১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ নির্বাসনের অবসান, নতুন অধ্যায়ের সূচনা
- ১২:৩৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ খালি পায়ে দেশের মাটি স্পর্শ
- ১২:৩৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর
- ১২:২৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ‘বাড়ি থেকে আনা খাবার একসঙ্গে ৩০ জন খাবো, এটাই আনন্দ’
- ১২:২৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ৬৩১৪, বিএনপি নেতাকর্মীদের জন্য এক নীরব যন্ত্রণার সংখ্যা
- ১২:১৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে প্রত্যাবর্তন
- ১২:১০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ‘তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী, দেশে আসায় ঈদের আনন্দ লাগছে’
- ১১:৫০ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের অপেক্ষায় গুলশানের ১৯৬ নম্বর বাড়ি
- ১১:৫০ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা
- ১১:৪৮ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের আগমন ঘিরে স্লোগানের বাস্তবায়ন হলো আজ
- ১১:৪৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমান দেশে ফেরায় ন্যান্সির কণ্ঠে ‘নেতা আসছে’
- ১১:৪৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক মুহূর্ত
- ১১:৪১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ অবশেষে ঢাকায় তারেক রহমান
- ১১:১৭ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ জাইমা রহমানের ভাইরাল ছবিতে নজর কাড়ল আলোচিত যে বই
- ১১:১২ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান
- ১১:১০ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের ভিড়, মহাখালীতে যানজট
- ১১:০২ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সারারাতের ক্লান্তি ঘোচাতে বিশ্রাম নিচ্ছেন কেউ কেউ, চলছে স্লোগানও
- ১০:৩৩ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ একের পর এক লঞ্চ ভিড়ছে সদরঘাটে, মুখরিত নানান স্লোগানে
- ১০:২১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ উৎসবমুখর ৩০০ ফিটে পতাকা বিক্রেতাদের পোয়াবারো
- ১০:১৬ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ প্রিয় নেতাকে একনজর দেখতে পায়ে হেঁটে এসেছেন বয়োবৃদ্ধরাও
- ১০:১৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ দেশের আকাশসীমায় ঢুকে যে অনুভূতি প্রকাশ করলেন তারেক রহমান
- ১০:১১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ‘লিডার আসছে’ স্লোগানে মুখর ঢাকার রাজপথ
- ১০:০৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সাধারণ মানুষের আলোচনায় তারেক রহমানের দেশে ফেরা
- ১০:০৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সিলেটে তারেক রহমানকে বহনকারী বিমান
- ০৯:৫৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ নেতাকর্মীরা বলছেন ‘ঈদের অনুভূতি’
- ০৯:৩৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ অস্থায়ী খাবার হোটেলগুলোতে জমজমাট বেচাকেনা, খুশি নেতাকর্মীরাও
- ০৯:৩১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: রাজনীতিতে কি পরিবর্তনের হাওয়া?
- ০৯:১৮ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ট্রাক-বাস-মোটরসাইকেলে দলে দলে ছুটছেন নেতাকর্মীরা
- ০৯:১২ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ঢাকার রাস্তায় মানুষ আর মানুষ, গন্তব্য ৩০০ ফিট
- ০৯:০৩ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
- ০৮:৫৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ৩০০ ফিট এলাকায় জরুরি স্বাস্থ্যসেবায় প্রস্তুত ১৭ অ্যাম্বুলেন্স
- ০৮:৫১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ৩০০ ফিট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা, তৎপর স্বেচ্ছাসেবকরা
- ০৮:৪৮ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের সংবর্ধনা: যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ ডিএমপির
- ০৮:৪২ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ পার্কিং গাড়ি সরিয়ে নেতাকর্মীদের সড়ক ফাঁকা করে দিচ্ছে সেনাবাহিনী
- ০৮:৩৭ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তীব্র শীত উপেক্ষা করেই ৩০০ ফিটে রাতযাপন বিএনপি নেতাকর্মীদের
- ০৮:১৭ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে কৃষক দল নেতার মৃত্যু
- ০৮:১৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের অপেক্ষায় সংবর্ধনা মঞ্চ, লোকে লোকারণ্য ৩০০ ফিট
- ০৭:৫৭ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সদরঘাটে বিএনপি নেতাকর্মীদের ঢল